নুসরাত জাহান: সিনেমার সেট থেকে হঠাৎ কেন পার্লামেন্টে?
Published
পশ্চিমবঙ্গে বিজেপির চমকপ্রদ উত্থানের মধ্যেও এবারে তৃণমূলের হয়ে প্রায় তিন-সাড়ে তিন লাখ ভোটের বিপুল ব্যবধানে জিতে সাড়া ফেলে দিয়েছিলেন যে দুই অভিনেত্রী -তাদের একজন নুসরাত জাহান।
গত ২৫শে জুন ভারতের সংসদে তৃণমূলের নবীন এমপি ও সদ্যবিবাহিত নুসরাত জাহান রুহি জৈন শপথবাক্য পাঠ করেন।
বিয়ের পর পার্লামেন্টে সিঁদুর ও মঙ্গলসূত্র পরে এসে শপথ নেয়ার পর নুসরাত জাহানের বিরুদ্ধে ফতোয়াও জারি করে সে দেশের কয়েকটি ইসলামী সংগঠন।
সেই বিতর্কের মধ্যে এক টুইট বার্তায় নুসরতা বলেছিলেন- তিনি নিজেকে 'ইনক্লুসিভ ইন্ডিয়া' বা সবার জন্য যে ভারতবর্ষ, তার প্রতিনিধি বলেই মনে করেন। সব ধর্মকে শ্রদ্ধা করলেও ব্যক্তিগত ধর্মবিশ্বাসে তিনি নিজেকে একজন মুসলিম বলেও পরিচয় দেন।
বিবিসি বাংলার সঙ্গে কিছু বিষয়ে কথা বলেছেন কলকাতার এই জনপ্রিয় অভিনেত্রী।