পেঁয়াজ: যে কারণে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না দাম
Published
বাংলাদেশে গত দেড় মাস ধরেই পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে ভোগান্তি পোহাচ্ছেন ক্রেতারা।
তারা বলছেন, পেঁয়াজের দাম একরকম নাগালের বাইরেই চলে গিয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় বলছে, বিদেশ থেকে পেঁয়াজের কয়েকটি বড় চালান দেশে আসলেই পেঁয়াজের দামও কমে যাবে।
কিন্তু প্রশ্ন উঠছে, গেলো ১৩ই সেপ্টেম্বর ভারতে রফতানি মূল্য দ্বিগুণ হওয়ার পর থেকেই যখন পেঁয়াজের সংকট এবং মূল্যবৃদ্ধির সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছিল, তখন সরকার এতোদিনেও কেন পেঁয়াজের বাজার স্থিতিশীল করতে পারলোনা?
দেখুন তাফসীর বাবু'র ভিডিও রিপোর্টে: