কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর কাঁদানে গ্যাসে মৃত্যুর অভিযোগ পরিবারের

ভিডিওর ক্যাপশান, কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর কাঁদানে গ্যাসে মৃত্যুর অভিযোগ পরিবারের
Published

শ্রীনগরের সাফাকাদালে সহিংস বিক্ষোভ হয়েছে ১৭ই অগাস্ট।

কী হচ্ছে দেখতে বেরিয়ে নিরাপত্তা বাহিনীর কাঁদানে গ্যাস শরীরে ঢুকে দম বন্ধ হয়ে মারা গেছেন মোহম্মদ আইয়ুব খান - অভিযোগ করছে তার পরিবার।

সরকার এই অভিযোগ অস্বীকার করেছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন ''ওরা আমাদের লাশ নিয়ে শেষযাত্রা করতে দেয়নি কেন? ওর জানাজায় হাজার হাজার মানুষ যোগ দিত।''

এলাকার মানুষ বলছে প্রশাসন আইয়ুবের লাশের দায়িত্ব নেয়। ঘুরপথে তার লাশ নিয়ে যায় কবরস্থানে।

দেখুন ভিডিওতে।