আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
বাংলাদেশের সাংবাদিকরা চাপের কারণে সংবাদ ধামাচাপা দেয়, বলছেন ব্রিটিশ হাইকমিশনার
গণতন্ত্রকে টিকিয়ে রাখতে স্বাধীন গণমাধ্যমের গুরুত্ব এবং সংবাদকর্মীদের স্বাধীনভাবে কাজ করতে দেয়ার পক্ষে সমর্থন যোগাতে লন্ডনে বুধবার শুরু হচ্ছে দু'দিনের একটি আন্তর্জাতিক সম্মেলন।
ব্রিটেন ও ক্যানাডা যৌথভাবে এই সম্মেলনের আয়োজক।
এই সম্মেলনের ঠিক আগ মুহূর্তে লন্ডনে বিবিসি সদর দপ্তরে গিয়ে দেয়া এক সাক্ষাতকারে বাংলাদেশের তথ্যমন্ত্রী হাছান মাহমুদ গিয়ে বলে এসেছিলেন, ‘যুক্তরাজ্যের চাইতে বাংলাদেশের গণমাধ্যম স্বাধীন’।
কিন্তু প্রায় একই সময়ে ঢাকায় বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাতকারে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বললেন উল্টো কথা।
তিনি বলেন, “চাপের কারণে তারা (বাংলাদেশের সাংবাদিকরা) সেল্ফ সেন্সর আরোপ করতে বাধ্য হয়। ফলে অনেক ক্ষেত্রে তারা অনেক স্টোরি ধামাচাপা দেয়।”
মি. ডিকসনের ওই সাক্ষাতকারটি নিয়েছেন সংবাদদাতা আকবর হোসেন।
ভিডিওতে দেখুন সাক্ষাৎকারের বিস্তারিত।