'ক্যু প্রতিহত করো' - ব্রিটেনে বিক্ষোভ
Published
ব্রেক্সিট সামনে রেখে সরকার সংসদ স্থগিত করার ঘোষণা দেবার পর থেকে গোটা ব্রিটেন জুড়ে বিক্ষোভ শুরু হয়েছে।
সরকারের এই পদক্ষেপকে 'ক্যু' বলে অভিহিত করে রাস্তায় নেমেছেন বিরোধীরা।
তারা বলছেন, ৩১ অক্টোবর ব্রিটেনের ইউরোপিয়ান ইউনিয়ন ছেড়ে চলে যাবার বা ব্রেক্সিটের বর্তমান তারিখ এবং প্রধানমন্ত্রী বরিস জনসন কোন চুক্তি ছাড়াই সেটা করতে পারেন।
বিরোধীদের অভিযোগ, সংসদ সদস্যরা যাতে চুক্তি-বিহীন ব্রেক্সিট আটকে না দিতে পারেন, সে জন্য মি. জনসন সংসদ পাঁচ সপ্তাহের জন্য স্থগিত করেছেন।