করোনাভাইরাস মহামারির কারণে পেছাল টি-২০ বিশ্বকাপ

বাংলাদেশ ও বিশ্বের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নানা খবর, তথ্য, বিশ্লেষণ ও মতামত পাবেন এই পাতায়। এছাড়াও থাকছে বিশ্বের গুরুত্বপূর্ণ খবরের আপডেট।

সরাসরি কভারেজ

রায়হান মাসুদ and মিজানুর রহমান খান

  1. বিবিসি বাংলার ওয়েবসাইটে লাইভ অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করছি। এতোক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। করোনাভাইরাসসহ নানা বিষয়ে প্রতিবেদন পড়তে ও ভিডিও দেখতে চাইলে ঢু মারুন বিবিসি বাংলার ওয়েবসাইটে।

  2. করোনাভাইরাস মহামারির কারণে পেছাল টি-২০ বিশ্বকাপ

    cricket

    করোনাভাইরাস মহামারির কারণে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ স্থগিত করা হয়েছে।

    এবছরের ১৮ই অক্টোবর থেকে ১৫ই নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ায় এই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল।

    পরবর্তী টি-২০ বিশ্বকাপ হবে আগামী বছরের অক্টোবর ও নভেম্বর মাসে। ২০২২ সালে হবে আরো একটি বিশ্বকাপ।

    আইসিসির প্রধান নির্বাহী বলেছেন, এই সিদ্ধান্তের ফলে ও নিরাপদ টি-২০ বিশ্বকাপ আয়োজনের সুযোগ তৈরি হলো।

    “আমাদের সদস্যদের যা জানার দরকার ছিল তারা এখন সেটা জানতে পেরেছে এবং সেভাবেই তারা দ্বিপাক্ষিক ও দেশীয় ক্রিকেটের শিডিউল তৈরি করতে পারবে।”

    আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আরো জানিয়েছে যে ২০২৩ সালে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপ ফেব্রুয়ারি ও মার্চ থেকে পিছিয়ে অক্টোবর নভেম্বর মাসে আয়োজন করা হবে।

  3. দক্ষিণ এশিয়ায় কি যথেষ্ট পরীক্ষা হচ্ছে?

    graph

    বিশ্বের মোট জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশ দক্ষিণ এশিয়ায়।

    কিন্তু সারা বিশ্বে যতো মানুষ করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছে তার মাত্র ১১% এই অঞ্চলের।

    “ভারত ও দক্ষিণ এশিয়ার বাকি দেশগুলোতে প্রতি ১০ লাখ মানুষে আক্রান্তের সংখ্যা অনেক কম। একই সাথে কম নমুনা পরীক্ষাও,” বলেন ভাইরোলজিস্ট ড. শহিদ জামিল।

    তিনি বলেন, এসব দেশে মোট টেস্টের সংখ্যা বেশি মনে হলেও দেশগুলোর জনসংখ্যার তুলনায় এটা খুবই কম।

    ভারতে ১০ লাখেরও বেশি আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। সংক্রমণের হিসেবে সারা বিশ্বে দেশটি এখন তৃতীয় স্থানে।

    প্রথম ও দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র ও ব্রাজিল।

    graph
  4. করোনাভাইরাসের টিকা: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফলাফল শীঘ্রই

    vaccine

    ছবির উৎস, reuters

    করোনাভাইরাসের টিকা উদ্ভাবনের জন্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যে গবেষণা চালিয়ে যাচ্ছে আজ সেই পরীক্ষার প্রথম ফলাফল প্রকাশ করার কথা রয়েছে।

    অ্যাস্ট্রাজেনেকা কোম্পানির সঙ্গে যৌথভাবে এই টিকা তৈরির কাজ চলছে। ইতোমধ্যেই প্রচুর সংখ্যক মানুষের শরীরে এই ভাইরাসের পরীক্ষা চালানো হয়েছে।

    গবেষকরা বলছেন, প্রাথমিক ফলাফল প্রকাশের পরেই বোঝা যাবে এই টিকা কতোটা নিরাপদ এবং একইসাথে করোনাভাইরাস মোকাবেলায় এটি কতোখানি কার্যকর।

    চিকিৎসা বিষয়ক সাময়িকী দ্য ল্যানসেটে এই গবেষণা ফলাফল প্রকাশিত হবে।

    অধিকাংশ বিশেষজ্ঞরা মনে করছেন আগামী বছরের মাঝামাঝি নাগাদ এই ভাইরাসের টিকা বাজারে চলে আসবে।

    সাধারণত এধরনের টিকা তৈরিতে বহু বছর লেগে যায়। সেই বিচারে একে বড় ধরনের বৈজ্ঞানিক অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

    তবে এই টিকা যে করোনাভাইরাস মোকাবেলায় সফল হবে তার কোন গ্যারান্টি নেই।

    মানবদেহে ইতোমধ্যে চার ধরনের করোনাভইরাসের সংক্রমণ ঘটেছে। এর কোনটিরই টিকা তৈরি হয়নি।

  5. মহামারির মধ্যে ইসরায়েলে নার্স ধর্মঘট

    hospital staff

    ছবির উৎস, Getty Images

    ইসরায়েলে করোনাভাইরাস মহামারির মধ্যে হাসপাতালে কর্মী সঙ্কটের প্রতিবাদে নার্সরা ধর্মঘট পালন করছে। তারা বলছে, যথেষ্ট জনবল না থাকায় তাদের পক্ষে কাজ করা অসম্ভব হয়ে পড়েছে।

    স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, আটশোরও বেশি নার্স বর্তমানে কোয়ারেন্টিনে আছেন। তাদের জায়গায় আর কেউ কাজ করছে না। ফলে জরুরি নয় এমন সব অপারেশন বাতিল করা হয়েছে।

    ইসরায়েলে করোনাভাইরাসের বিধি-নিষেধ শিথিল করার পর গত কয়েক সপ্তাহে সংক্রমণ বেড়ে গেছে।

  6. কোভিড-১৯ রোগ ছয় ধরনের: বিজ্ঞানীদের গবেষণা

    লন্ডনে কিংস কলেজের বিজ্ঞানীরা বলছেন তারা ছয় ধরনের কোভিড-১৯ রোগের সন্ধান পেয়েছেন। ভিন্ন ভিন্ন উপসর্গ দিয়ে তারা এগুলোকে আলাদা করেছেন। গবেষকদের এই দলটি দেখেছেন যে একেক ধরনের রোগে সংক্রমণের তীব্রতা একেক রকমের। এসব থেকে বোঝা যায় শ্বাস প্রশ্বাস গ্রহণে কার কী ধরনের সাহায্যের প্রয়োজন।

    ১. ফ্লুর মতো, জ্বর নেই: মাথা ব্যথা, গন্ধ না পাওয়া, পেশীতে ব্যথা, কাশি, গলা ব্যথা, বুকে ব্যথা, জ্বর নেই।

    ২. ফ্লুর মতো, জ্বর আছে: মাথা ব্যথা, গন্ধ না পাওয়া, কাশি, গলা ব্যথা, গলা ভাঙা, জ্বর, ক্ষুধা নষ্ট হয়ে যাওয়া।

    ৩.গ্যাস্ট্রোইনটেসটিনাল: মাথা ব্যথা, গন্ধ না পাওয়া, ক্ষুধা নষ্ট হয়ে যাওয়া, ডায়রিয়া, গলা ব্যথা, বুকে ব্যথা, কাশি নেই।

    ৪. গুরুতর মাত্রার বিচারে এক, ক্লান্তি ও দুর্বলতা: মাথা ব্যথা, গন্ধ না পাওয়া, কাশি, জ্বর, গলা ভাঙা, বুকে ব্যথা, ক্লান্তি ও দুর্বলতা।

    ৫.গুরুতর মাত্রার বিচারে দুই, বিভ্রান্তি: মাথা ব্যথা, গন্ধ না পাওয়া, ক্ষুধা নষ্ট হয়ে যাওয়া, কাশি, জ্বর, গলা ভাঙা, গলা ব্যথা, বুকে ব্যথা, ক্লান্তি ও দুর্বলতা, বিভ্রান্তি, পেশীতে ব্যথা।

    ৬. গুরুতর মাত্রার বিচারে তিন, পেট ও শ্বাস প্রশ্বাসজনিত: মাথা ব্যথা, গন্ধ না পাওয়া, ক্ষুধা নষ্ট হয়ে যাওয়া, কাশি, জ্বর, গলা ভাঙা, গলা ব্যথা, বুকে ব্যথা, ক্লান্তি ও দুর্বলতা, বিভ্রান্তি, পেশীতে ব্যথা, শ্বাস কষ্ট, ডায়রিয়া, পেটে ব্যথা।

  7. বাংলাদেশে কারা, কেন বেশি মারা যাচ্ছেন?, সাইয়েদা আক্তারের প্রতিবেদন থেকে নেয়া

    বাংলাদেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে মারা যাওয়া ২৬শ'র বেশি মানুষের মধ্যে ৪৫ শতাংশের বয়স ছিল ৬০ বছরের বেশি। এদের মধ্যে পুরুষই বেশি।

    এখন পর্যন্ত বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২০৬৯ জন পুরুষের এবং ৫৪৯ জন নারীর।

    স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা বিবিসিকে জানিয়েছেন, এখনো পর্যন্ত মারা যাওয়া মানুষের মধ্যে পুরুষের সংখ্যা ৭৯ শতাংশের কিছু বেশি। আর নারীদের সংখ্যা ২০ শতাংশের বেশি।

    তিনি বলেছেন, "এই মারা যাওয়া মানুষদের মধ্যে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে, ৬০ থেকে ১০০ বছরের মধ্যে যারা মারা গেছেন, তাদের সংখ্যা সর্বাধিক, অর্থাৎ তাদের সংখ্যা ৪৪ দশমিক ৪৬ শতাংশ।"

    জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী কোভিড-১৯ আক্রান্ত হয়ে ১৯শে জুলাই পর্যন্ত বিশ্বে ছয় লাখ ছয় হাজার ৭১৮ জন মানুষ মারা গেছেন।

  8. ব্রেকিং, বাংলাদেশে কোভিড-১৯ আপডেট, ২০শে জুলাই ২০২০

    ১৩৩৬২টি নমুনা পরীক্ষা করে ২৯২৮ জন নতুন রোগী পাওয়া গেছে।

    বাংলাদেশে এখন পর্যন্ত ২ লাখ ৭ হাজার ৪৫৩ জন রোগী শনাক্ত হয়েছে।

    গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১.৯১%।

    সামগ্রিকভাবে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৯.৯২%।

    বাংলাদেশে এখন পর্যন্ত ১০ লাখ ৪১ হাজার ৬৬১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

    বাংলাদেশে আরো ৫০ জন মারা গেছেন। এনিয়ে মোট মারা গেছেন ২৬৬৮ জন।

    ১৯১৪ জন নতুন করে সুস্থ হয়ে উঠেছেন।

    বাংলাদেশে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ১৩ হাজার ৫৫৬ জন।

    বাংলাদেশে সুস্থতার হার ৫৪.৭৪%।

  9. মিরপুর স্টেডিয়ামে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন চলছে ২য় দিনের মতো

    CRICKET

    ছবির উৎস, BCB

  10. জাপানে রফতানি কমেছে

    জাপানের অর্থনীতির ক্ষতি বাড়ছেই। জুন মাসে এই দেশটির রফতানি কমেছে ২৬.২%।

    প্রায় চার মাস ধরে দুই অঙ্কের বেশি হারে কমছে রফতানি।

    আমেরিকায় যেসব জাপানি পণ্য যায় সেটাও কমেছে বড় আকারে। প্রায় ৪৬.৬% হ্রাস পেয়েছে।

    গাড়ি, গাড়ির অংশ ও বিমানের ইঞ্জিন কমে গেছে রফতানি।

    দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বাজে মন্দার মুখোমুখি জাপান।

    জাপানের অর্থনীতির ক্ষতি বাড়ছেই। জুন মাসে এই দেশটির রফতানি কমেছে ২৬.২%

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, জাপানের অর্থনীতির ক্ষতি বাড়ছেই। জুন মাসে এই দেশটির রফতানি কমেছে ২৬.২%
  11. ট্রাম্পের ‘যুক্তরাষ্ট্রে মৃত্যুহার কম’ এমন দাবি মিথ্যা প্রমাণিত

    একটি সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রে মৃত্যুহার সবচেয়ে কম।

    কিন্তু এটা সত্য নয়।

    এখন পর্যন্ত প্রায় দেড় লাখ মানুষ মারা গেছে যুক্তরাষ্ট্রে।

    বিশ্বে মৃত্যুহারের দিক থেকে ওপরের দিকের দশটি দেশের একটি যুক্তরাষ্ট্র।

    ট্রাম্প আরো দাবি করেছেন টেস্টিংয়ের দিক থেকে যুক্তরাষ্ট্র অনেক দেশের জন্য ঈর্ষার পাত্র।

    এই দেশটিতে এখন পর্যন্ত প্রায় ৩৮ লাখ রোগী শনাক্ত হয়েছে।

    Skip X post
    X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

    এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

    সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না

    End of X post

  12. বড় অর্থনৈতিক পুর্ননির্মানের পথে ইউরোপ

    করোনাভাইরাস পরবর্তী অর্থনীতি সামাল দিতে আলোচনায় ইউরোপের নেতারা।

    ব্রাসেলসে চলছে অপরিকল্পিত বিশেষ এক সম্মেলন। ইউরোপীয়ান ইউনিয়নের নেতারা আলোচনায় আছে।

    অ্যাঙ্গেলা মার্কেল বলছেন এই আলোচনা খুব শিঘ্রই শেষ হবে না। প্রায় ৮৫৭ বিলিয়ন ডলারের এই পরিকল্পনা ঋণ হিসেবে দেয়া হবে।

    শুক্রবার থেকে শুরু হয়েছে এই বৈঠক।

  13. ব্রেকিং, ভারতে একদিনে ৪০ হাজার রোগী শনাক্ত

    Skip X post
    X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

    এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

    সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না

    End of X post

  14. চীনে সিনেমা হল খুলছে, ১৮২ মিলিয়ন ডলার ক্ষতি হলো চীনের সিনেমার

    ছয় মাস বন্ধ ছিল চীনের সিনেমা হলগুলো। চীনের ফিল্ম প্রশাসন বলছে যেসব জায়গায় সংক্রমণ কম সেখানে আজ থেকে খোলা হবে সিনেমা হল।

    জানুয়ারি মাস থেকে সিনেমা হল বন্ধ। অনেকেই ব্যবসা ছাড়তে বাধ্য হয়েছে।

    এখন সীমিত পরিসরে খোলা হবে সিনেমা হল, ৩০ শতাংশ সিটে লোক বসবে।

    আগের তুলনায় অর্ধেক সিনেমা দেখানো হবে।

    যারা আসবেন তাদের তাপমাত্রা মাপা হবে এবং মাস্ক পরা সবার জন্য বাধ্যতামূলক।

    সংক্রমণ চীনের অনেক জায়গাতেই কম

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, সংক্রমণ চীনের অনেক জায়গাতেই কম
  15. কোথায় নমুনা দেবেন বিদেশগামী যাত্রীরা? ঠিক সময়ে ফলাফল পাবেন তারা?

    আকাশপথে বিদেশগামী যাত্রীদের জন্য করোনাভাইরাস পরীক্ষা বাধ্যতামূলক করে এজন্য ১৬টি কেন্দ্র নির্দিষ্ট করে দেয়ার পর বিভ্রান্তি আর ভোগান্তিতে পড়েছে অসংখ্য বিমানযাত্রী।

    কারণ বিদেশ যাত্রার আগে তাদের করোনাভাইরাসের নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক করা হলেও কোথায় তারা নমুনা দেবেন, তা জানা নেই। সরকারের পক্ষ থেকে রবিবার দুপুর পর্যন্ত বিষয়টি পরিষ্কার করা হয়নি।

    যেসব কেন্দ্রের মাধ্যমে করোনাভাইরাস পরীক্ষা করানো যাবে বলে সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেগুলোর কয়েকটি প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে যে, তারা কোন নমুনা সংগ্রহ করে না, শুধুমাত্র পরীক্ষা করে। কিন্তু কীভাবে নমুনা সংগ্রহ হবে, ফলাফল কীভাবে দেয়া হবে, সেটি তাদের জানা নেই।

    কয়েকদিনের মধ্যেই বিদেশে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করতে হবে, এমন কয়েকশো মানুষ এসব প্রতিষ্ঠানে ভিড় করেও কোন তথ্য জানতে পারেননি।

  16. লস অ্যাঞ্জেলসে সর্বোচ্চ মানুষ একদিনে হাসপাতালে ভর্তি

    Skip X post
    X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

    এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

    সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না

    End of X post

  17. ঈদে গণপরিবহনের চলাচল স্বাভাবিক থাকায় সংক্রমণের আশঙ্কা, সানজানা চৌধুরীর প্রতিবেদন থেকে

    বাংলাদেশে কুরবানির ঈদের ছুটি শুরু হতে এক সপ্তাহের মতো সময় বাকি। এরই মধ্যে প্রিয়জনের সাথে ঈদ করতে শহর ছেড়ে গ্রামে এবং গ্রাম ছেড়ে শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন সাধারণ মানুষ।

    ঈদে এমন চিত্র স্বাভাবিক হলেও করোনাভাইরাসের এই প্রাদুর্ভাবের সময়ে বিপুল সংখ্যক মানুষের যাতায়াত এই ভাইরাস ছড়িয়ে দেয়ার ঝুঁকি বাড়াবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

    গত রোজার ঈদে কার্যত লকডাউন পরিস্থিতি এবং গণপরিবহণ বন্ধ থাকার কারণে অনেকেই এক জেলা থেকে আরেক জেলায় যাতায়াত করতে পারেনি।

    কিন্তু কুরবানির ঈদে দূরপাল্লার গণ-পরিবহনে চলাচলে এখন পর্যন্ত সরকারি কোন নিষেধাজ্ঞা না থাকায় এবার বেশি সংখ্যক মানুষ চলাচল করবে বলে ধারণা করা হচ্ছে।

    ঢাকার বাসিন্দা আসমা আক্তার লিমা এরই মধ্যে পরিবার নিয়ে যশোরের চৌগাছায় নিজের গ্রামের বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছেন।

  18. ঢাকায় আজ সকালে অনেক রাস্তায় পানি উঠেছে

    রাত থেকেই বৃষ্টি।

    সকালে মুষলধারে বৃষ্টি পড়ছে ভোর ছয়টা থেকে।

    ঢাকার একটি রাস্তা আজ সকালে
    ছবির ক্যাপশান, ঢাকার একটি রাস্তা আজ সকালে
  19. ব্রেকিং, যুক্তরাষ্ট্রে আবারো রেকর্ড পরিমাণ রোগী শনাক্ত

    জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী আরো প্রায় ৬৪ হাজারের মতো নতুন রোগী শনাক্ত হয়েছে দেশটিতে।

    যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৩৭ লাখ ৬২ হাজার ৮১ জন রোগী শনাক্ত হয়েছে।

    মায়ামিতে আবারো নতুন করে কড়াকড়ি শুরু

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, মায়ামিতে আবারো নতুন করে কড়াকড়ি শুরু
  20. জাপানে চার ভাগের তিন ভাগ মানুষ চায় অলিম্পিক আরো পেছাক বা না হোক

    Skip X post
    X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

    এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

    সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না

    End of X post