‘ইভ টিজিং’ বা পথে-ঘাটে নারীদের হেনস্তা করার প্রবণতা বাংলাদেশে কতটা উদ্বেগজনক?

ভিডিওর ক্যাপশান, ‘ইভ টিজিং’ বা পথে-ঘাটে নারীদের হেনস্তা করার প্রবনতা বাংলাদেশে কতটা উদ্বেগজনক?
Published

'ইভ টিজিং' বা পথে ঘাটে নারীদের উত্যক্ত করার প্রবণতা পক্ষান্তরে যৌন হয়রানিরই আরেকটি রূপ যার শিকার বাংলাদেশে মেয়েরা প্রায়ই হচ্ছে।

ইভ টিজিং-এর কারণে এদেশে নারীদের বাড়িঘর ছেড়ে অন্যত্র বসবাস করা থেকে শুরু করে আত্মহত্যারও নজির রয়েছে।

আইন ও শালিস কেন্দ্রের হিসেবে, গত ৬ মাসে ইভ টিজিং-এর প্রতিবাদ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছে একশ'রও বেশি নারী।

বাংলাদেশে ইভ টিজিং পরিস্হিতি কতটা উদ্বেগজনক? দেখুন এই ভিডিও প্রতিবেদনে।