রোহিঙ্গাদের দুই বছর: সব দাবী পূরণ হলেই কেবল বাংলাদেশ থেকে মিয়ানমার যাবে তারা
Published
মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীরা বাংলাদেশে দুই বছর পার করে দিলেও এখনও তাদের প্রত্যাবাসন কবে হবে তা এখনও নিশ্চিত নয়।
শুধু ২০১৭ সালের অগাস্ট থেকে এবছরের অগাস্ট মাস পর্যন্ত মিয়ানমার থেকে বাংলাদেশে প্রায় ৭ লাখ ৪২ হাজার রোহিঙ্গা শরণার্থী প্রবেশ করেছে।
২৫শে অগাস্টকে 'রোহিঙ্গা গণহত্যা দিবস' হিসেবে গত বছর থেকে এই দিনে সমাবেশ পালন করে আসছে তারা।
রোহিঙ্গাদের বক্তব্য, তাদের নাগরিক ও মানবাধিকার নিশ্চিত করার যেসব দাবি তারা তুলেছে, সেগুলো পূরণ হলেই কেবল তারা মিয়ানমার ফেরত যাবে।
কক্সবাজার থেকে বিবিসি সংবাদদাতা আকবর হোসেনের পাঠানো ভিডিওতে দেখুন বিস্তারিত।
আরো পড়তে পারেন: রোহিঙ্গারা চিন্তিত বর্তমান নিয়ে, স্থানীয়রা ভবিষ্যত নিয়ে