আর্জেন্টিনাকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল

জয়ের পর ব্রাজিলের উচ্ছ্বাস

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, জয়ের পর ব্রাজিলের উচ্ছ্বাস
Published

কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়েছে ব্রাজিল।

ম্যাচের ১৯ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন গ্যাব্রিয়েল জেসুস। ৭১ মিনিটে অপর গোলটি করেন ফার্মিনহো।

প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকলেও, দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা বেশ কয়েকটি চেষ্টা করে গোল করার।

কিন্তু শেষ পর্যন্ত লিওনেল মেসি, অ্যাগুইরো কিংবা মার্তিনেজ ভাঙতে পারেননি ব্রাজিলের রক্ষণভাগ।

২০০৭ সালের পর আজই প্রথম কোপা আমেরিকায় মুখোমুখি হয়েছিল দুই ফুটবল পরাশক্তি।

সে ম্যাচে ৩-০ গোলে জিতেছিল ব্রাজিল।

কোপা আমেরিকায় দ্বিতীয় সেমিফাইনালে আগামীকাল বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় মুখোমুখি হবে চিলি ও পেরু।

এর আগে ২০১৫ ও ২০১৬ সালে চিলি কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয়েছিল।

এবার টানা তৃতীয় কোপা জয়ের দৌঁড়ে আছে চিলি।

ব্রাজিল শেষবার কোপা আমেরিকায় জয় পায় ২০০৭ সালে।

আরো পড়তে পারেন:

পরাজয়ের পর লিওনেল মেসির প্রতিক্রিয়া

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, পরাজয়ের পর লিওনেল মেসির প্রতিক্রিয়া
ভিডিওর ক্যাপশান, ব্রাজিল বনাম আর্জেন্টিনা: বাংলাদেশে যেভাবে সমর্থনের শুরু