আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
কাশ্মীরে শিশুদের আটক করছে পুলিশ
Published
ভারত শাসিত কাশ্মীরে শিশুদের অবৈধভাবে আটকে রাখা হচ্ছে বলে বিবিসি অভিযোগ পেয়েছে।
সেখানে বিতর্কিত বিশেষ ক্ষমতা আইনে রাজনৈতিক নেতা, ব্যবসায়ী এবং অধিকারকর্মীসহ প্রায় ৩ হাজার লোককে আটক করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে - তাদের মধ্যেই আছে এই শিশুরা।
শুক্রবার ভারতের সুপ্রিম কোর্ট এক নির্দেশে শিশুদের অবৈধভাবে আটক রাখার অভিযোগগুলো খতিয়ে দেখে এক সপ্তাহের মধ্যে জম্মু ও কাশ্মীর রাজ্যের হাইকোর্টের শিশুদের বিচারসংক্রান্ত কমিটিকে একটি রিপোর্ট দিতে বলেছে।
ভারতীয় সেনাবাহিনী বিবিসিকে জানিয়েছে, বিশেষ ক্ষমতা আইনের অধীন জম্মু ও কাশ্মীরের পুলিশের সাথে তাদের যৌথ অভিযানে দুষ্কৃতকারীদের আটক করা হচ্ছে।