কিশোর গ্যাং যেভাবে গড়ে ওঠে, যে কর্মকাণ্ড চালায়
Published
বাংলাদেশে সম্প্রতি কিশোর গ্যাংয়ের মধ্যে দ্বন্দ্ব থেকে একাধিক খুনের ঘটনার পর এ নিয়ে আইন-শৃংখলা বাহিনী বেশ নড়েচড়ে বসেছে।
কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে সপ্তাহ দেড়েক আগে শুধু ঢাকা থেকেই একদিনে শতাধিক কিশোরকে আটকের পাশাপাশি ঢাকার বাইরেও চালানো হচ্ছে অভিযান।
বাংলাদেশে বিশেষত: শহরাঞ্চলগুলোতে কিশোর গ্যাংয়ের সংস্কৃতি খুব একটা নতুন না হলেও এসব গ্রুপগুলোর বিরুদ্ধে আইন-শৃংখলা বাহিনীর এ ধরণের অভিযান খুব একটা দেখা যায় না।
কিন্তু শহরগুলোতে এসব কিশোর গ্যাং কিভাবে গড়ে উঠছে? আর এসব গ্রুপের কর্মকাণ্ডই বা কী?