কাশ্মীর: কোরবানির মাংস বিতরণ করতে গিয়ে ছররা গুলিতে আহত শিশু
Published
কাশ্মীরের শ্রীনগরের একটি পুরনো শহরে বিবিসি যে জরিপ চালিয়েছে এবং আহত যাদের সঙ্গে কথা বলেছে, তাদের মধ্যে রয়েছে পাঁচ বছরের শিশু থেকে ৭২ বছর বয়সী বৃদ্ধও। তারা ছররা গুলিতে আহত হয়েছে।
ঈদুল আযহার দিন চাচার সাথে কোরবানির মাংস বিতরণ শেষে ফেরার পথে ছররা গুলিতে আহত হয়েছিল পাঁচ বছরের একটি শিশু।
বিবিসি উর্দুর রিয়াজ মাসরুর সেই পরিবারের সাথে কথা বলেছেন।