নিজের বয়স নিয়ে যা বললেন আফগান বোলার রশিদ খান
Published
রশিদ খান, আফগানিস্তানের ইতিহাসের সবচেয়ে সফল ক্রিকেটার, যিনি লেগ স্পিন দিয়ে বিশ্ব ক্রিকেটের সবক্ষেত্রে সফল।
আফগানিস্তান এখন দ্বিতীয় দল, যারা নিজেদের প্রথম তিন টেস্টের দু্টি ম্যাচে জয় পেয়েছে, রশিদ খান তৃতীয় টেস্টে বাংলাদেশের বিপক্ষে ১১ উইকেট নিয়ে প্রধান ভূমিকা পালন করেছেন অধিনায়কত্বও করেছেন তিনি।
১৯৯৮ সালের ২০শে সেপ্টেম্বরে জন্ম নেয়া রশিদ খান এখনো ২১ বছরে পা রাখেননি, তিনিই সর্বকনিষ্ঠ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক বিশ্ব ক্রিকেটে।
এই বয়সে জাতীয় দলে নেতৃত্ব দেয়াটা কতটা চাপের?
বিবিসি বাংলার ক্রীড়া প্রতিবেদক রায়হান মাসুদের সাথে একান্ত এক সাক্ষাৎকারে তিনি দিয়েছেন এসব প্রশ্নের উত্তর।