ভাসমান হাট: পেয়ারা ও পর্যটনের ফলে বদলেছে স্বরূপকাঠির এই হাটের চিত্র

ভিডিওর ক্যাপশান, ভাসমান হাট
Published

পিরোজপুরের স্বরূপকাঠিতে ভাসমান হাটে ভীমরুলী, আটঘর, কুরিয়ানার আশেপাশের প্রায় ২০ কিলোমিটার এলাকা থেকে পণ্য নিয়ে আসেন বিক্রেতারা।

শত বছরের পুরনো এই হাটের আশেপাশে আছে দুইশত বছরের পুরনো পেয়ারা বাগান। যেসব বাগান থেকে উৎপাদন হয়ে লক্ষাধিক মণ পেয়ারা।

এক সময় দাম না পেয়ে এই হাটে চাষীরা পেয়ারার নৌকা ডুবিয়ে দিয়ে খালি নৌকা নিয়ে ফিরে যেতো। কিন্তু সম্প্রতি পর্যটন সম্ভাবনা বাড়ায় এই বাজারের জৌলুস বাড়তে শুরু করেছে।

স্থানীয় অর্থনীতিও চাঙ্গা হচ্ছে এই পর্যটনের ফলে। বিবিসির শাহনেয়াজ রকি তুলেছেন ভিমরুলীর ভাসমান হাটের পাল্টে যাওয়া চিত্র।