‘মুক্তিদাতা থেকে স্বৈরশাসক’- রবার্ট মুগাবের জীবনাবসান

Published

জিম্বাবুয়ের স্বাধীনতা সংগ্রামের নায়ক রবার্ট মুগাবে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৫। ১৯৮০ সালে স্বাধীন জিম্বাবুয়ের প্রথম নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হন তিনি। ২০১৭ সালের নভেম্বরে এক সেনা অভ্যুত্থানে তার তিন দশকের ক্ষমতার অবসান হয়।