আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
ভয় ও দ্বিধা কাটিয়ে একজন নারীর স্তন ক্যান্সার থেকে সেরে ওঠার গল্প
Published
বিশ্বব্যাপী পালিত হচ্ছে স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতার মাস।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বাংলাদেশে সব ধরনের ক্যান্সারের মধ্যে স্তন ক্যান্সারে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।
আর এতে মৃত্যুও ঘটছে অনেক, কারণ বেশির ভাগ ক্ষেত্রেই রোগীরা প্রায় শেষ পর্যায়ে এসে চিকিৎসকের শরণাপন্ন হন।
এজন্য অবশ্য সংকোচ এবং অসচেতনতাকেই দায়ী করা হয়ে থাকে।
অথচ প্রাথমিক অবস্থায় নির্নয় করা গেলে স্তন ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি কমানো সম্ভব, যেমনটা বিবিসিকে বলছিলেন স্তন ক্যান্সার থেকে সেরে ওঠা ইয়াসমীন রাব্বানী।