ঝুঁকি নিয়ে হলেও কেন বাংলাদেশিরা ইউরোপে যেতে চান? দালাল চক্র কোন পথে নিয়ে যাচ্ছে তাদের?
Published
ইউরোপে অভিবাসী হতে বাংলাদেশি নাগরিকদের বেপরোয়া মনোভাব আর দালাল চক্রের তৎপরতা মারাত্মক ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করেছে।
এ সপ্তাহে ভূমধ্যসাগরে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া ৬৪জন বাংলাদেশিকে এখন দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে।
ইউরোপের ঢুকতে তারা এতটাই মরিয়া ছিলেন যে, দেশে ফিরতেও রাজী হচ্ছিলেন না তারা।
অথচ গত মাসেই এক নৌকা ডুবে অর্ধশতাধিক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়।
ঝুঁকি নিয়ে হলেও কেন বাংলাদেশি নাগরিকেরা এভাবে ইউরোপে যেতে চান? দালাল চক্র কোন পথে নিয়ে যাচ্ছে তাদের?
দেখুন ভিডিওতে