শ্রীলংকা সফরের আগে সাকিব সুস্থ হতে পারবেন?

সাকিব, ক্রিকেট, বাংলাদেশ

ছবির উৎস, MUNIR UZ ZAMAN

ছবির ক্যাপশান, সাকিব আল হাসান এখন থাইল্যান্ডে অবস্থান করছেন চিকিৎসার জন্য
    • Author, রায়হান মাসুদ
    • Role, বিবিসি বাংলা, ঢাকা
  • Published
  • পড়ার সময়: ১ মিনিট

শ্রীলংকার মাটিতে আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে সাকিব আল হাসানের খেলাটা কঠিন হয়ে দাঁড়াবে বলে মনে করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীস চৌধুরী।

বাংলাদেশ, জিম্বাবুয়ে ও শ্রীলংকার মধ্যকার ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনাল ম্যাচে আঙ্গুলে চোট পান সাকিব।

যার দরুণ শ্রীলংকার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারেননি সাকিব আল হাসান।

বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ও ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা সাকিবের অভাববোধের কথা জানিয়েছেন।

শ্রীলংকায় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের দলেও অধিনায়ক হিসেবে রাখা হয়েছে সাকিব আল হাসানকে।

তবে আদৌ তাঁর খেলার সম্ভাবনা কতখানি?

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীস চৌধুরীর মতে, ফিজিওফেরাপি যদি ভালভাবে যায় তবে একটু সম্ভাবনা রয়েছে। তবে এই মূহুর্তে যে অগ্রগতির ধারা তাতে খেলাটা কঠিন হয়ে দাঁড়াবে।

Skip Instagram post
Instagram কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

এই নিবন্ধে Instagramএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত Instagram কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

সতর্কবাণী: তৃতীয়পক্ষের কন্টেন্টে বিজ্ঞাপন থাকতে পারে

End of Instagram post

সাকিব আল হাসান এখন থাইল্যান্ডে অবস্থান করছেন চিকিৎসার জন্য।

মি. চৌধুরী বলেন, "থাইল্যান্ডে যাওয়ার পর সেখানকার চিকিৎসকরা একটা গাইডলাইন দিয়েছে। থাইল্যান্ডের চিকিৎসকরা চাইছেন সেখানেই যাতে ফিজিওথেরাপি করেন। এখন যদি সেটা বাংলাদেশের করা সম্ভব হয় তবে আমরা চাইবো সাকিবকে দেশে ফেরাতে।"

সাকিব যদি চোট কাটিয়ে খেলেনও তবে দীর্ঘমেয়াদি ক্ষতি হবার সম্ভাবনা আছে কিনা?

এমন প্রশ্নের জবাবে দেবাশীস চৌধুরী বিবিসি বাংলাকে বলেন, "এখানে তিন ধরণের ব্যাপার রয়েছে। একটা হচ্ছে মেডিক্যাল দৃষ্টি, একটা ব্যাক্তিগত উদ্দেশ্য, আরেকটা হচ্ছে দলের চাহিদা।"

মি. চৌধুরী মনে করেন, শুধু যে চিকিৎসার দৃষ্টিভঙ্গিতে ব্যাপারটা দেখা হবে তা নয়। কারণ দল এখন একটা ক্রান্তিকাল পার করছে। এখানে মেন্টর বা সিনিয়র হিসেবে সাকিবকে প্রয়োজন হতে পারে।

তবে চিকিৎসার দৃষ্টিভঙ্গিতে সাকিবের খেলা কঠিন হবে বলেই মনে করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক।