ক্রিকেট: বার্বাডোজের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ জয়, সাকিবের অবদান কতটুকু?

ক্রিকেট, সাকিব

ছবির উৎস, Ashley Allen - CPL T20

ছবির ক্যাপশান, সাকিব আল হাসান জিতলেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের শিরোপা
Published
পড়ার সময়: ২ মিনিট

সাকিব আল হাসানের দল বার্বাডোজ ট্রাইডেন্টস ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ বা সিপিএলের শিরোপা জিতেছে। এটি দ্বীপদেশগুলোর টি-টোয়েন্টি প্রতিযোগিতায় সাকিবের দ্বিতীয় শিরোপা।

এর আগেও জ্যামাইকান তালাওয়াসের হয়ে খেলেছিলেন সাকিব, যেটি সিপিএলের শিরোপা জিতেছিল।

বার্বাডোজ ট্রাইডেন্টস ফাইনাল ম্যাচে গায়ানা অ্যামাজনকে ২৭ রানে হারিয়ে সিপিএলে নিজেদের দ্বিতীয় শিরোপা তুলে নেয়।

আগে ব্যাট করে ৬ উইকেটে ১৭১ রান তোলে দলটি।

এই রান তাড়া করতে নেমে পুরো ২০ ওভার ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৪৪ রান তোলে গায়ানা অ্যামাজন।

Skip Facebook post

ছবির কপিরাইট

Facebook -এ আরো দেখুনবিবিসি। বাইরের কোন সাইটের তথ্যের জন্য বিবিসি দায়বদ্ধ নয়।

End of Facebook post

তাড়া করতে নেমে পুরো ২০ ওভার খেলতে পারলেও থেমেছে ৯ উইকেটে ১৪৪ রান তুলে।

ফাইনালে বার্বাডোজের হয়ে একটু নিচে ব্যাট করেছেন সাকিব আল হাসান।

১৫ বলে ১৫ রান তোলেন সাকিব, এরপর রান আউট হয়ে যান।

গায়ানার ইনিংসে পঞ্চম ওভারে বোলিংয়ে এসে ৫ রান দেন সাকিব। এরপর তাঁকে বোলিং আনা হয় ১৭তম ওভারে।

সেই ওভারে ১৩ রান দেন সাকিব।

সাকিব আল হাসানকে নিয়ে যা পড়তে পারেন বিবিসি বাংলার পাতায়:

কেমন খেলেছেন সাকিব আল হাসান?

সাকিব আল হাসান, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে চূড়ান্ত পর্বে তেমন ভালো না করলেও, বার্বাডোজ ট্রাইডেন্টসের সেরা চারে থাকার পেছনে অবদান ছিল বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের।

সাকিব আল হাসান এই মৌসুমে প্রথম যে ম্যাচ খেলতে মাঠে নামেন সেই ম্যাচে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে বল হাতে ৪ ওভারে ১৪ রান দিয়ে ১ উইকেট নেন এবং ব্যাট হাতে ২৫ বলে ৩৮ রান তোলেন।

ক্রিকেট, সাকিব

ছবির উৎস, Ashley Allen - CPL T20

ছবির ক্যাপশান, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বার্বাডোজ ট্রাইডেন্টস

দ্বিতীয় ম্যাচে সেন্ট লুসিয়া জোকসের বিপক্ষে ২১ বল খেলে ২২ রান তোলেন, বল হাতে ৪ ওভারে ২০ রান দিয়ে এক উইকেট নেন সাকিব।

তৃতীয় ম্যাচে ৪ ওভার বল করেন ২৫ রান দিয়ে ২টি উইকেট নেন তিনি এবং ১৪ বলে ১৩ রান তোলেন সাকিব।

বার্বাডোজ ট্রাইডেন্টসের কোয়ালিফায়ারে ওঠার ক্ষেত্রে এই ম্যাচগুলোতে জয় বেশ গুরুত্বপূর্ণ ছিল।

সাকিব আল হাসান ওভার প্রতি পাঁচের কম রান দিয়ে নিয়মিত একদম প্রথম ওভার থেকে বোলিং শুরু করে প্রতিপক্ষকে চাপে রেখেছেন।

মোট ৬ ম্যাচে উইকেট পেয়েছেন চারটি, যদিও কোয়ালিফায়ার দুটিতে ও ফাইনালে তেমন ভালো করতে পারেননি সাকিব, শেষ পর্যন্ত তার বোলিং ইকোনমি রেট ছিল ৭.৫০।

প্রথম কোয়ালিফায়ারে সাকিব আল হাসান বল হাতে ৪ ওভারে ৪৬ রান দেন।

দ্বিতীয় কোয়ালিফায়ারে দেন ২ ওভার বল করে ২৭ রান।

মাগুরা জেলা স্টেডিয়ামে সাকিব আল হাসানের একান্ত সাক্ষাৎকার:

Skip YouTube post
Google YouTube কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

এই নিবন্ধে Google YouTubeএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত Google YouTube কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

সতর্কবাণী: তৃতীয়পক্ষের কন্টেন্টে বিজ্ঞাপন থাকতে পারে

End of YouTube post