কোরবানির গরুর লালন-পালনের পিছনে যেসব নারীদের মমতার স্পর্শ রয়েছে

ভিডিওর ক্যাপশান, কোরবানির পশুর যোগান দিচ্ছেন যে নারীরা
Published

কোরবানির ঈদে হাটে পশু বিক্রি করতে নিয়ে যান পুরুষ বিক্রেতারা। কিন্তু এসব পশুর বেশিরভাগের পালনের পেছনে থাকে নারীদের শ্রম।

অনেক নারী সংসারের কাজ-কর্মের পাশাপাশি গরু লালন-পালনের কাজ করেন আবার অনেকে করেন বাণিজ্যিকভাবে।

এসব গরুকে আলাদা নামকরণও করেন অনেকে, জড়িয়ে থাকে তাদের আবেগ।

কোরবানির ঈদকে গরু মোটাতাজা করছেন এমন কয়েকজন নারী খামারির সাথে কথা বলেছেন বিবিসির শাহনেওয়াজ রকি।