প্রতিবাদী গান গাওয়ার কারণে দেশছাড়া থাই ব্যান্ড
Published
থাইল্যান্ডের লোকগানের ব্যান্ড 'ফাইয়েন'এর সদস্যরা প্রায় পাঁচ বছর ধরে দেশ ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।
নিজেদের গানের কথায় থাইল্যান্ডের রাজতন্ত্রের সমালোচনা করায় দেশের সামরিক বাহিনী ও রাজার সমর্থকদের রোষানলে পড়েন তারা।
থাইল্যান্ডে বিশ্বের সবচেয়ে কঠোর রাজতন্ত্র অবমাননা আইন রয়েছে।
সেদেশের সামরিক বাহিনীর সমালোচনাকারী অ্যাক্টিভিস্টদের কয়েকজন দেশ ছেড়ে পালানোর পরও নিহত হয়েছেন।
'ফাইয়েন'এর সদস্যরা পাঁচ বছর আগে থাইল্যান্ড থেকে লাওসে পালিয়ে যান।
সেখানেও নিরাপদ বোধ না করায় কিছুদিন আগে ফ্রান্সে পাড়ি জমান তারা।
বিস্তারিত দেখুন ভিডিওতে।