আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
#তিরিশেফিনিশ : সন্তানদের চাহিদা মেটাতে যেভাবে উদ্যোক্তা হয়ে ওঠেন এক গৃহিনী
Published
গৃহিণী তসলিমা আক্তার লিমা তার দুই সন্তানের চাহিদা মেটাতে গিয়েই একজন উদ্যোক্তা হয়ে ওঠেন।
তিনি তখন মনে করেন যে এজন্যে তাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে।
মাত্র দুই হাজার টাকা দিয়ে তিনি শিশুদের কাপড় বানানোর ব্যবসা শুরু করেন।
এক বছরের মাথায় তার মাসিক আয়ের পরিমাণ দাঁড়ায় ৫০ হাজার টাকা।
সীমান্তবর্তী শহর কুষ্টিয়াতে বসে সারা দেশে তিনি তার এই ব্যবসা পরিচালনা করেন।
ত্রিশোর্ধ নারীদের জীবন সংগ্রাম নিয়ে বিবিসি বাংলার ধারাবাহিক 'তিরিশে ফিনিশ'-এর এই গল্পটি তসলিমা আক্তার লিমার জীবন সংগ্রামের।
#তিরিশেফিনিশ