ঢাকাতে বদ্ধ জায়গায় যেভাবে বাণিজ্যিক ভিত্তিতে মাছ চাষ হচ্ছে
Published
রিসার্কুলেটিং অ্যাকুয়া সিস্টেম (আরএএস)- পানিকে পরিশোধনের মাধ্যমে অল্প জায়গায় মাছ চাষের একটি পদ্ধতি। এ পদ্ধতিতে খুব অল্প পরিসরে একটি পুকুরের সমান মাছ চাষ করা যায়।
প্রচলিত চাষ পদ্ধতির চেয়ে দশগুন বেশি ঘনত্বে মাছ চাষ করায় শহুরে চাষীদের কাছেও জনপ্রিয় হয়ে উঠছে এই পদ্ধতি। মাত্র ১ লাখ ২০ হাজার লিটার পানিতে বছরে ২৪ টন মাছ উৎপাদন সম্ভব এ পদ্ধতিতে।
ঢাকা শহরের ভেতরেও এখন কেউ কেউ শুরু করেছেন মাছ চাষ।
বিবিসি বাংলায় আরো পড়ুন: