আসামে স্থানীয় মানুষের পিটুনিতে তিনজন কথিত বাংলাদেশি নিহত
ভারতের আসাম রাজ্যের পুলিশ বলছে, গরু পাচারকারী সন্দেহে তিন ব্যক্তিকে করিমগঞ্জ জেলায় স্থানীয় জনতা পিটিয়ে মেরে ফেলেছে, যারা ধারণা করা হচ্ছে বাংলাদেশি নাগরিক।
শনিবার মধ্যরাতের পর এই ঘটনাটি ঘটেছে ওই জেলার পাথরকান্দি থানার অন্তর্গত বগরিজান চা-বাগানে, যে এলাকাটি ভারত-বাংলাদেশ সীমান্তের একেবারেই কাছে।
বিবিসি বাংলার সংবাদদাতা জানাচ্ছেন করিমগঞ্জ জেলার পুলিশ প্রধান সঞ্জিৎ কৃষ্ণা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে পুলিশ প্রমাণ পেয়েছে যে নিহতরা গরু চুরি করতেই ভারতে ঢুকেছিল।
নিহতদের দেহ বাংলাদেশের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানিয়েছেন, তবে নিহতরা আদৌ বাংলাদেশি নাগরিক কি না বাংলাদেশের পক্ষ থেকে তা এখনও নিশ্চিত করা হযনি।
বগরিজান চা-বাগান অঞ্চলের যে স্থানীয় বাসিন্দারা এই গণপিটুনিতে জড়িত ছিল তাদের কাউকে এখনও শনাক্ত করা সম্ভব হয়নি বলেও পুলিশ জানিয়েছে।
এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।
End of X post











