ফ্রান্স, তুরস্কের সঙ্গে বড় ধরনের বিতর্কে জড়িয়ে পড়ার পর নেটোর একটি নিরাপত্তা তৎপরতায় তাদের ভূমিকা সাময়িকভাবে স্থগিত করেছে।
কয়েক সপ্তাহ আগে ফ্রান্স অভিযোগ করে যে, তুরস্কের জাহাজ, ভূমধ্যসাগরে ফরাসী রণতরীকে লক্ষ্য করে তাদের অস্ত্র তাক করেছে, যে অভিযোগ তুরস্ক জোরেসোরে অস্বীকার করেছে ।
করোনাভাইরাস মহামারিতে আফ্রিকার দেশগুলোর পর্যটন খাতে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি ডলার লোকসান হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
আফ্রিকান ইউনিয়নের একজন কমিশনার আমানি আবু-জেইদ বিবিসিকে জানিয়েছেন, পর্যটন খাতের আয় পুরো মহাদেশের মোট দেশজ উৎপাদনের ১০%, এবং লক্ষ লক্ষ মানুষ এই খাতের ওপর নির্ভরশীল।
করোনাভাইরাস মহামারি এই হারে চলতে থাকলে আফ্রিকার কয়েকটি এয়ারলাইন্স বন্ধ হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
গত মার্চ মাসে বিশ্ব পর্যটন সংস্থা জানিয়েছিল, এই মহামারিতে পর্যটন শিল্পে পাঁচ কোটি লোকের চাকরি ঝুঁকির মুখে পড়তে পারে।
এরই মধ্যে বিশ্বের বেশ কয়েকটি এয়ারলাইন্স চাকরি ছাঁটায়ের ঘোষণা করেছে।
কয়েকটি এয়ারলাইন্স দেউলিয়া হয়ে গেছে।
মহামারির সময় বাংলাদেশিরা ভ্রমণের জন্য বিদেশে যেতে পারবে?
ছবির উৎস, Getty Images
করোনাভাইরাস মহামারি শুরুর পর থেকে বিশ্বের বিভিন্ন দেশ তাদের যাতায়াত বন্ধ রেখেছে।
তারপরেও অনেকে বিশেষ ফ্লাইটে নানা দেশে যাতায়াত করছেন। যেসব দেশে বাংলাদেশিরা সচরাচর বেশি যাতায়াত করে, সেসব দেশ ভ্রমণের ক্ষেত্রে এখন কী অবস্থা রয়েছে?
এই নিবন্ধে Instagramএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত Instagram কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।
সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না
End of Instagram post
করোনাভাইরাস মহামারিতে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা থাকার পরও গ্রীসে এক সফর করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের বাবা স্ট্যানলি জনসন।
মি. জনসন বুধবার তার বিমান অবতরণের ওপর একটি ইনস্টাগ্রাম ভিডিও এবং অ্যাথেন্স বিমান বন্দরে মাস্ক পরা অবস্থায় একটি সেলফি পোস্ট করেন।
তিনি ডেইলি মেইল পত্রিকাকে জানিয়েছেন, প্রয়োজনীয় কাজেই তিনি অ্যাথেন্স গিয়েছেন। সেখানে তার একটি বাড়ি রয়েছে যেটি ভাড়া দেয়া হয়।
গ্রীসে পর্যটন মৌসুম শুরু হওয়ার আগে তিনি বাড়িটিতে করোনা মহামারি মোকাবেলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা তৈরি রাখতে চান বলে জানান।
ব্রিটিশ পররাষ্ট্র দফতর ‘প্রয়োজন ছাড়া’ সবধরনের সফর না করার জন্য নাগরিকদের পরামর্শ দিয়েছে।
গ্রীসও ১৫ই জুলাইয়ের আগে ব্রিটেন থেকে কোন সরাসরি ফ্লাইট ঢুকতে দেবে না।
বিরোধীদল লিবারেল ডেমোক্র্যাট এমপি জেমি স্টোন মন্তব্য করেছেন, “ঘটনা দেখে মনে হচ্ছে আমাদের জন্য এক আইন, আর তাদের জন্য আরেক আইন।“
কোয়ারেন্টিনে গেলেন বোতসোয়ানার প্রেসিডেন্ট
ছবির উৎস, gett
বোতসোয়ানার প্রেসিডেন্ট মোকউইটসি মাসিসি তার এক সহকর্মীর করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর নিজেকে কোয়ারেন্টিনে বন্দি করেছেন।
সে দেশের সরকারের এক ঘোষণায় এখবর জানানো হয়েছে।
প্রেসিডেন্টের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেন এমন আরও কিছু কর্মকর্তাও কোয়ারেন্টিনে গেছেন বলে ঘোষণায় বলা হয়।
পঁচিশ লক্ষ লোকের বাস বোতসোয়ানায় এপর্যন্ত ২২৭টি কেস ধরা পড়েছে।
অপেক্ষার শেষ নেই
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, সরকারি তথ্যমতে কোভিড-১৯ হাসপাতালে বহু বেড খালি রয়েছে। তারপরও এই রোগীদের চিকিৎসা পেতে দীর্ঘ সময় বসে থাকতে হচ্ছে হাসপাতালের বাইরে। ছবিটি ১লা জুলাই তোলা হয়েছে।
করোনাভাইরাস আপনার মস্তিষ্কের কী অবস্থা করে?
ছবির উৎস, Getty Images
আপনি যদি মনে করেন, কোভিড-১৯ শুধুই একটা শ্বাসতন্ত্রের রোগ, তাহলে ভুল করছেন।
যত দিন যাচ্ছে ততই আরো বেশি করে স্পষ্ট হচ্ছে যে করোনাভাইরাস মানুষের মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রে বহু রকমের সমস্যা সৃষ্টি করে।
করোনা মোকাবেলায় ইংল্যান্ডের স্কুলগুলো কী পদক্ষেপ নিচ্ছে?
ছবির উৎস, Getty Images
আগামী সেপ্টেম্বর মাস থেকে ইংল্যান্ডে স্কুলগুলো আবার খুলে দেয়া হচ্ছে।
নিরাপদ শিক্ষার পরিবেশ তৈরির জন্য সরকার এক নির্দেশিকা তৈরি করেছে। আর তাতে এধরনের পদক্ষেপ নেয়ার পরামর্শ থাকছে:
ছাত্রছাত্রীদের কাছ থেকে শিক্ষকরা নিরাপদ দূরত্ব বজায় রাখবেন। তারা একে অন্যের মধ্যেও দূরত্ব বজায় রাখবেন।
একাধিক ক্লাস নেন যেসব শিক্ষক তাদের যতটুকু সম্ভব সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে স্কুল এবং স্কুলের বাইরে।
কোন ছাত্রের মধ্যে যদি করোনাভাইরাসের লক্ষণ দেখা যায় তখন স্কুল তার মা-বাবাকে টেস্টিং কিট সরবরাহ করবে।
১৪ দিন সময়ের মধ্যে কোন ক্লাসের অন্তত দুজন শিক্ষার্থীর মধ্যে যদি লক্ষণ দেখা যায় তাহলে ঐ ক্লাসের সব শিক্ষার্থীকে বাড়ি পাঠিয়ে দেয়া হবে। কিন্তু পুরো স্কুল বন্ধ করা হবে না। তবে এব্যাপারে স্বাস্থ্য কর্মকর্তারাই চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।
বিভিন্ন সময়ে ক্লাস শুরু করতে হবে এবং ভিন্ন ভিন্ন ক্লাসের জন্য বিভিন্ন সময়ে টিফিন টাইমের ব্যবস্থা করতে হবে।
ছাত্রছাত্রীরা যাতে নিয়মিতভাবে হাত ধোয় তা নিশ্চিত করতে হবে।
স্কুল অ্যাসেম্বলির মতো অনুষ্ঠান যেখানে শিক্ষার্থীদের এক জায়গায় জড়ো হতে হয় সেগুলো বন্ধ রাখাতে হবে।
এর বাইরে নির্দেশিকায় গণ-পরিবহণ এড়িয়ে চলারও পরামর্শ দেয়া হয়েছে।
ব্রেকিং, মাস প্রতি বাংলাদেশে টেস্ট
মার্চ মাসে পরীক্ষা করা হয়েছে ৩০৬৫ টি নমুনা।
এপ্রিল মাসে পরীক্ষা করা হয়েছে ৬২৮২৬ টি নমুনা।
মে মাসে পরীক্ষা করা হয়েছে ২ লাখ ৪৩ হাজার ৩৯ টি নমুনা।
জুন মাসে পরীক্ষা করা হয়েছে ৪ লাখ ৫৭ হাজার ৫৩০টি নমুনা।
ব্রেকিং, বাংলাদেশে করোনাভাইরাস আপডেট, ২রা জুলাই, ২০২০
১৮৩৬২টি নমুনা পরীক্ষা ৪০১৯ জন পাওয়া গেছে। ২১.৮৯% শনাক্তের হার।
১ লাখ ৫৩ হাজার ২৭৭ জন রোগী পাওয়া গেছে এখন পর্যন্ত।
৮ লাখ ২ হাজার ৬৯৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নতুন করে মারা গেছেন ৩৮ জন, মোট মারা গেছেন ১৯২৬ জন।
এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।
সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না
End of X post
ভারতে বিয়ের অনুষ্ঠান করে বিপাকে বর, বড় অঙ্কের জরিমানা
ভারতের রাজস্থানে বিয়ের
অনুষ্ঠান থেকে ১৬ জন আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে।
বরের পরিবারকে ৬ লাখ রুপি
জরিমানা করা হয়েছে এই ঘটনায়।
ভারতের গণমাধ্যম বলছে এই
বিয়েতে ১ হাজারের মতো লোক ছিল।
যে ১৫ জন আক্রান্ত হয়েছে
তাদের চিকিৎসার খরচও বহন করবে এই পরিবার।
এর আগে ভারতে এক বিয়ে
থেকে ১০০ জনের মতো আক্রান্ত হয়েছিল, আর বিয়ের দুদিন পর বর উপসর্গ নিয়ে মারা যান।
মেলবোর্নে ৩ লাখ লোক লকডাউনে
সংক্রমণ বাড়ছে
অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহরে। ভিক্টোরিয়া রাজ্যে এখন ৩৭০ জন রোগী আছে। ৭৭ জন
আজ পাওয়া গেছে।
পুলিশ নানা হটস্পটে
রাস্তা আটকে দিয়েছে। আইন না মানলে নানা ধরণের জরিমানা করা হবে বলা হয়েছে।
অস্ট্রেলিয়া আট হাজারের
মতো রোগী শনাক্ত হয়েছে এখন পর্যন্ত মারা গেছেন ১০৪ জন।
ছবির উৎস, Getty Images
এবার মাস্ক নিয়ে সুর পাল্টালেন ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার আশপাশে যদি মানুষ বেশি থাকে তাহলে তিনি মাস্ক পরবেন।
এর আগে মাস্ক নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইনকে ক্রমাগত উপেক্ষা করেছেন মি: ট্রাম্প।
তিনি জনসমাগমে মাস্ক পরা থেকে বিরত ছিলেন। মি: ট্রাম্প বলতেন যে কোভিড-১৯ সংক্রমণ ঠেকানোর জন্য মুখে মাস্ক পরার বিষয়টি বাধ্যতামূলক করার প্রয়োজন নেই।
রিপাবলিকান দলের একজন শীর্ষ সদস্য মি: ট্রাম্পকে আহবান জানান যে তিনি যাতে উদাহরণ সৃষ্টি করার জন্য মাস্ক পরিধান করেন।
এর একদিন পরেই আমেরিকার ফক্স নিউজে মি: ট্রাম্প মাস্ক পরার পক্ষে মন্তব্য করেন।
এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।
সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না
End of X post
ভারতে ১২ দিনে দুই লাখ রোগী শনাক্ত
ভারতে দ্রুত বাড়ছে
করোনাভাইরাস রোগী শনাক্তের হার।
৫ লাখ ৮৫ হাজারের বেশি
রোগী শনাক্ত হয়েছে এখন পর্যন্ত।
মারা গেছেন ১৭ হাজার ৪০০’র
মতো।
মার্চ মাস থেকে লকডাউন
ছিল দেশটিতে। যেটা জুনের শুরুর দিতে আস্তে আস্তে শিথিল করা হয়েছে।
নিউজিল্যান্ডের মাটিতে
করোনাভাইরাস নির্মূল করার লক্ষ্যে কঠোর লকডাউন দিয়েছিল দেশটির সরকার। জুন মাসেই
বেশ কিছু পদক্ষেপ সফল প্রমাণিত হয়।
তবে সম্প্রতি কিছু ঘটনা
ঘটেছে যার ফলে নিউজিল্যান্ড তার ভাইরাস মুক্ত অবস্থান থেকে সরে আসার একটা সম্ভাবনা
দেখা গিয়েছে।
একজন গুরুতর অসুস্থ
ব্যক্তিকে দেখার জন্য নির্ধারিত সময়ের আগেই আইসোলেশন থেকে মুক্ত করে দেয়া হয়
দুইজনকে। পরবর্তীতে তাদের কোভিড-১৯ পজিটিভ বলে শনাক্ত হয়।
বেশিরভাগ দেশেই মাত্র
দুজন কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়া নিয়ে মাথা ঘামাতো না, কিন্তু এটা নিউজিল্যান্ডে
একটা তোলপাড় ফেলে দেয়।
এরই মাঝে দেশটির
স্বাস্থ্যমন্ত্রী ডেভিড ক্লার্ক পদত্যাগপত্র জমা দেন এবং প্রধানমন্ত্রী জেসিন্ডা
আর্ডের্ন সেটি গ্রহণ করেন।
নিজে স্বাস্থ্যমন্ত্রী
থাকাকালীন এমন একটা সিদ্ধান্ত নেয়ার দায় নেন তিনি। এর আগে নিয়মের বাইরে এসে নিজের
পরিবারকে সমুদ্র সৈকতে নিয়ে যাওয়া নিয়েও আলোচনা হয়।
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, পদত্যাগ করেছেন নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী
লস অ্যাঞ্জেলসে করোনাভাইরাস টেস্টের জন্য লম্বা লাইন
এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।
সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না