আপিল আদালতের রায়ে খুশি শামীমা বেগমের বাবা

বাংলাদেশ ও বিশ্বের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নানা খবর, তথ্য, বিশ্লেষণ ও মতামত পাবেন এই পাতায়। এছাড়াও থাকছে বিশ্বের গুরুত্বপূর্ণ খবরের আপডেট।

সরাসরি কভারেজ

রায়হান মাসুদ and মানসী বড়ুয়া

  1. আদালতের রায়ে খুশি শামীমা বেগমের বাবা

    শামীমা বেগম

    বাংলাদেশি বংশোদ্ভূত শামীমা বেগম তার নাগরিকত্ব নিয়ে আইনি লড়াইয়ের জন্য ব্রিটেনে ফিরতে পারবেন বলে আপিল আদালত যে রায় দিয়েছে তাতে খুশি শামীমা বেগমের বাবা।

    বাংলাদেশের সুনামগঞ্জের বাসিন্দা শামীমা বেগমের পিতা আহমেদ আলী বিবিসি বাংলাকে বলেছেন তিনি এ খবরে “খুবই খুশি”। তিনি বলেছেন তার মেয়ে “ন্যায় বিচার” পাবে বলে তিনি আশা করেন।

    মি. আলী আরও বলেছেন তার মেয়ে সিরিয়া চলে যাবার পর থেকে তার সাথে মেয়ের আর কোন যোগাযোগ হয়নি। শামীমা বেগমের মা থাকেন লন্ডনে।

    তবে ইসলামিক স্টেট গোষ্ঠীতে যোগ দিতে সিরিয়ায় যাওয়া বাংলাদেশি বংশোদ্ভূত শামীমা বেগম ব্রিটেনের সরকারের বিরুদ্ধে এই আইনি লড়াইয়ে জয়লাভ করলেও তাকে আরও কিছু দিন অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন তার আইনজীবী।

    তার আইনজীবী তাসনিম আখুঞ্জি বিবিসি বাংলাকে বলছেন, পুরো বিষয়টা এখন নির্ভর করছে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর।

    তারা যদি ব্রিটেনের আপিল আদালতের আজকের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে, এবং যেটা করতে হবে আগামী সোমবারের মধ্যে, তাহলে মামলাটা চলে যাবে সুপ্রিম কোর্টের হাতে আর সুপ্রিম কোর্টের রায়ই হবে চূড়ান্ত।

    তাসনিম আখুঞ্জি জানাচ্ছেন, মিস বেগম এই মুহূর্তে বন্দিজীবন কাটাচ্ছেন উত্তর সিরিয়ার আলরোজ ক্যাম্পে।

    তার আইনজীবীরা বলছেন, এই রায়ের অর্থ হল, ২০ বছর বয়সী শামীমা বেগম যাতে লন্ডনের আদালতে হাজির হতে পারেন সরকারকে তার ব্যবস্থা করতে হবে।

    শামীমা বেগম এবং লন্ডনের আরও দু'জন স্কুল ছাত্রী ২০১৫ সালে ইসলামিক স্টেট-এ যোগদানের জন্য লন্ডন থেকে সিরিয়ায় পালিয়ে গিয়েছিলেন।

  2. রাশিয়া হ্যাকিংয়ের দাবি ‘ভিত্তিহীন’ বলে নাকচ করেছে

    কোভিড-১৯এর ভ্যাকসিন গবেষণার তথ্য রুশ হ্যাকারদের চুরির চেষ্টার যে দাবি ব্রিটেন করছে, তার সাথে রাশিয়া “কোনভাবেই জড়িত নয়” বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজন মুখপাত্র।

    ব্রিটেনের জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা এনসিএসসি দাবি করে যে, করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা করছে এমন সংস্থাগুলোকে লক্ষ্য করে রুশ হ্যাকাররা তথ্য চুরির চেষ্টা করছিল।

    ক্রেমলিনে ওই মুখপাত্র দিমিত্রি পেসকফ বলেছেন এই অভিযোগ ভিত্তিহীন।

    “কেউ ব্রিটেনের ওষুধ কোম্পানি এবং গবেষণা কেন্দ্রগুলোর তথ্য হ্যাক করার চেষ্টা করছিল বলে আমাদের কাছে কোন তথ্য নেই,” বলেন মি. পেসকফ।

    “আমরা একটা কথা পরিষ্কার করে বলতে পারি, এই হ্যাকিংএর সাথে রাশিয়ার কোন সংশ্লিষ্টতা নেই। ভিত্তিহীন এই অভিযোগ আমরা মানি না।”

    ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকফ এই অভিযোগ 'ভিত্তিহীন' বলে নাকচ করে দিয়েছেন

    ছবির উৎস, Getty Images

  3. বাংলাদেশে মোট কোভিড আক্রান্ত ও মৃতের সর্বশেষ হিসাব

    বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে দেশটিতে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মোট ২,৪৯৬ জনের মৃত্যু হয়েছে।

    শনাক্ত হয়েছে মোট ১ লক্ষ ৯৬ হাজার ৩২৩ জন।

    বাংলাদেশে  কোভিড চিত্র
  4. কোভিড টিকার গবেষণা তথ্য রুশ হ্যাকাররা চুরির চেষ্টা করছে বলে দাবি

    করোনাভাইরাসের টিকা তৈরির জন্য গবেষণা চালাচ্ছেন পৃথিবীর বিভিন্ন দেশের বিজ্ঞানীরা

    ছবির উৎস, Getty Images

    কয়েকটি দেশের জাতীয় নিরাপত্তা সংস্থাগুলোর একটি গোষ্ঠী দাবি করেছে, যেসব সংস্থা করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির চেষ্টা করছে, সেসব সংস্থাকে লক্ষ্যবস্তু করছেন রুশ হ্যাকাররা।

    ব্রিটেনের জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্র এনসিএসসি বলেছে এই হ্যাকাররা “প্রায় নিশ্চিতভাবে রুশ গুপ্তচর সংস্থার অংশ হিসাবে” কাজ করছেন।

    সংস্থাটি বলছে ওই হ্যাকাররা ম্যালওয়ার (হ্যাক করার সফটওয়্যার) ব্যবহার করে এসব সংস্থার কম্প্যুটারে গোপনে ঢুকে, তাদের কোভিড-১৯ টিকা তৈরির গবেষণা সংক্রান্ত তথ্য চুরি করার চেষ্টা করেছে।

    যেসব দেশের নিরাপত্তা সংস্থা এই হুঁশিয়ারি দিয়েছে তাদের মধ্যে ব্রিটেনের এনএসসিএস ছাড়াও রয়েছে কানাডার একটি এবং আমেরিকার দুটি নিরাপত্তা সংস্থা।

    তবে তারা এটা নির্দিষ্ট করে জানায়নি যে, কোন্ কোন্ সংস্থার তথ্য হ্যাকাররা চুরি করার চেষ্টা করছিল অথবা কোন তথ্য তারা আদৌ চুরি করেছে কি না।

  5. ভারতে কোভিড শনাক্তের সংখ্যা বাড়ায় বিভিন্ন রাজ্যে নতুন করে লকডাউন

    ভারতে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ার পটভূমিতে দেশের বিভিন্ন রাজ্যে স্থানীয় কর্তৃপক্ষ, আবার নতুন করে লকডাউন আরোপ করছে।

    ভারতে শনাক্ত রোগীর সংখ্যা নয় লাখ ছাড়ানোর পর এবং নতুন সংক্রমণের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ার পর প্রায় ১২টি রাজ্যে আবার বিধিনিষেধ জারি করা হয়েছে। বুধবার প্রায় ৩০ হাজার নতুন শনাক্তর খবর দেয়া হয়েছে।

    আজ বৃহস্পতিবার বিহারে আবার লকডাউন দেয়া হয়েছে। সেখানে গত ২৪ ঘন্টায় ৬০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিহারের জনসংখ্যা প্রায় দশ কোটি।

    এই বিধিনিষেধের আওতায় ১৫দিন সব স্কুল, ধর্মীয় উপাসনালয় এবং জরুরি সেবার বাইরে সবকিছু বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

    গণপরিবহনও বন্ধ রাখার কথা বলা হলেও এএফপি বার্তা সংস্থা স্থানীয় মানুষকে উদ্ধৃত করে বলেছে পরিবহন ব্যবস্থা প্রায় স্বাভাবিকভাবেই চলছে।

    ভারতের বিভিন্ন রাজ্যে আবার নতুন করে লকডাউন জারি হচ্ছে।

    ছবির উৎস, EPA

  6. কোভিড-১৯ এ স্বেচ্ছায় সংক্রমিত হবার আহ্বান

    করোনাভাইরাস টিকা নিয়ে ক্লিনিকাল ট্রায়াল চলছে এই মুহূর্তে ২৩টি।

    ছবির উৎস, PA Media

    পনেরজন নোবেল বিজয়ীসহ বিজ্ঞানীদের একটি দল মানুষকে স্বেচ্ছায় কোভিড-১৯এ আক্রান্ত হবার আহ্বান জানিয়েছেন। উদ্দেশ্য পরীক্ষামূলক ভ্যাকসিনের কার্যকারিতা পরীক্ষা করে দেখা।

    বিজ্ঞান এবং অন্যান্য ক্ষেত্রের সাথে যুক্ত শতাধিক বিশিষ্ট ব্যক্তি আমেরিকার স্বাস্থ্য বিষয়ক জাতীয় সংস্থা ইউএস ন্যাশানাল ইনস্টিটিউট অফ হেলথের প্রধানের কাছে লেখা একটি খোলা চিঠিতে সই করেছেন, যেখানে বলা হয়েছে, তথাকথিত এই “চ্যালেঞ্জ ট্রায়াল” ভ্যাকসিন তৈরির কাজ তরান্বিত করবে এবং লক্ষ লক্ষ জীবন বাঁচাতে সাহায্য করবে।

    ব্রিটেনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কোভিড-১৯ ভ্যাকসিন কর্মসূচির পরিচালক বলেছেন এধরনের গবেষণার কাজ “সম্ভবপর এবং তা তথ্যসমৃদ্ধ হবে”।

    পৃথিবীতে এই মুহূর্তে ২৩টি করোনাভাইরাসের টিকা চিকিৎসা বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ট্রায়াল দেয়ার কাজ চলছে।

    সেগুলোর কার্যকারিতা পরীক্ষার একমাত্র উপায়, তারা বলছেন, যদি যথেষ্ট সংখ্যক মানুষ স্বেচ্ছায় তাদের দৈনন্দিন কাজের পরিবেশে নিজেদের করোনাভাইরাস জীবাণুর সংস্পর্শে এসে আক্রান্ত হবার সুযোগ তৈরি করে দেন এবং দেখেন যে তারা আসলে সংক্রমিত হচ্ছেন কিনা।

  7. ফ্রান্সে আগামী সপ্তাহ থেকে সব বদ্ধ স্থানে মাস্ক বাধ্যতামূলক হচ্ছে

    ফ্রান্সে আগামী সপ্তাহ থেকে বদ্ধ যে কোন স্থানে ফেস মাস্ক পরা বাধ্যতামূলক করা হচ্ছে। ফ্রান্সের প্রধানমন্ত্রী জঁ ক্যাসটেক্স এই ঘোষণা দিয়েছেন।

    গতকাল প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেছিলেন পয়লা অগাস্ট থেকে এটা বাধ্যতামূলক করা হবে।

    মি. ক্যাসটেক্স আজ সেনেটে বলেন এই তারিখ আরও এগিয়ে আনা হচ্ছে, কারণ অগাস্ট মাসে এই নির্দেশ কার্যকর করলে দেরি হয়ে যাবে।

    উত্তর পশ্চিম ফ্রান্সের মায়েন এলাকায় আক্রান্তের সংখ্যা নিয়ে উদ্বেগের কারণে সেখানে আজ (বৃহস্পতিবার) থেকেই এই নির্দেশ কার্যকর হচ্ছে।

    এতদিন পর্যন্ত মাস্ক পরা বাধ্যতামূলক ছিল গণপরিবহনে এবং যেখানে সামাজিক দূরত্ব মানা সম্ভব নয়।

  8. ব্রেকিং, শামীমা বেগম ব্রিটেনে ফিরতে পারবেন: আদালতের রায়

    শামীমা বেগম

    ছবির উৎস, PA

    ছবির ক্যাপশান, পূর্ব লন্ডনের বেথনেল গ্রিনের স্কুল থেকে ২০১৫ সালে যখন শামীমা বেগম সিরিয়ায় পাড়ি দেন তখন তার বয়স ছিল ১৫

    শামীমা বেগম আইনি লড়াইয়ে জিতেছেন। আপীল আদালত রায় দিয়েছে ব্রিটিশ সরকার তার নাগরিকত্ব বাতিলের যে সিদ্ধান্ত নিয়েছে তার বিরুদ্ধে লড়ার জন্য তিনি ব্রিটেনে ফিরতে পারবেন।

    বিশ বছর বয়সী মিস বেগম এবং আরও দুজন স্কুল ছাত্রী ২০১৫ সালে সিরিয়ায় ইসলামিক স্টেট গোষ্ঠীতে যোগদানের জন্য লন্ডন থেকে সিরিয়া পাড়ি দিয়েছিলেন।

    সিরিয়ার একটি শরণার্থী শিবিরে তাকে খুঁজে পাবার পর, সাবেক ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী সাজিদ জাভিদ নিরাপত্তার কারণ দেখিয়ে তার ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করে দেন।

    শামীমা বেগম ব্রিটিশ সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানান এই বলে যে ঐ সিদ্ধান্ত অবৈধ কারণ এই সিদ্ধান্তের কারণে তিনি রাষ্ট্রহীন হয়ে গেছেন।

    আপীল আদালতের শুনানিতে তার আইনজীবী যুক্তি দেন যে, তাকে যুক্তরাজ্যে ফিরতে না দিলে, উত্তর সিরিয়ার শিবিরে থাকা অবস্থায় মিস বেগমের পক্ষে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আইনি লড়াই চালানো কার্যত সম্ভব নয়।

    আন্তর্জাতিক আইন অনুযায়ী কারো নাগরিকত্ব বাতিল তখনই আইনানুগ যখন সেই ব্যক্তি আইনত আরেকটি দেশের নাগরিকত্ব পেতে পারে।

    ফেব্রুয়ারি মাসে আদালত রায় দেয় যে মিস বেগমের নাগরিকত্ব বাতিল বৈধ কারণ সেসময় আইনত তিনি ছিলেন “বংশগতভাবে বাংলাদেশের নাগরিক”।

    ধারণা করা হয় মায়ের নাগরিকত্বের সুবাদে মিস বেগম বাংলাদেশি নাগরিকত্ব দাবি করতে পারেন।

  9. স্পেনে করোনায় নিহতদের স্মরণে রাষ্ট্রীয় অনুষ্ঠান

    মাদ্রিদে রাজ প্রাসাদের সামনে সামাজিক দূরত্ব মেনে জড়ো হন প্রায় ৪০০ মানুষ

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, মাদ্রিদে রাজ প্রাসাদের সামনে সামাজিক দূরত্ব মেনে জড়ো হন প্রায় ৪০০ মানুষ

    স্পেন দেশটিতে করোনাভাইরাসে মৃতদের স্মরণে রাজধানী মাদ্রিদে একটি রাষ্ট্রীয় স্মরণ অনুষ্ঠান করেছে। এই অনুষ্ঠানে রাজা ফেলিপের ভাষণ দেখানো হয় টেলিভিশনে। তিনি তার ভাষণে বলেন যারা প্রিয়জনকে হারিয়েছেন এই দু:খ শুধু তাদের একার নয়, সারা দেশ তাদের পাশে আছে।

    সেখানে ভাষণ দেন রাজা ফেলিপে

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, সেখানে ভাষণ দেন রাজা ফেলিপে

    রাজা ফেলিপে আরও বলেন দেশের হাজার হাজার মানুষ এই রোগের মোকাবেলায় অসাধারণ নৈতিক ও নাগরিক মূল্যবোধ দেখিয়েছে। রাজপ্রাসাদের সামনে আনুষ্ঠানিকভাবে প্রজ্জ্বলিত শিখাকে ঘিরে সাদা ফুল অর্পণ করেন বহু বিশিষ্ট মানুষ এবং রাজনীতিক যাদের মধ্যে বিদেশি নেতারাও ছিলেন।

    মৃতদের স্মরণে আগুন জ্বালানো হয়

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, মৃতদের স্মরণে জ্বালানো আগুনের শিখা

    স্পেনে করোনাভাইরাসে মারা গেছে ২৮ হাজার মানুষ।

    কঠোর লকডাউন বিধিনিষেধ তুলে নেয়া হয়েছে তিন সপ্তাহ আগে।

    তবে মাদ্রিদ, কাতালোনিয়া এবং আরাগনে এখনও সংক্রমণের হার বেশ উঁচু।

  10. আমেরিকা ২০২০এর মধ্যেই টিকা পেয়ে যাবে: ড. ফাউচি

    আমেরিকায় সংক্রামক ব্যাধির শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ ড. অ্যান্টনি ফাউচি আভাস দিয়েছেন এবছর শেষ হবার আগেই আমেরিকা করোনাভাইরাসের ভ্যাকসিন পেয়ে যাবে।

    গতকাল খবর দেয়া হয়েছিল আমেরিকার ওষুধ প্রতিষ্ঠান মডার্না, করোনাভাইরাসের যে ভ্যাকসিন তৈরি করেছে তার পরীক্ষায় ইতিবাচক ফল পাওয়া গেছে।

    “প্রস্তাবিত সময়সূচি নিয়ে আমি খুশি,” রয়টার্স বার্তা সংস্থাকে বলেছেন ড. ফাউচি।

    তিনি বলেছেন চীন আমেরিকার আগে ভ্যাকসিন পেয়ে গেল কিনা সেটা নিয়ে তার কোন “মাথাব্যথা” নেই।

    “সবার গবেষণাই মোটামুটি এক পথে এগোচ্ছে,” তিনি বলেছেন। “তারা আমাদের খুব আগেই কিছু বের করে ফেলবে না। এটা নিশ্চিত।”

    অন্যান্য বিজ্ঞানীদের মত ড. ফাউচিও বলছেন করোনাভাইরাস নিয়ে এখনও অনেক অজানা প্রশ্ন রয়ে গেছে যার মধ্যে একটা হল ভ্যাকসিন বা টিকা যে ইমিউনিটি দেবে তা কতদিন স্থায়ী হবে।

    ড. ফাউচি

    ছবির উৎস, Getty Images

  11. ব্রেকিং, বাংলাদেশে কোভিড-১৯ আপডেট, ১৬ই জুলাই, ২০২০

    ২৭৩৩ জন নতুন করে শনাক্ত হয়েছে বাংলাদেশে।

    এখন পর্যন্ত ১ লাখ ৯৬ হাজার ৩২৩ জন রোগী শনাক্ত হয়েছে বাংলাদেশে।

    গত ২৪ ঘণ্টায় পরীক্ষা অনুপাতে শনাক্তের হার ২১.২০%।

    ১৯.৭৬% সর্বোপরি শনাক্তের হার।

    ১৯৪০ জন সুস্থ হয়ে উঠেছেন নতুন করে।

    মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৬ হাজার ৯৬৩ জন

    ৫৪.৪৮% সুস্থতার হার।

    ৩৯ জন নতুন করে মারা গেছেন।

    এনিয়ে বাংলাদেশে মোট মারা গেছেন ২৪৯৬ জন

    শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৭%।

  12. ব্রিটেনে এক দশকের মধ্যে সবচেয়ে বেশি মানুষ ধূমপান ছেড়েছে

    ভাইরাসের কারণে ব্রিটেনে অনেক মানুষ ধূমপান ছেড়েছেন

    ছবির উৎস, Getty Images

    করোনা মহামারি শুরু হবার পর থেকে দশ লাখের বেশি মানুষ ধূমপান ছেড়ে দিয়েছে বলে এক জরিপের ফলাফলে দেখা গেছে।

    অ্যাকশন অন স্মোমিং অ্যান্ড হেলথ বলছে তাদের জরিপে দেখা গেছে গত চার মাসে যারা ধূমপান ছেড়েছে তাদের ৪১% বলেছে সরাসরি করোনাভাইরাসের কারণে তারা ধূমপান ছেড়েছে।

    লন্ডনের ইউনিভার্সিটি কলেজও জানাচ্ছে ২০০৭ সালে তারা জরিপ শুরু করার পর থেকে এই বছরই প্রথম সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে ধূমপান ছাড়তে দেখা গেছে তাদের সর্বসাম্প্রতিক জরিপে।

    সরকারের জারি করা পরামর্শে বলা হয়েছে ধূমপায়ীদের মধ্যে কোভিডের বেশি গুরুতর উপসর্গগুলো দেখা দেয়ার ঝুঁকি রয়েছে।

    আরেকটি বড় জরিপ সংস্থা ইউগভ, ১০ হাজার লোকের ওপর ১৫ই এপ্রিল থেকে ২০শে জুন পর্যন্ত একটি জরিপ চালিয়েছে, যাতে ধূমপানের অভ্যাস সংক্রান্ত প্রশ্নের উত্তর থেকেও অন্যান্য সময়ের তুলনায় অনেক বেশি মানুষ ধূমপান ছেড়েছেন বলে জানা গেছে।

    এই সময়ের মধ্যে যারা ধূমপান ছেড়েছেন তারা বলেছেন মহামারিই তাদের সিদ্ধান্তের পেছনে মূল কারণ।

  13. ব্রেকিং, স্বাস্থ্য বিধি না মানার কারণে টেস্ট দল থেকে বাদ জফরা আর্চার

    ইংল্যান্ডের এই ফাস্ট বোলার প্রটোকল ভেঙেছেন তবে এখনো জানা যায়নি ঠিক কী করেছেন তিনি।

    জো রুট ম্যাচে অধিনায়ক হিসেবে ফিরছেন এবং টসের সময় জানা যাবে আর্চারের বদলি কে হচ্ছেন।

    আর্চার দুঃখ প্রকাশ করে বলেছেন, সবাইকে একটা আতঙ্কে ফেলা ঠিক হয়নি তার।

    সিরিজে ১-০ তে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ।

    Skip X post
    X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

    এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

    সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না

    End of X post

  14. ব্রেকিং, আদালতে নিজেকে 'করোনা রোগী' দাবি করলেন সাহেদ

    জালিয়াতির অভিযোগে আটক রিজেন্ট হাসপাতালের মালিক মোঃ সাহেদ ওরফে সাহেদ করিমকে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

    এর আগে পুলিশ মোঃ সাহেদ ও রিজেন্ট গ্রুপের ব্যবস্থাপনার পরিচালক মাসুদ পারভেজকে মুখ্য মহানগর হাকিমের উপস্থাপন করে রিমান্ডের আবেদন করে।

    মোঃ সাহেদ ও মাসুদ পারভেজের আইনজীবী নাজমুল হোসেন জানিয়েছেন তারা জামিনের আবেদন করেছেন কিন্তু তা আদালত নামঞ্জুর করেছে।

    তিনি আদালত প্রাঙ্গনে সাংবাদিকদের বলেন, "আসামী অসুস্থ ও তারা বাংলাদেশের স্থায়ী নাগরিক তাই তারা পালিয়ে যাবেনা। তাছাড়া তাদের বিরুদ্ধে মামলা তদন্তাধীন। এসব উল্লেখ করে আমরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেছিলাম" ।

  15. লাতিন আমেরিকায় দেড় লাখ ছাড়িয়েছে মৃতের সংখ্যা

    করোনাভাইরাসের কারণে লাতিন আমেরিকায় দেড় লাখের বেশি মানুষ মারা গেছেন।

    উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

    তারা বলছে আগামী মাসে এই অঞ্চলে পিক আসতে পারে।

    ব্রাজিলে এখন পর্যন্ত প্রায় ২০ লাখ মানুষ শনাক্ত হয়েছে।

    মারা গেছেন ৭৫ হাজার মানুষ।

    ওদিকে পেরুতে ৩ লাখ ৪০ হাজার মানুষ আক্রান্ত বলে শনাক্ত হয়েছে।

  16. চীনে ২০শে জুলাই থেকে সিনেমা হল খুলে দেয়া হবে

    Skip X post
    X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

    এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

    সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না

    End of X post

  17. করোনাভাইরাসের ধাক্কা সামলে চীনের অর্থনীতিতে উর্ধ্বগতি

    বছরের দ্বিতীয় কোয়ার্টারে ৩.২% প্রবৃদ্ধি অর্জন করেছে চীন।

    বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ এই অর্থনীতিতে বছরের প্রথম তিন মাসে তীক্ষ্ণ একটা নিম্নমুখী পরিবর্তন লক্ষ্য করা যায়।

    করোনাভাইরাসের কারণে যে লকডাউন হয়েছিল তার প্রভাবে এটা হয়েছিল।

    কিন্তু এপ্রিল থেকে জুন মাসে জিডিপিতে প্রবৃদ্ধি হয়েছে।

    বছরের দ্বিতীয় কোয়ার্টারে ৩.২% প্রবৃদ্ধি অর্জন করেছে চীন

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, বছরের দ্বিতীয় কোয়ার্টারে ৩.২% প্রবৃদ্ধি অর্জন করেছে চীন
  18. ব্রেকিং, ভারতে একদিনে ৩২ হাজারের বেশি রোগী শনাক্ত

    Skip X post
    X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

    এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

    সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না

    End of X post

  19. বিশ্বের টুকরো টুকরো খবর

    অস্ট্রেলিয়ার মেলবোর্নে সতর্ক অবস্থান চলছে। ভিক্টোরিয়া রাজ্য সম্পূর্ণ লকডাউনে। গত একদিনে আরো ৩১৭ জন রোগী পাওয়া গেছে এই রাজ্যে।

    যুক্তরাষ্ট্রে আবারো সর্বোচ্চ সংক্রমণ।

    টোকিওতে করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে বলছেন গভর্নর ইউরিকো কোইকে। আজ আরো ২৮০ রোগী শনাক্ত হওয়ার কথা বলেছেন তিনি।

    বছরের দ্বিতীয় অর্ধে চীনের অর্থনীতিতে প্রবৃদ্ধি ৩.২%।

    এপ্রিলে প্রায় ১৩ লাখ মানুষ চাকরি হারিয়েছে যুক্তরাজ্যে।

  20. ব্রেকিং, ভারতে একদিনে ৩ লাখ ২৬ হাজার নমুনা পরীক্ষা

    Skip X post
    X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

    এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

    সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না

    End of X post