ফুড ব্যাংক: দুর্দিনের জন্য খাদ্য জমানোর অনন্য উদ্যোগ এক প্রান্তিক নারীর

ভিডিওর ক্যাপশান, সিরাজগঞ্জের এক প্রান্তিক নারীর উদ্যোগ ‘ফুড ব্যাংক’
Published

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় বন্যার সময় খাদ্যসঙ্কটসহ নানা দুর্ভোগে পড়েন এলাকার মানুষ।

দুর্গতদের জন্য সরকারি বরাদ্দ থাকলেও তা কখনও কখনও চরাঞ্চলে যথাসময়ে পৌঁছায় না।

এসব সমস্যা সমাধানে তাই স্থানীয়ভাবে নিজেরাই একটি ‘ফুড ব্যাংক’ গড়ে তুলেছেন সেখানকার মানুষ, যার উদ্যোক্তা ঐ অঞ্চলের একটি গ্রামের অধিবাসী কোহিনূর বেগম।

বছর দেড়েক আগে নিজের রান্নার বরাদ্দ চাল থেকে একমুঠো করে জমাতে শুরু করেছিলেন তিনি।

সেই একমুঠো চাল জমানোর উদ্যোগ কীভাবে রূপ নিলো ফুড ব্যাংকে, দেখুন ভিডিওতে।

ভিডিওটি প্রযোজনা করেছেন সেলিম মিয়া।

বিবিসি বাংলায় পড়ুন: