পাহাড়চূড়ার মুসলিম গ্রামে ৯শ বছরের পরম্পরা
Published
ইথিওপিয়ার আমহারা এলাকায় একটি পাহাড়ের চূড়ায় ৯শ বছরের পুরনো একটি গ্রাম শংকে।
বাসিন্দাদের দাবি, তারা ইসলামের নবী মোহাম্মদের সময়কার আরব থেকে আসা একদল বসতি-স্থাপনকারীর বংশধর।
প্রায় কুড়িটি প্রজন্ম তারা এখানে বসবাস করেছ।
যদিও গ্রামটি এখন ক্ষয়িষ্ণু, কিন্তু এরা নিজেদের ঐতিহ্য রক্ষায় সচেষ্ট, শহরমুখী নয় এবং গ্রামের নিরাপত্তার জন্য রেখেছে নিজস্ব ব্যবস্থা।
চলুন ঘুরে আসি পাহাড়চূড়ার প্রাচীন এই মুসলিম গ্রামটি থেকে: