এ সপ্তাহের আলোচিত ছবি

Published

গত এক সপ্তাহে বিশ্বব্যাপী ঘটে যাওয়া নানা ঘটনার ছবি।

পর্তুগালে একজন শিল্পী গত সপ্তাহে রাস্তা সাজিয়েছিলেন রঙিন ছাতায়। তীব্র গরম থেকে বাচতে তারই নিচে আশ্রয় নিয়েছেন একজন।

ছবির উৎস, BORIS HORVAT / AFP

ছবির ক্যাপশান, পর্তুগালে এক্স অন প্রভন্স অঞ্চলের একজন শিল্পী গত সপ্তাহে সেখানকার একটি রাস্তা সাজিয়েছিলেন রঙিন ছাতা দিয়ে। তীব্র গরম থেকে বাঁচতে তারই নিচে আশ্রয় নিয়েছেন একজন।
দার্জিলিং হিমালয়ান রেলওয়ের একটি ট্রেন ঘুম অঞ্চলের একটি বাজারের পাশ দিয়ে যাচ্ছে।

ছবির উৎস, RANITA ROY / REUTERS

ছবির ক্যাপশান, ভারতের দার্জিলিং-এ এখনো পর্যটকদের জন্য বাষ্পচালিত ট্রেন রয়েছে। যা মাত্র দুই ফুট গজের ট্রেন লাইনের উপর দিয়ে চলে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের একটি ট্রেন ঘুম অঞ্চলের একটি বাজারের পাশ দিয়ে যাচ্ছে। ১৮৭৯ সালে তৈরি ৮৮ কিলোমিটার দীর্ঘ এই ট্রেন লাইন এখন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত। এই লাইন ধরেই একসময় দার্জিলিং থেকে চা আনা নেয়া হতো।
জি-২০ সম্মেলনে হাত মেলাচ্ছেন ব্রিটেনের বিদায়ী প্রধানমন্ত্রী টেরিজা মে এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ছবির উৎস, STEFAN ROUSSEAU / PA

ছবির ক্যাপশান, জি-২০ সম্মেলনে হাত মেলাচ্ছেন ব্রিটেনের বিদায়ী প্রধানমন্ত্রী টেরিজা মে এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। টেরিজা মে মি. পুতিনকে তার ‘দায়িত্বজ্ঞানহীন কার্যক্রম’ বন্ধ করতে বলেছেন।
ব্রিটিশ রাজপরিবারের পুত্রবধূ ডাচেস অফ ক্যামব্রিজ শিশুদের জন্য একটি আলোকচিত্র কর্মশালা একজন অংশগ্রহণকারীকে আলিঙ্গন করে শুভেচ্ছা জানাচ্ছেন।

ছবির উৎস, CHRIS JACKSON / REUTERS

ছবির ক্যাপশান, ব্রিটিশ রাজপরিবারের পুত্রবধূ ডাচেস অফ ক্যামব্রিজ শিশুদের জন্য একটি আলোকচিত্র কর্মশালায় একজন অংশগ্রহণকারীকে আলিঙ্গন করে শুভেচ্ছা জানাচ্ছেন।
জি-২০ সম্মেলনে এসে পৌঁছানোর সময় জার্মান চ্যান্সেলর অ্যাংগেলা মের্কেল।

ছবির উৎস, KEVIN LAMARQUE / REUTERS

ছবির ক্যাপশান, জি-২০ সম্মেলনে এসে পৌঁছানোর সময় জার্মান চ্যান্সেলর অ্যাংগেলা মের্কেল। এ সপ্তাহের শুরুতে এক ভিডিওতে তার শরীর কাঁপতে দেখা গেছে। যা ছিল আটদিনের মধ্যে দ্বিতীয়বার। তার শারীরিক অবস্থা নিয়ে এরপর জল্পনা কল্পনার মধ্যেই তিনি জানিয়েছেন যে তিনি ভালো আছেন।
ইতালির জেনোয়া শহরে একটি সেতু বিধ্বস্ত হয়ে গত বছর ৪৩ জন নিহত হয়েছিলো। সেতুটির অবশিষ্ট অংশ বিশেষ বিস্ফোরণের মাধ্যমে ভেঙে ফেলার দৃশ্য।

ছবির উৎস, MASSIMO PINCA / REUTERS

ছবির ক্যাপশান, ইতালির জেনোয়া শহরে একটি সেতু বিধ্বস্ত হয়ে গত বছর ৪৩ জন নিহত হয়েছিলো। সেতুটির অবশিষ্ট অংশ বিশেষ বিস্ফোরণের মাধ্যমে ভেঙে ফেলার দৃশ্য।
ফ্রান্সের কনকর্ড দ্য লা প্যারিসে বাইসাইকেল দিয়ে নানা ধরনের চমকপ্রদ কসরত দেখাচ্ছেন একজন।

ছবির উৎস, PHILIPPE WOJAZER / REUTERS

ছবির ক্যাপশান, ফ্রান্সের কনকর্ড দ্য লা প্যারিসে বাইসাইকেল দিয়ে নানা ধরনের চমকপ্রদ কসরত দেখাচ্ছেন একজন। ২০২৪ সালের আসন্ন অলিম্পিক পার্কের অংশ হিসেবে ঘোষণা দেয়া হয়েছে এলাকাটিকে।
জলবায়ু পরিবর্তন রুখতে হাজার হাজার প্রতিবাদকারী জড়ো হয়েছিলেন পশ্চিম জার্মানির একটি কয়লার খনিতে। তারা জোর করে খনিতে ঢুকে পরে। ২০৫০ সালের মধ্যে জার্মানি কয়লার ব্যবহার সম্পূর্ণ বন্ধ করার ঘোষণা দিলেও এই প্রতিবাদকারীরা বলছেন তা আরও আগে করতে হবে।

ছবির উৎস, THILO SCHMUELGEN / REUTERS

ছবির ক্যাপশান, জলবায়ু পরিবর্তন রুখতে হাজার হাজার প্রতিবাদকারী জড়ো হয়েছিলেন পশ্চিম জার্মানির একটি কয়লার খনিতে। তারা জোর করে খনিতে ঢুকে পরে। ২০৫০ সালের মধ্যে জার্মানি কয়লার ব্যবহার সম্পূর্ণ বন্ধ করার ঘোষণা দিলেও এই প্রতিবাদকারীরা বলছেন তা আরও আগে করতে হবে।