ক্যামেরায় পশুদের নানা কমেডি মুহূর্ত

Published

পশুদের জীবনে কী ধরনের হাসির ঘটনা ঘটে মানুষের পক্ষে তা বোঝা সম্ভব নয়।

কিন্তু ক্যামেরায় এমন সব ছবি অনেক সময় তাদের অনেক মুহূর্ত ধরা পরে যা মানুষের চোখে হাস্যকর।

২০১৯ সালে পশুদের কমেডি ছবির পুরস্কার থেকে বাছাই করা কয়েকটি ছবি দেখে হয়ত আপনার দিনটা আজ ভালো হয়ে যেতে পারে।

সিংহ শাবক খেলা করছে

ছবির উৎস, Sarah Skinner/Comedy Wildlife Photography Awards

ছবির ক্যাপশান, সিংহ শাবক এখানে যে জিনিসটি নিয়ে 'খেলা' করার চেষ্টা করছে সেটি খেলার বস্তু নয়। পুরুষ সিংহটির অণ্ডকোষ কেন তার মনোযোগ কাড়লো সেটা বোঝা মুশকিল। তবে শিশুরা অনেক সময় অদ্ভুত জিনিস নিয়ে খেলা করে। এই ঘটনা কি সিংহটির জন্য অস্বস্তিকর ছিল? হয়ত।
মাছ

ছবির উৎস, Anthony N Petrovich/Comedy Wildlife Photo Awards

ছবির ক্যাপশান, মাছেরা কি ভয় পায়? নিশ্চয়ই। সব প্রাণীরই ভয়ের নানা ইন্দ্রিয় কাজ করে। এখানে ছবিটি সঠিক সময়ে তোলা হয়েছে হয়ত।
শিয়াল জুটি

ছবির উৎস, Alastair Marsh/Comedy Wildlife Photography Awards

ছবির ক্যাপশান, এটা ঠিক কিসের মুহূর্ত বোঝা মুশকিল। হয়ত এই শিয়াল জুটি কোন নাচে অংশ নিয়েছিলো। তবে ছবিতে যা দেখা যাচ্ছে তাতে নাচের প্রতিযোগিতায় তাদের কোন পুরস্কার মিলবে বলে মনে কি মনে হয়?
পতঙ্গ।

ছবির উৎস, Kevin Sawford/Comedy Wildlife Photography Awards

ছবির ক্যাপশান, দেখে মনে হচ্ছে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছে এই পতঙ্গ।
ভোঁদড়

ছবির উৎস, Harry M. Walker/Comedy Wildlife Photography Awards

ছবির ক্যাপশান, বিস্ময়কর কী ঘটেছিলো এখানে? ভোঁদড় নামের এই প্রাণীটির ছবি দেখে মনে হচ্ছে কিছু একটা দেখে আঁতকে উঠেছে সে।
বক ও গণ্ডার

ছবির উৎস, TilakRaJ'NagaRaJ/Comedy Wildlife Photography Award

ছবির ক্যাপশান, বক পাখিটির সেকি দুর্ভাগ্য। গণ্ডারের প্রকৃতির ডাকে সাড়া দেয়ার মুহূর্তে একেবারে ভুল যায়গায় দাঁড়িয়েছে পাখিটি। রীতিমতো গোসল হয়ে গেলো।
সাদা পেঁচা

ছবির উৎস, Vicki Jauron/Comedy Wildlife Photography Awards

ছবির ক্যাপশান, এই সাদা পেঁচাটি সম্ভবত দারুণ মজার কোন কৌতুক শুনেছে।
শিম্পাঞ্জি শাবক।

ছবির উৎস, Thomas D Mangelsen/Comedy Wildlife Photo Awards

ছবির ক্যাপশান, আজকের দিনটা হয়ত একটু আরাম করে নিচ্ছে এই শিম্পাঞ্জি শাবক। অথবা হয়ত আজ দুষ্টুমি করতে মন চাইছে না।
ভল্লুক

ছবির উৎস, Valtteri Mulkahainen/Comedy Wildlife Photo Awards

ছবির ক্যাপশান, এই ভল্লুকটি এখনো বোধহয় লুকোচুরি খেলার কায়দা শেখেনি।
ভোঁদড় জুটি

ছবির উৎস, Donna Bourdon/Comedy Wildlife Photography Awards

ছবির ক্যাপশান, ভোঁদড় জুটি আপনাকে দেখে হাত নাড়ছে।