গণমাধ্যমের স্বাধীনতা: তথ্যমন্ত্রীর দাবী ও বাস্তবতা

ভিডিওর ক্যাপশান, দেয়ালে সাঁটা দৈনিক পত্রিকা পড়ছেন একজন পথচারী।
Published

বাংলাদেশে গণমাধ্যম কতটা স্বাধীনভাবে কাজ করতে পারে এনিয়ে আলোচনা, তর্ক-বিতর্ক বেশ পুরনো।

২০১৯ সালে রিপোর্টার্স উইদাউট বর্ডারস নামের আন্তর্জাতিক সংগঠন গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে যে বৈশ্বিক প্রতিবেদন ছেপেছে, সেখানেও ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান চার ধাপ নেমে এখন ১৫০তম।

অথচ গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে ১০ই জুলাই থেকে লন্ডনে শুরু হতে যাওয়া আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেয়ার আগে, বাংলাদেশের তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বিবিসি’র কাছে দাবী করেছেন, ব্রিটেনের গণমাধ্যমের চেয়েও স্বাধীন বাংলাদেশের গণমাধ্যম।

বাস্তবতা কী বলছে - দেখুন তাফসীর বাবু'র প্রতিবেদন।