বিবিসি বাংলার ওয়েবসাইটের লাইভ পেইজ আজকের মতো এখানেই শেষ করছি। এতোক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। করোনাভাইরাসসহ নানা বিষয়ে প্রতিবেদন পড়তে ও ভিডিও দেখতে চাইলে ঢু মারুন বিবিসি বাংলার ওয়েবসাইটে।
লকডাউনে ঢাকা চিড়িয়াখানায় পশুপাখির জন্ম বেড়ে গেছে
বাংলাদেশ ও বিশ্বের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নানা খবর, তথ্য, বিশ্লেষণ ও মতামত পাবেন এই পাতায়। এছাড়াও থাকছে বিশ্বের গুরুত্বপূর্ণ খবরের আপডেট।
সরাসরি কভারেজ
রায়হান মাসুদ and মিজানুর রহমান খান
দর্শক ফিরছে ক্রিকেটের মাঠে

ছবির উৎস, Thinkstock
লকডাউনের কারণে সমর্থকদের মাঠে আসা বন্ধ হয়ে গিয়েছিল। এখন তারা ধীরে ধীরে ফিরে আসতে শরু করেছে।
করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর আজ রবিবার এই প্রথম ইংল্যান্ডে কিছু দর্শক স্টেডিয়ামে ফিরে যেতে পারবে।
গ্যালারিতে বসে তারা পারবে তাদের প্রিয় দলের খেলোয়াড়দের চিৎকার করে উৎসাহ যোগাতে।
সারি ক্রিকেট ক্লাবের মাঠে এক হাজারের মতো দর্শক যেতে পারবে। সারি খেলবে মিডলসেক্সের সাথে।
এটা অবশ্য পরীক্ষামূলক।
ফলাফল দেখে আগামীতে অন্যান্য খেলাতেও দর্শকদের ফিরিয়ে আনা হবে কীনা সেবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
লকডাউনে বাংলাদেশের চিড়িয়াখানায় পশুপাখির জন্ম বেড়ে গেছে

ছবির উৎস, Twitter
বাংলাদেশে ঢাকার মিরপুরে চিড়িয়াখানার প্রাণীরা লকডাউন বেশ ভালোই উপভোগ করছে বলে যায়।
জাতীয় চিড়িয়াখানার কর্মকর্তারা বলছেন, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে চিড়িয়াখানায় দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেওয়ার পর সেখানে পশুপাখির সন্তান জন্ম দেওয়ার ঘটনা বেড়ে গেছে।
কর্মকর্তারা বলছেন, লকডাউনের চার মাসে ৫০টি বাচ্চা প্রসবের ঘটনা ঘটেছে যা একটি রেকর্ড। তার মধ্যে রয়েছে জিরাফ, জেব্রা, গাধা। অস্ট্রিচ ও ময়ূরের ডিম থেকেও বেশ কিছু বাচ্চা ফুটানো হয়েছে।
“দর্শনার্থী না থাকার কারণে প্রাণীরা ঠিক মতো তাদের খাবার খাচ্ছে, ভিড় না থাকায় তারা সন্তান প্রসবের কাজও করতে পারছে,”বার্তা সংস্থা এএফপিকে বলেছেন জাতীয় চিড়িয়াখানার একজন কর্মকর্তা নূরুল ইসলাম।
Skip X postX কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী নাএই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।
End of X post
কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর গণহত্যা- এই মন্তব্য করায় ভারতে এক গবেষকের বিরুদ্ধে পুলিশের তদন্ত
ভারত-শাসিত কাশ্মীরে সেনাবাহিনী পরিকল্পিত গণহত্যা চালাচ্ছে- টুইটারে এই মন্তব্য করার জেরে দিল্লির জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের এক মুসলিম গবেষকের বিরুদ্ধে পুলিশ তদন্ত শুরু করেছে।
দিল্লি পুলিশ জানিয়েছে, সাজিদ বিন সাঈদ নামে ওই গবেষকের বিরুদ্ধে এফ আই আর করেছিলেন তেজিন্দর শর্মা নামে বিজেপির এক কর্মী, সেই অভিযোগের ভিত্তিতেই ভারতীয় দন্ডবিধির ১৫৩ ও ৫০৪ ধারায় তদন্ত শুরু হয়েছে।
৫০৪ ধারায় ইচ্ছাকৃতভাবে শান্তিভঙ্গ করার চেষ্টায় কোন ব্যক্তি বা বাহিনীকে অপমান করার অভিযোগ আনা হয়। আর ১৫৩ ধারায় জাতি, ধর্ম বা ভাষার ভিত্তিতে কাউকে আক্রমণ করা হলে সেটাকে বৈধতা দেওয়ার অভিযোগ আনা হয়।
দিল্লি থেকে আমাদের সংবাদদাতা শুভজ্যোতি ঘোষ জানিয়েছন, সাজিদ বিন সাঈদ, যিনি 'ক্যাম্পাস ফ্রন্ট অব ইন্ডিয়া' নামে একটি সংগঠনের জাতীয় প্রেসিডেন্ট, তিনি অবশ্য তার মূল টুইটটি ইতিমধ্যে মুছে ফেলেছেন।
তবে নতুন এক টুইটে তিনি দাবি করেন, কাশ্মীরিদের অধিকারের পক্ষে কথা বলাটা কোন অপরাধ হতে পারে না।
"সরকারের সমালোচনা করার জন্য আমাকেই অবশ্য প্রথম আক্রমণের নিশানা করা হল না", আরও লিখেছেন তিনি।
কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা এক কোটি ৬০ লাখ ছাড়ালো

ছবির উৎস, Getty Images
সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক কোটি ৬০ লাখ ছাড়িয়ে গেছে।
যুক্তরাষ্ট্রে যে জন হপকিন্স বিশ্ববিদ্যালয় করেনাভাইরাসের হিসেব রাখছে তাদের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, আজ রবিবার পর্যন্ত এক কোটি ৬০ লাখ ৫৬ হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে: ৪১ লাখ ৭৯ হাজার।
তারপরেই রয়েছে ব্রাজিল: ২৩ লাখ ৯৫ হাজার।
তৃতীয় স্থানে ভারত: ১৩ লাখ ৮৬ হাজার।
সারা বিশ্বে মারা গেছে ৬ লাখ ৪৫ হাজার মানুষ।
সবচেয়ে বেশি মৃত্যু যুক্তরাষ্ট্রে: এক লাখ ৪৬ হাজার।
তারপরে ব্রাজিল: ৮৬ হাজার ৪০০।
তৃতীয় স্থানে যুক্তরাজ্য: ৪৫ হাজার ৮০০।
ইরানে আরো ২১৬ জনের মৃত্যু

ছবির উৎস, Reuters
ইরানে রবিবার আরো ২,৩৩৩ জনকে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।
কর্মকর্তারা বলছেন, মে মাসের মাঝামাঝি সময়ের পর থেকে দেশটিতে সংক্রমণ বেড়েই চলেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত ২৪ ঘণ্টায় আরো ২১৬ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫,৭০০।
সংক্রমণ কমে আসায় ইরানে এপ্রিল মাস থেকে লকডাউন শিথিল করা হয়েছিল। তখন থেকে মসজিদ, দোকানপাট খুলে দেওয়ার পাশাপাশি এক প্রদেশ থেকে আরেক প্রদেশে চলাচলেরও অনুমতি দেওয়া হয়।
মহামারির শুরুতে সংক্রমণ সীমিত ছিল শুধু কউম শহর ও রাজধানী তেহরানে। পরে এই ভইরাস দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়তে শুরু করে। বিশেষ করে ইরাকের সাথে সীমান্তবর্তী খুজেস্তান প্রদেশে।
প্রেসিডেন্ট হাসান রুহানি লোকজনকে গণপরিবহনে চলাচল ও জনাকীর্ণ এলাকায় মুখে মাস্ক পরার নির্দেশ দিয়েছেন।
রাজধানী তেহরানেও কর্তৃপক্ষ নতুন করে কিছু বিধি-নিষেধ আরোপ করেছে।
সীমান্ত শহর বন্ধ করে দিয়েছে উত্তর কোরিয়া

ছবির উৎস, Reuters
উত্তর কোরিয়া বলছে, দেশটিতে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ শনাক্ত হওয়ার পর দক্ষিণ কোরিয়ার সাথে সীমান্তবর্তী কেসং শহরকে বাকি দেশ থেকে বিচ্ছিন্ন করে সেখানে লকডাউন জারি করা হয়েছে।
বলা হচ্ছে, আক্রান্ত ব্যক্তি গত সপ্তাহে দক্ষিণ কোরিয়া থেকে ফিরে এসেছেন।
এর পর পরই উত্তর কোরিয়ার নেতা কিম জং-আন জরুরি অবস্থা ঘোষণা করেছেন। বৈঠক ডেকেছেন তার পলিটব্যুরোর সদস্যদের সঙ্গে।
“ভাইরাসটি হয়তো দেশে ঢুকে পড়েছে,” রাষ্ট্রীয় বার্তা সংস্থার সঙ্গে এই মন্তব্য করেছেন কিম জং আন।
ধারণা করা হচ্ছে, উত্তর কোরিয়ায় এটাই প্রথম করোনাভাইরাসের সংক্রমণ। এর আগে দেশটিকে করোনাভইরাস থেকে মুক্ত বলে ঘোষণা করা হয়েছিল।
অস্ট্রেলিয়ায় একদিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু

ছবির উৎস, Getty Images
করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর আজ রবিবার অস্ট্রেলিয়ায় সবচেয়ে বেশি সংখ্যক মানুষের মৃত্যু রেকর্ড করা হয়েছে।
কর্তৃপক্ষ বলছে, করোনাভাইরাসে ১০ জনের মৃত্যু হয়েছে। সংক্রমণের সংখ্যাও বাড়ছে।
সবশেষ এই প্রকোপের কেন্দ্র ভিক্টোরিয়া রাজ্যে রবিবার ৪৫৯ জন আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। শনিবার এই সংখ্যা ছিল ৩৫৭।
ভিক্টোরিয়ার বাইরে অন্যত্রও আরো অনেকে আক্রান্ত হয়েছেন।
সারা দেশে এখনও পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫৫ এবং আক্রান্ত ১৪,০০০।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বৃহত্তর মেলবোর্নে গত দুসপ্তাহ ধরে লাকডাউন জারি রয়েছে। শহরে মাস্ক পরাও বাধ্যতামূলক।
জরুরি কাজ ছাড়া লোকজন যাতে ভিক্টোরিয়াতে আসতে না পারে সেজন্য সীমান্ত এলাকায় পুলিশ টহল দিচ্ছে।
স্পেন বলছে করোনাভাইরাস পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে
ধন্যবাদ রায়হান।
বাংলাদেশ ও বাকি বিশ্বের করোনাভাইরাস পরিস্থিতিসহ অন্যান্য বিষয়ে আপনাদের সবশেষ খবরা-খবর জানানোর চেষ্টা করবো আমি মিজানুর রহমান খান। ইতোমধ্যেই রায়হান মাসুদ আপনাদের জানিয়েছেন যে স্পেন থেকে এখন যদি কেউ যুক্তরাজ্যে আসে তাহলে তাকে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।
ব্রিটিশ সরকার নতুন করে এই নির্দেশনা জারি করার পর স্পেনের পররাষ্ট্রমন্ত্রী তার জবাবে বলেছেন ভ্রমণকারীদের জন্য স্পেন নিরাপদ এবং নতুন করে যে সংক্রমণ ঘটেছে সেটাও কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে।
স্পেনে জারি করা জরুরি আইন প্রায় এক মাস আগে তুলে নেওয়া হয়েছে। এর পর সম্প্রতি বার্সেলোনা, জারাগোজা এবং রাজধানী মাদ্রিদে নতুন করে করোনাভাইরাসের বেশ কিছু সংক্রমণের ঘটনা ঘটেছে।
স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, শুক্রবার ৯০০ জনেরও বেশি আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।
এই প্রেক্ষিতে সরকার সতর্ক করে দিয়েছে যে স্পেনে হয়তো দ্বিতীয় দফার সংক্রমণ বা সেকেন্ড ওয়েভ আসন্ন।
হঠাৎ করেই প্রকোপ বেড়ে যাওয়ায় কাতালোনিয়ায় আগামী দু’সপ্তাহের জন্য সব নাইটক্লাব বন্ধ করে দেওয়া হয়েছে।
মাদ্রিদ থেকে বিবিসির সংবাদদাতা বলছেন, কমবয়সী লোকজনের মধ্যে যেভাবে সংক্রমণ হচ্ছে সেটা উদ্বেগজনক।
নরওয়েও বলেছে স্পেন থেকে কেউ সেদেশে গেলে তাকে কোয়ারেন্টিনে থাকতে হবে। আর ফ্রান্স সরকার তার নাগরিকদের কাতালোনিয়ায় ভ্রমণের বিষয়ে সতর্ক করে দিয়েছে।
আপনাদের সাথে ছিলাম আমি রায়হান মাসুদ।করোনাভাইরাস নিয়ে এই লাইভ পাতা এখন সামলাবেন মিজানুর রহমান খান।
বিবিসি নিউজ বাংলার এই লাইভ পাতায় চোখ রাখুন.....
ব্রেকিং, বাংলাদেশের করোনাভাইরাস আপডেট, ২৬শে জুলাই, ২০২০
বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২,২৭৫ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।
এই সময়ের মধ্যে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৪ জন।
এ নিয়ে বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মোট ২,৯২৮ জনের মৃত্যু হল।
আর বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন মোট ২,২৩,৪৫৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এসব তথ্য জানিয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ১০,০৭৮টি নমুনা পরীক্ষা করে এসব তথ্য জানা গেছে।
বাংলাদেশে করোনাভাইরাস শনাক্তের লক্ষ্যে প্রথমবারের মতো নমুনা পরীক্ষা শুরু হয় গত ২১শে জানুয়ারি।
গত ৮ই মার্চ স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ ঘোষণা করে যে বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।
আর কোভিড-১৯ রোগে মৃত্যুর কথা প্রথম ঘোষণা করা হয় ১৮ই মার্চ।
করোনাভাইরাস থেকে বাঁচতে মিঃ বিন কী করছেন
বিশ্বে কোথায় কোথায় বাড়ছে করোনাভাইরাস রোগী
বিশ্বে করোনাভাইরাস গ্রাফ এখনো ওপরের দিকে যাচ্ছে। ভারতে গত দুইদিনেই ১ লাখের মতো রোগী শনাক্ত হয়েছে।
ভারতে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিভরাজ সিং চৌহানও করোনাভাইরাসে পজিটিভ বলে শনাক্ত হয়েছেন।
যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকায় এখনো করোনাভাইরাস সংক্রমণ উর্ধ্বগতি চলছে।
ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসেনারো শনিবার কোভিড-১৯ নেগেটিভ হয়েছেন।
তিনি বলছেন হাইড্রোক্সিক্লোরোকুইন তাকে ভাইরাস মুক্ত হতে সাহায্য করেছে।
তিন মাস পর ভিয়েতনামে একজন স্থানীয়ভাবে সংক্রমিত রোগী পাওয়া গেছে।
আফ্রিকায় ১০ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী কোভিড-১৯ আক্রান্ত।
হংকংয়ে আরো ১৩০ জন রোগী শনাক্ত হয়েছে।
ব্রেকিং, ৪টি মামলায় মোট ২৮ দিনের রিমান্ডে সাহেদ
রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোঃ সাহেদকে আজ আদালতে নেয়া হয়েছিল।
সকালে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেয়া হয়েছে তাকে।
সেখানে মোট ৪০ দিনের রিমান্ড চেয়েছিল র্যাব।
আদালত ৪ দিন করে ২৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
সাহেদের আইনজীবী বলছেন যদি কারো সাথে বিরোধ থাকে তাহলে মীমাংসা করা হবে।
কয়েকটা মামলাকে ষড়যন্ত্রমূলক বলেও দাবি তার।
মানসিক অবসাদের চারটি উপসর্গ
করোনাভাইরাসের সময়টায় মানসিক অবসাদ বা উদ্বিগ্নতাও একটা বড় সমস্যা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর চারটি উপসর্গ চিহ্নিত করেছে। ১. মাথা ব্যথা, ২. ঘাড় ও কাঁধ ব্যথা, ৩. পেটের সমস্যা ৪. বুকে ব্যথা
ব্রেকিং, ভারতে আরো ৪৮ হাজারের বেশি রোগী শনাক্ত
Skip X postX কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী নাএই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।
End of X post
স্পেন থেকে যুক্তরাজ্যে আসলে কোয়ারেন্টিনে থাকতে হবে
করোনাভাইরাসের কারণে ভ্রমণ সংক্রান্ত নিয়ম অনুযায়ী স্পেন থেকে যদি কেউ ইংল্যান্ডে ঢোকে তাহলে তাকে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।
শুক্রবার স্পেনে ৯০০ জন নতুন রোগী পাওয়া গেছে।
স্পেন কর্তৃপক্ষ একটি দ্বিতীয় ধাক্কার আশঙ্কা করছে।

ছবির উৎস, Reuters
ছবির ক্যাপশান, শুক্রবার স্পেনে ৯০০ জন নতুন রোগী পাওয়া গেছে উত্তর কোরিয়ায় প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত, সতর্কতা জারি
নর্থ কোরিয়া বলছে তাদের দেশের প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে।
রাজ্যে বার্তা সংস্তা বলছে দক্ষিণ কোরিয়া থেকে আসা এক ব্যক্তির কোভিড-১৯ উপসর্গ ছিল।
ক্যায়সংয়ের সীমান্তে দেয়া হয়েছে লকডাউন।
দেশের শীর্ষ কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠক করেছেন কিম জং উন।
ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি অবৈধভাবে উত্তর কোরিয়া প্রবেশ করেছে।

ছবির উৎস, Reuters
ছবির ক্যাপশান, উত্তর কোরিয়ায় প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত, সতর্কতা জারি ব্রেকিং, ১০ দিনের রিমান্ড শেষে আদালতে সাহেদ
রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোঃ সাহেদকে আজ আদালতে নেয়া হয়েছে।
সকালে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেয়া হয়েছে তাকে।
আজ সকালে তাকে ৬ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেছে পুলিশ।
মালয়েশিয়ায় করোনাভাইরাস পরিস্থিতি
Skip X postX কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী নাএই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।
End of X post
