আপনি কি মনে করেন - মানুষ সত্যি স্বার্থপর ও নির্দয়? তাহলে আবার ভাবুন...
Published
আমাদের আশেপাশের মানুষকে আমরা যতটা স্বার্থপর মনে করি, ততটা আসলে না - 'অ্যামেরিকান সাইকোলজিস্ট'-এ প্রকাশিত এক গবেষণায় এমনটা বলা হচ্ছে। বিশ্বের বিভিন্ন স্থান থেকে সংগৃহীত কয়েকশো সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে গবেষকরা বলছেন, একটা বিপদে যদি কেউ এগিয়ে না আসে, তা দিয়েই সবাইকে বিবেচনা করা ঠিক হবে না।