অভীক আনোয়ার: বিদেশের মাটিতে রেস জয়ী প্রথম বাংলাদেশী

ভিডিওর ক্যাপশান, বিদেশের মাটিতে রেস জয়ী প্রথম বাংলাদেশী
Published

সম্প্রতি ভক্সওয়াগন এমিও কাপের প্রথম দুটি রাউন্ডে রেস জিতেছেন বাংলাদেশী অভীক আনোয়ার। দেশের বাইরে কোন বাংলাদেশীর এটিই প্রথম রেস জয়।

ব্যয়বহুল এই খেলা এখনো বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠেনি। নেই প্রশিক্ষণের সুবিধাও।

তারপরও কীভাবে তিনি একজন পেশাদার রেসার হয়ে উঠেছেন সে কথা বলেছেন বিবিসির শাহনেওয়াজ রকিকে।