ভারতে রোহিঙ্গা শিশুরা কেন বার্মিজ ভাষা শিখছে?

Published

ভারতে বসবাসকারী শরণার্থী রোহিঙ্গা শিশুরা এই প্রথমবারের মতো বার্মিজ ভাষা শেখার সুযোগ পাচ্ছে। দিল্লির কয়েকটি এনজিও ও জনাকয়েক রোহিঙ্গা অ্যাক্টিভিস্টের উদ্যোগে তাদের জন্য চালু হয়েছে এই বার্মিজ শেখার ক্লাস।

রোহিঙ্গা বাবা-মায়েরাও খুব উৎসাহ নিয়ে বাচ্চাদের সেখানে পাঠাচ্ছেন।

তাদের কেউ সাত-আট বছর, কেউ বা বছরদুয়েক আগে ভারতে পা রেখেছেন। তবে তাদের বাচ্চারা স্কুলে যাচ্ছে মাত্র কয়েকমাস হল।

খাজুরি খাস এলাকার একটি এডুকেশন সেন্টারে এই বাচ্চারা এখন ইংরেজি, হিন্দির পাশাপাশি বার্মিজও শিখছে। অভ্যাস করছে বার্মিজে কথা বলাও।

রোহিঙ্গা অ্যাক্টিভিস্টরা বলছেন, একদিন এই বাচ্চারা নিশ্চয় তাদের ফেলে আসা মাতৃভূমিতে ফিরে যেতে পারবে – আর মিয়ানমারে ফিরে গেলে বার্মিজ ভাষাটা জানা খুবই জরুরি।

কীভাবে এই রোহিঙ্গা শিশুরা তাদের শিকড়ের সঙ্গে যোগসূত্র ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে - সেটাই দেখতে গিয়েছিলেন বিবিসি বাংলার শুভজ্যোতি ঘোষ।

আরো পড়তে পারেন: