গলি বয় রানা: যে গানে পাল্টে গেল কামরাঙ্গীর চরে বেড়ে ওঠা এই শিশুর জীবন
Published
ঢাকার কামরাঙ্গীর চরে পথ শিশু হিসেবে বেড়ে ওঠা রানার একটি হিপ হপ গান ফেসবুকে ছড়িয়ে পড়লে তা সকলের নজর কাড়ে। পরিচিত হয়ে ওঠে সে 'গলি বয় রানা' নামে।
এই গানে রানা তারা নিজের জীবন সংগ্রাম, স্বপ্ন এবং তার প্রতি সমাজের আচরণের কথা তুলে ধরে।
সামাজিক যোগযোগ মাধ্যমে খ্যাতি পাওয়ার পর বদলে গেছে রানার জীবন-যাপন।
বাসা-বাড়িতে রান্না করা রানার মা সিতারা বেগম কখনো কল্পনা করেননি ছেলেকে পড়াশুনা করাতে পারবেন। এখন তিনিও স্বপ্ন দেখছেন তার ছেলে রানা পড়াশুনা করতে পারবে, বড় হয়ে আর্মিতে যোগ দিবে।
খ্যাতি পাওয়ার পর কেমন কাটছে রানার জীবন তা জানিয়েছে বিবিসির শাহনেওয়াজ রকিকে।
বিবিসি বাংলায় আরো পড়ুন: