এ সপ্তাহের আলোচিত ছবি

Published

সপ্তাহজুড়ে সারা বিশ্বে ঘটে যাওয়া নানা ঘটনার আলোচিত ছবি।

সোনালী ব্যাঙ।

ছবির উৎস, BIENVENIDO VELASCO / EPA

ছবির ক্যাপশান, পানামা সিটির কাছে গম্বোয়া জঙ্গলে ঝুঁকিতে থাকা দুটো সোনালী ব্যাঙ। এক ধরনের ছত্রাকের কারণে তারা বিপদগ্রস্ত। তাদের রক্ষায় কাজ করছে পানামার বিজ্ঞানীরা।
লাইনে অপেক্ষা।

ছবির উৎস, DYLAN MARTINEZ / REUTERS

ছবির ক্যাপশান, মার্গারেট অ্যাটউডের লেখা দ্যা হ্যান্ডমেইডস টেল বইয়ের চরিত্র সেজে লম্বা লাইনে দাঁড়িয়েছেন তার ভক্তরা। তার লেখা নতুন বইয়ের একটি কপি পেতেই এত সাজগোজ আর ধৈর্য ধরে লাইনে অপেক্ষা।
হাতি পালক মাহুত

ছবির উৎস, SIVARAM V / REUTERS

ছবির ক্যাপশান, ভারতের কচি শহরের একটি মন্দিরে ওনাম উৎসবের সময় হাতি পালক মাহুত বসে আছেন। ফসল তোলার মৌসুমের এই উৎসবটি ঘটা করে পালন করা হয় সেখানে।
অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের উল্লাস।

ছবির উৎস, RYAN PIERSE/GETTY IMAGE

ছবির ক্যাপশান, ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে অ্যাশেজ টুর্নামেন্টে ইংল্যান্ডের স্টুয়ার্ড ব্রডের উইকেট নেয়ার পর অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের উল্লাস।
লম্বা লাইনে দাঁড়িয়েছেন মানুষজন।

ছবির উৎস, SIPHIWE SIBEKO / REUTERS

ছবির ক্যাপশান, জিম্বাবুয়ের হারারে শহরে সদ্য প্রয়াত প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে সম্মান জানাতে লম্বা লাইনে দাঁড়িয়েছেন মানুষ। গত সপ্তাহে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নৃত্য শিল্পীরা।

ছবির উৎস, SHAMIL ZHUMATOV / REUTERS

ছবির ক্যাপশান, মস্কোতে আন্তর্জাতিক নাচের উৎসব “ইন্টারন্যাশনাল কনটেম্পোরারি ড্যান্স ফেস্টিভ্যাল” চলাকালীন সেখানে নাচ পরিবেশ করছেন চীনের নৃত্য শিল্পীরা।
আমাজন জঙ্গলে পুড়ছে একটি গাছ।

ছবির উৎস, BRUNO KELLY / REUTERS

ছবির ক্যাপশান, ব্রাজিলের রনডোনিয়া প্রদেশে আমাজন জঙ্গলে পুড়ছে একটি গাছ। গুড়ি থেকে লাল আগুন ধীরে ধীরে উঠছে উপরের দিকে।
অতিকায় কুমড়ো

ছবির উৎস, DANNY LAWSON / PA

ছবির ক্যাপশান, ইয়র্কশায়ারে চলছিলো অতিকায় সবজির প্রতিযোগিতা “জায়ান্ট ভেজিটেবলস”। সেখানে ২৯১ কেজির একটি কুমড়ো জিতে নিয়েছে প্রথম পুরস্কার। কুমড়োর উপরে বসে সেটির গর্বিত মালিক রিচার্ড ম্যান।
নেদারল্যান্ডসে ব্রেকড্যান্স বিশ্বকাপে একজন শিল্পী।

ছবির উৎস, ROB ENGELAAR / EPA

ছবির ক্যাপশান, নেদারল্যান্ডসে ব্রেকড্যান্স বিশ্বকাপে একজন শিল্পী। জয়ী হলে তিনি হবেন "ওয়ার্ল্ড বি-বয় ক্লাসিক চ্যাম্পিয়ন"