আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
পাট দিয়ে বাইসাইকেল তৈরি করলেন বাংলাদেশের এক তরুণ
Published
পেশায় সিভিল ইঞ্জিনিয়ার নোমান সৈকত। চাকরি ছেড়ে দিয়ে ২০১৪ সালে শুরু করেন নিজের সাইকেল তৈরির কারখানা।
গ্রাহকদের চাহিদা মতো পছন্দের ডিজাইনের বাইসাইকেল তৈরি করে দেন তিনি।
সাইকেলের ফ্রেম বানাতে হালকা এবং টেকসই বস্তু খুঁজতে গিয়ে পাটের আঁশ দিয়ে বাইসাইকেল বানানোর ধারণাটা মাথায় আসে তার।
চার বছরের চেষ্টায় সফল হন তিনি। কতটুকু টেকসই এই পাটের বাইসাইকেল? পরিবেশের জন্য এটি কতটুকু উপকারী?
দেখুন বিবিসির শাহনেওয়াজ রকির তৈরি ভিডিও: