আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
আইএস শীর্ষ নেতা আবু বকর আল বাগদাদি নিহত - প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণা
Published
ইসলামিক স্টেট গোষ্ঠীর পলাতক নেতা আবু বকর আল-বাগদাদি যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর একটি অভিযানে নিহত হয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুক্ষণ আগে এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেন যে উত্তর-পশ্চিম সিরিয়ায় রাতের বেলায় এক অভিযান চালিয়ে তাকে হত্যা করা হয়েছে।
মার্কিন গণমাধ্যম এর আগে জানিয়েছে, কথিত ইসলামিক স্টেট গোষ্ঠীর পলাতক নেতা আবু বকর আল-বাগদাদি যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর একটি অভিযানে নিহত হয়েছেন।
গত রাতে মি ট্রাম্পও এক টুইটে পরোক্ষভাবে এই ইঙ্গিত দিয়েছেন।
মি. বাগদাদিকে ধরিয়ে দেওয়ার জন্য ২০১১ সালে মার্কিন সরকার পুরষ্কার ঘোষণা দেয়। পরে পুরষ্কারের অঙ্ক বাড়িয়ে ২৫ মিলিয়ন ডলার করা হয়।