আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
ধর্ম নিয়ে সহিংসতার নেপথ্য রাজনীতি
Published
বাংলাদেশের ভোলায় ইসলামের নবীকে কটূক্তির কথিত ঘটনাকে কেন্দ্র করে যে ব্যাপক মাত্রায় সংঘাত, কয়েকজনের হতাহতের ঘটনা এবং হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার ঘটনা ঘটেছে, তা অবাক করেছে অনেককেই।
যদিও বাংলাদেশে এমন ঘটনা নতুন নয়।
গত কয়েকবছরে ঘটে যাওয়া এরকম কয়েকটি ঘটনার মতো এবারও ধর্ম অবমাননার কথিত ফেসবুক পোস্ট থেকেই হামলার সূত্রপাত।
কিন্তু ধর্ম অবমাননার এরকম ইস্যু নিয়ে সাম্প্রদায়িক উত্তজেনা ছড়ানো এতো সহজ হচ্ছে কিভাবে?