বরগুনা হত্যাকাণ্ড: মিন্নির জামিন বহাল থাকবে, নয় জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

Published
পড়ার সময়: ১ মিনিট

আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ডের অভিযোগপত্র গ্রহণ করেছে বরগুনার ম্যাজিস্ট্রেট আদালত।

অভিযোগপত্রে পলাতক ৯ জন অভযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

এছাড়া ৬ জনের জামিন বাতিল করে জেলে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

এদিকে রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির জামিন বহাল আছে। আগামী ১৩ই অক্টোবর মামলার বিষয়ে পরবর্তী শুনানি হবে।

তিনিই এই মামলার প্রধান সাক্ষী।

রিফাত হত্যার পরদিন বিবিসিকে দেয়া মিন্নি'র সাক্ষাতকারের ভিডিও দেখুন এখানে:

চাঞ্চল্যকর রিফাত হত্যা মামলায় বরগুনার পুলিশ মিন্নিকে গত ১৬ই জুলাই গ্রেফতার দেখায়।

অথচ এর আগে এই হত্যাকাণ্ডের একজন প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবেই মামলায় নাম ছিল মিন্নির।

এর আগে হত্যা মামলাটির বাদী, নিহত রিফাত শরীফের বাবা, আবদুল হালিম দুলাল শরীফ গত ১৩ই জুলাই এক সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, তার পুত্রবধূ (মিন্নি) এই হত্যাকাণ্ডে জড়িত বলে তিনি সন্দেহ করেন।

গত ২৬শে জুন সকালে বরগুনা জেলা শহরের কলেজ রোডে রিফাত শরীফকে তার স্ত্রীর সামনেই কুপিয়ে জখম করে একদল লোক।

পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

ঐ ঘটনার একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়।

অভিযুক্ত হামলাকারীদের একজন, যিনি এলাকায় 'নয়ন বন্ড' নামে পরিচিতি ছিল, পুলিশ তাকে আটক করে।

পরে, পুলিশের সাথে কথিত 'বন্দুকযুদ্ধে' তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে বরগুনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন।

আরো খবর: