বরিস জনসন: অহমিকা আর ব্যক্তিত্বে মোড়া রাজনীতিক
Published
ছোটবেলায় পুরো পৃথিবীর রাজা হওয়ার স্বপ্ন দেখতেন বরিস জনসন। মঙ্গলবার তিনি ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচিত হয়েছেন। সেই সুবাদে বুধবার তিনি হচ্ছেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
ব্রেক্সিট অর্থাৎ ব্রিটেনকে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের করে আনার পক্ষে জোর প্রচারণা চালিয়েছিলেন বরিস জনসন।
ব্রিটেনে এই মুহূর্তে সবচেয়ে বিতর্কিত রাজনীতিক কে?
এই প্রশ্নে ১০ জনের আট জনই হয়তো বলবেন - বরিস জনসন। শুধুই যে বিতর্কিত তাই নয়, অনেক দিক থেকে ব্যতিক্রমীও বটে।