তরুণ বয়সে পার্টি করা পম এখন চাইলেই ধ্যান করতে পারেন

Published

একসময় পার্টি করতে পছন্দ করতেন পম। কিন্তুএকসময়ঐ লাইফস্টাইল তার কাছে অর্থহীন মনে হতে শুরু করে।

থাইল্যান্ডের একটি আশ্রমে তিনদিনের একটি কোর্সের যোগ দেয়ার সিদ্ধান্ত নেন তিনি।

কিন্তু ঐ আশ্রমে চার বছর থেকে ভিক্ষুতে পরিণত হন তিনি।

এখন যেকোনো জায়গায়, যে কোনো সময় ধ্যান করতে পারেন পম।

কখনো কখনো দিনে ৫০ বারও ধ্যান করে থাকেন।

তিনি মনে করেন, ধ্যান করলে মানুষের মন পুনরুজ্জীবিত হয়।