লন্ডন ও নিউ ইয়র্কের আধুনিক শিল্প জাদুঘর

Published

ভেনিজুয়েলার শিল্পী কার্লোস ক্রুজ-ডিয়েজ ৯৫ বছর বয়সে প্যারিসে মারা গেছেন। তিনি কাইনেটিক এবং অপটিক্যাল আর্টের অন্যতম প্রবর্তক ছিলেন যার বিমূর্ত, জ্যামিতিক কাজ বিশ্বের অনেক শীর্ষস্থানীয় জাদুঘরে প্রদর্শিত হয়েছে।

কাইনেটিক অপটিক্যাল আর্ট

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, শিল্পী কার্লোস ক্রুজ-ডিয়েজের শিল্প কর্মগুলো বিশ্বের শীর্ষ জাদুঘর যেমন লন্ডনের টেট মডার্ন এবং নিউইয়র্কের আধুনিক শিল্প জাদুঘরগুলিতে পাওয়া যায়।
কাইনেটিক অপটিক্যাল আর্ট

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান, লস অ্যাঞ্জেলেসের ব্রড মিউজিয়ামে আগত দর্শনার্থীদের ক্রুজ-ডিয়েজের ডিজাইন করা জেব্রা ক্রসিংয়ের মাধ্যমে স্বাগত জানানো হয়, যিনি প্রচলিত কালো এবং সাদার পরিবর্তে সবুজ, নীল এবং কমলা রঙ ব্যবহার করেন।
কাইনেটিক অপটিক্যাল আর্ট

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, লিভারপুলে ক্রুজ-ডিয়েজ একটি প্রাক্তন পাইলট জাহাজ "উজ্জ্বল" রঙে পুনরায় রঙ করেছিলেন। জাহাজটি ডাব্লু ডাব্ল আইতে ব্যবহৃত হয়েছিল। ইংরেজ শহরের ডকে এই জাহাজটির জন্য একটি নকশা তৈরি করার কল তিনি যখন পেয়েছিলেন তখন তার বয়স ৯০ বছর।
কাইনেটিক অপটিক্যাল আর্ট

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, শিল্পী কার্লোস ক্রুজ-ডিয়েজ কারাকাসে জন্মগ্রহণ করেস এবং সেখানেই পড়াশোনা করেন তবে তিনি তার জীবনের বেশিরভাগ সময় প্যারিসে কাটিয়েছেন, যেখানে তিনি শনিবার মারা যান।
কাইনেটিক অপটিক্যাল আর্ট

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ২০১৩ সালে লন্ডনের হ্যাওয়ার্ড গ্যালারিতে প্রদর্শিত হয় তার কাজ ক্রোমোস্যাচুরেশন।
কাইনেটিক অপটিক্যাল আর্ট

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, শিল্পীর মতে, তার প্রত্যেকটি শিল্পকর্মই পরিবর্তনশীল। তাঁর শিল্প "নিয়মিত পরিবর্তিত হয় কারণ আলো ক্রমাগত পরিবর্তিত হয়"।
কাইনেটিক অপটিক্যাল আর্ট

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, কারাকাসের সাইমন বলিভার বিমানবন্দরের মতো সরকারী জায়গাগুলিতেও পাওয়া যায় শিল্পী কার্লোসের বিশাল মুরালগুলো। দেয়াল থেকে শুরু করে মেঝেতে রয়েছে তার লাইন টানা ব্যতিক্রমী সেই শিল্প।
কাইনেটিক অপটিক্যাল আর্ট

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, শিল্পী তাঁর চিত্রকর্মে অনেকগুলি রঙিন লাইন ব্যবহার করেন যা দর্শকের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে পরিবর্তিত হয়।