আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম লাইফ সাপোর্টে

বাংলাদেশ ও বিশ্বের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নানা খবর, তথ্য, বিশ্লেষণ ও মতামত পাবেন এই পাতায়।

সরাসরি কভারেজ

রায়হান মাসুদ

  1. আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম 'লাইফ সাপোর্টে'

    বাংলাদেশের সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম লাইফ সাপোর্টে আছেন বলে খবর দিচ্ছে ঢাকার দৈনিক প্রথম আলো এবং বিডিনিউজ টুয়েন্টি ফোর ডটকম।প্রথম আলো মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয়ের উদ্ধৃতি দিয়ে জানাচ্ছে, তার শারীরিক অবস্থার কোন পরিবর্তন হয়নি, তিনি ঢাকার একটি হাসপাতালে ডাক্তারদের নিবিড় পরিচর্যায় আছেন।

    অন্যদিকে বিডিনিউজ টুয়েন্টি ফোর ডটকম মোহাম্মদ নাসিমের চিকিৎসার জন্য গঠিত একটি মেডিক্যাল বোর্ডের একজন ডাক্তারকে উদ্ধৃত করে বলছে, তার অবস্থা ক্রিটিক্যাল, তিনি লাইফ সাপোর্টে আছেন।

    মোহাম্মদ নাসিম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি হন। তিনি আওয়ামী লীগের বিভিন্ন মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং টেলিযোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

    আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম

    ছবির উৎস, b

    ছবির ক্যাপশান, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম
  2. যুক্তরাষ্ট্রে রেমডেসিভির ঔষধের সংকট

    করোনাভাইরাসের রোগীদের চিকিৎসায় ব্যবহৃত একটি ঔষধ রেমডেসিভিরের সরবরাহ ফুরিয়ে আসছে বলে যুক্তরাষ্ট্রের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলছেন, সরকারের কাছে যে রেমডেসিভির আছে, তা জুন নাগাদ শেষ হয়ে যেতে পারে।

    যুক্তরাষ্ট্রের হেলথ এন্ড হিউম্যান সার্ভিসেস ডিপার্টমেন্টের কর্মকর্তা ডঃ রবার্ট কাডলেক সিএনএনকে জানিয়েছেন, ২৯শে জুন রেমডিসিভিরের সর্বশেষ শিপমেন্ট পাঠানো হবে।

    রেমডেসিভির ঔষধটি মূলত ইবোলা ভাইরাসের চিকিৎসার জন্য তৈরি করা হয়। তবে যুক্তরাষ্ট্রে এখন এটি করোনাভাইরাসের চিকিৎসায় ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে।

    রেমডেসিভির নিয়ে চীন এবং যুক্তরাষ্ট্রে গবেষণা হয়েছে।

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, রেমডেসিভির নিয়ে চীন এবং যুক্তরাষ্ট্রে গবেষণা হয়েছে।
  3. উহানে ক্যাম্পাসে ফিরছে ছাত্র-ছাত্রীরা

    চীনের উহান নগরীর কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে। এই উহান নগরী থেকেই প্রথম করোনাভাইরাস ছড়িয়েছিল।

    গত মে মাস হতে উহানে ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা হচ্ছে। চীনের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমের খবরে বলা হচ্ছে, সেখানে বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষ এবং স্নাতকোত্তর পর্যায়ে যারা বৈজ্ঞানিক গবেষণা করছে, তারা ক্যাম্পাসে ফিরতে পারবে। চীনের পিপলস ডেইলিতে একটি ছবি ছাপা হয়েছে যাতে দেখা যাচ্ছে মাস্ক পরা ছাত্র-ছাত্রীরা স্যুটকেস হাতে ক্যাম্পাসে ফিরে আসছে।

    স্কুলে জীবানুমুক্ত করা হচ্ছে শিক্ষার্থীদের ব্যাগ

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, স্কুলে জীবানুমুক্ত করা হচ্ছে শিক্ষার্থীদের ব্যাগ
  4. মসজিদ-মন্দির থেকে মাইকে সতর্কবার্তা ঘোষণার আহ্বান

    বাংলাদেশে করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা সৃষ্টির জন্য মসজিদ, মন্দিরসহ সব ধর্মীয় উপাসনালয় থেকে নিয়মিত মাইকে কিছু ঘোষণা দেয়ার জন্য সরকারের ধর্ম মন্ত্রণালয় থেকে আহ্বান জানানো হয়েছে।মাইকে যেসব সতর্কতা অবলম্বনের জন্য জনগণকে স্মরণ করিয়ে দিতে বলা হয়েছে:

    ·কিছুক্ষণ পর পর সাবান দিয়ে হাত ধোয়া

    ·ঘরের বাইরে গেলে মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা

    ·যেখানে-সেখানে কফ-থুথু ফেলা থেকে বিরত থাকা

    ·করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে ডাক্তারের শরণাপন্ন হওয়া

    ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে নামাজ আদায় করছেন মুসল্লিরা

    ছবির উৎস, g

    ছবির ক্যাপশান, ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে নামাজ আদায় করছেন মুসল্লিরা
  5. ঢাকার একটি এলাকায় মধ্যরাত থেকে যেভাবে জারি হবে লকডাউন

    ঢাকার পূর্ব রাজাবাজারে যে মঙ্গলবার মধ্যরাত থেকেই লকডাউন জারি করা হচ্ছে, সে্ই খবর এবার খোদ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাছ থেকেই এসেছে। এক বিজ্ঞপ্তিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জানিয়েছে,মঙ্গলবার রাত ১২টার পর থেকে অর্থাৎ বুধবার থেকে পরীক্ষামূলকভাবে লকডাউন করা হবে।তারা জানিয়েছে, কোভিড-১৯আক্রান্ত রোগীর সংখ্যার ঘনত্ব বেশি হওয়ার কারণে এসিদ্ধান্ত নেয়া হয়েছে।

    লকডাউনের সময় পূর্ব রাজাবাজারে ঢোকা এবং বের হওয়ার জন্য একটাই রাস্তা থাকবে। ভেতরে সব ধরণের যান চলাচল বন্ধ থাকবে। লোকজনের চলাচলও সীমিত রাখা হবে। বাইরের লোক ভেতরেঢুকতে পারবেন না এবং ভেতরের লোক বাইরে যেতে পারবেন না।লোকজনকে অনলাইনে খাবার এবং ঔষধ কিনতে হবে, তবে সেগুলো ঘরে ঘরে পৌঁছে দেয়ার জন্য প্রশিক্ষিত কর্মী বাহিনী তৈরি করা হয়েছে বলে জানাচ্ছে সিটি কর্পোরেশন।

    লকডাউনের সময় লোকজনকে অনলাইনে কেনাকাটা করতে হবে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, লকডাউনের সময় লোকজনকে অনলাইনে কেনাকাটা করতে হবে
  6. নিউ ইয়র্কে লকডাউন শিথিলের প্রথম পর্যায় শুরু

    যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের সবচেয়ে বড় ধাক্কা গেছে যে নিউ ইয়র্ক নগরীর ওপর দিয়ে, সেখানে আজ থেকে লকডাউন শিথিল করা হচ্ছে।

    নির্মাণ খাত, ম্যানুফ্যাকচারিং এবং রিটেইল খাতের প্রায় চার লাখ কর্মী আজ কাজে ফিরতে পারবেন।

    নিউ ইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হন ২ লাখ ৫ হাজারের বেশি মানুষ, মারা যান প্রায় ২২ হাজার। দুই মাস আগে সেখানে যখন করোনাভাইরাসের সংক্রমণের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়, তখন প্রতিদিন মারা যাচ্ছিল প্রায় ৮০০ জন। নিউ ইয়র্কের গভর্নর লক ডাউন শিথিলের আগে গতকাল এক টুইটে বলেন, নিউ ইয়র্ক নগরী আজ খুলছে, আজ এক নতুন দিনের শুরু।

    Skip X post
    X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

    এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

    সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না

    End of X post

  7. দর্শকশূন্য মাঠে লা লিগা শুরু হচ্ছে বৃহস্পতিবার

    স্পেনের ফুটবল লীগ ‘লা লিগা‌’ শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার থেকে, তবে একেবারে দর্শকশূন্য মাঠে। এই অভাব পূরণের জন্য আয়োজকরা টেলিভিশনে খেলা সম্প্রচার করার সময় ‌ভার্চুয়াল ইমেজ আর সঙ্গে ভক্তদের উল্লাস জুড়ে দেবেন।

    স্পেনে যারা টিভিতে এই খেলা দেখবেন, তাদের সাধারণ সম্প্রচার বা এনহ্যান্সড ডিজিটাল সম্প্রচার, এই দুটির যে কোন একটি বেছে নেয়ার সুযোগ থাকবে। আর আন্তর্জাতিক দর্শকরা ডিজিটাল সম্প্রচারই কেবল দেখতে পাবেন, যেখানে কৃত্রিমভাবে ছবি এবং ভক্তদের উল্লাস জুড়ে দিয়ে মাঠের আবহ তৈরির চেষ্টা থাকবে।

    লা লিগা বলেছে, তারা এটা করছে যেন দর্শকরা তাদের আগের খেলা দেখার যে অভিজ্ঞতা, তার কাছাকাছি অভিজ্ঞতা পান।

    মাঠে দর্শকদের অভাব পূরণ করা হবে ভার্চুয়াল ইমেজ জুড়ে দিয়ে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, মাঠে দর্শকদের অভাব পূরণ করা হবে ভার্চুয়াল ইমেজ জুড়ে দিয়ে
  8. ঢাকার পূর্ব রাজাবাজারে আংশিক লকডাউন?

    করোনাভাইরাস সংক্রমণের মাত্রা অনুযায়ী বাংলাদেশের বিভিন্ন অঞ্চলকে লাল-হলুদ-সবুজ জোনে ভাগ করে স্থানীয়ভাবে লকডাউন জারি করা হবে বলে গত কদিন ধরে আলোচনা চলছে। সরকারের সংশ্লিষ্ট দফতর এরকম লাল-হলুদ-সবুজ জোনের একটি ম্যাপও প্রকাশ করেছিল। কিন্তু কবে থেকে এটি কার্যকর করা হবে তা নিয়ে বিভ্রান্তি আছে। ঢাকার অন্তত একটি এলাকাকে (পূর্ব রাজাবাজার) লাল জোন ঘোষণা করে সেখানে মধ্যরাত থেকে লকডাউন জারি করা হবে বলে প্রথম আলো খবর দিচ্ছে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফরিদুর রহমান খানকে উদ্ধৃত করে প্রথম আলো এই খবর দিচ্ছে।

    এলাকাভিত্তিক লকডাউন জারির কথা চলছে বাংলাদেশে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, এলাকাভিত্তিক লকডাউন জারির কথা চলছে বাংলাদেশে
  9. ব্রিটেনে ১৪ দিনের কোয়ারেনটিনের নিয়ম নিয়ে বিতর্ক

    অন্যদেশ থেকে ব্রিটেনে আসা লোকজনের ১৪দিন বাধ্যতামূলকভাবে কোয়ারেনটিনে থাকার নিয়ম আজ থেকে কার্যকর হয়েছে। কিন্তু এই নিয়ম নিয়ে ব্রিটেনে তীব্র বিতর্ক চলছে।

    এয়ারলাইন্স এবং পর্যটন সংস্থাগুলো এই নিয়মের তীব্র সমালোচনা করছে। তাদের মতে এর ফলে ব্রিটেনের পর্যটন খাতের ব্যাপক ক্ষতি হবে। রায়ান এয়ারের প্রধান নির্বাহী সরকারের এই সিদ্ধান্তকে একটি ‌‘রাজনৈতিক স্টান্ট’ বলে বর্ণনা করেছেন।

    অন্যদিকে প্রধান বিরোধী দল লেবার পার্টির নেতা কিয়ের স্টারমার বলেছেন, অন্যান্য দেশ যখন ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করছে, তখন ব্রিটেনের এই কোয়ারেন্টিনের নিয়মটি একটি ‌‘ভোঁতা অস্ত্র‌’ এবং ব্রিটেন এই অস্ত্র ব্যবহার করছে অনেক বেশি দেরিতে। তিনি বরং চান ব্রিটেনে আসা লোকজনকে বিমানবন্দরে করোনাভাইরাসের জন্য পরীক্ষার কোন ব্যবস্থা রাখা।

    অন্যদেশ থেকে ব্রিটেনে আসা লোকজনকে ১৪দিন বাধ্যতামূলকভাবে কোয়ারেনটিনে থাকতে হবে

    ছবির উৎস, AFP

    ছবির ক্যাপশান, অন্যদেশ থেকে ব্রিটেনে আসা লোকজনকে ১৪দিন বাধ্যতামূলকভাবে কোয়ারেনটিনে থাকতে হবে
  10. , খুলে দেয়া হয়েছে প্যারিসের ক্যাফে, পানশালা

    প্যারিসের নগর জীবনের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে এর ক্যাফে এবং পানশালাগুলো। যেসব ক্যাফে এবং পানশালায় বাইরে খোলা জায়গায় বসার ব্যবস্থা আছে, সেগুলো খুলেছে আজ। প্যারিসবাসীর জন্য এটি নিঃসন্দেহ স্বস্তির খবর।

    কেবল বাইরে বসার ব্যবস্থা আছে এমন ক্যাফে-পানশালা খুলেছে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, কেবল বাইরে বসার ব্যবস্থা আছে এমন ক্যাফে-পানশালা খুলেছে
  11. দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অসুস্থ

    দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল করোনাভাইরাসের লক্ষণ নিয়ে অসুস্থ হয়ে পড়েছেন বলে ভারতীয় গণমাধ্যমে খবর বেরিয়েছে। আজ পরের দিকে তার করোনাভাইরাস পরীক্ষা করার কথা।

    দিল্লিতে যখন সংক্রমণের হার ব্যাপকভাবে বাড়ছে, তার মধ্যে এই খবর এলো। দিল্লিতে এ পর্যন্ত ২৭ হাজারের বেশি সংক্রমণ ধরা পড়েছে, মারা গেছে ৭৬১ জন।

    দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
  12. ব্রেকিং, বাংলাদেশে মৃতের সংখ্যা নয়শো ছাড়িয়ে গেছে

    বাংলাদেশের নতুন করে ২৭৩৫ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে।

    ১৩৯৬১টি নমুনা সংগ্রহ করে ১২৯৪৪টি পরীক্ষা করা হয়েছে।

    ৬৮৫০৪ জন মোট শনাক্ত হয়েছে বাংলাদেশে।

    ২৪ ঘণ্টায় ৬৫৭ জন সুস্থ হয়েছেন।

    ২১.২৫% জন সুস্থ হয়েছেন শনাক্তের বিপরীতে।

    আরো ৪২ জন মারা গেছেন ২৪ ঘণ্টায়। ১.৩৬ শতাংশ মানুষ মারা গেছেন শনাক্তের বিপরীতে।

    বাংলাদেশে মোট মারা গেছেন ৯৩০ জন।

  13. চীন থেকে করোনাভাইরাস পর্যবেক্ষণে ঢাকায় দশজনের দল

    চীন চিকিৎসক বিশেষজ্ঞদের দশ সদস্যের একটি দল আজ ঢাকায় এসে পৌঁছেছে।

    বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী একে আব্দুল মোমেন ওচীনা রাষ্ট্রদূত এই দলটিকে বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন।

    এই দলটি বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতি সম্পর্কে জানবেন এবং তাদের অভিজ্ঞতা বিনিময় করবেন।

    দুই সপ্তাহ থাকবে এই দলটি।

  14. ব্রেকিং, বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে ১৯ পুলিশের মৃত্যু

    নতুন করে মারা গেছেন একজন।

    তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কন্সটেবল ছিলেন।

    নাম মো: আলমগীর হোসেন।

  15. কাশ্মীরে মোট ৪ হাজার কোভিড-১৯ রোগী শনাক্ত

    ভারত শাসিত কাশ্মীরে নতুন করে ধরা পড়েছে ছয়শ করোনাভাইরাস রোগী।

    পুলিশের নথি অনুযায়ী, লকডাউনের পর কাশ্মীরে অন্তত ৪০ জনকে মেরে ফেলেছে ভারতের নিরাপত্তা বাহিনী।

    তবে মৃতদেহ হস্তান্তর করা হয়নি। জানাজায় বড় জমায়েত ঠেকাতে এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

    ১৯৮০ সালের পর এবার কাশ্মীরে ভারতের কেন্দ্রীয় সরকারের বিপক্ষে একটি সশস্ত্র বিদ্রোহ গড়ে উঠেছে।

    কাশ্মীরে মোট ৪ হাজার কোভিড-১৯ রোগী শনাক্ত

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, কাশ্মীরে মোট ৪ হাজার কোভিড-১৯ রোগী শনাক্ত
  16. ঢাকায় ২০ হাজার ছাড়িয়েছে রোগীর সংখ্যা

    বাংলাদেশের মোট রোগীর ৪৯ শতাংশ আছে ঢাকায়।

    ঢাকা বিভাগের অন্য শহরগুলোতে আছে ২০ শতাংশ রোগী।

    চট্টগ্রামে আছে ১৭ শতাংশ রোগী।

    শুধু চট্টগ্রাম শহরে আছে প্রায় তিন হাজার রোগী।

  17. নিউইয়র্ক পুরোদমে চালু হচ্ছে সোমবার

    যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার থেকে নিউইয়ক চালু হচ্ছে।

    প্রায় চার লাখ লোক কাজে ফিরবে।

    নিউইয়র্কেই ২ লাখের মতো রোগী পাওয়া গেছে, প্রায় ২২ হাজার মানুষ মারা গেছেন শহরটিতে।

    নিউইয়র্কেই ২ লাখের মতো রোগী পাওয়া গেছে

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, নিউইয়র্কেই ২ লাখের মতো রোগী পাওয়া গেছে
    Skip X post
    X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

    এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

    সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না

    End of X post

  18. ব্রেকিং, পাকিস্তানে ১ লাখ ছাড়িয়েছে মোট রোগী শনাক্ত

    পাকিস্তানে টানা দ্বিতীয় দিন পাঁচ হাজার ছাড়িয়ে গেছে রোগী শনাক্তর সংখ্যা।

    দেশটিতে এখন ১ লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে।

    সিন্ধু ও পাঞ্জাব প্রদেশেই আছে ৪ ভাগের তিন ভাগ রোগী।

    এখন পর্যন্ত ২ হাজারের বেশি মানুষ মারা গেছেন পাকিস্তানে।

    গত মাসে পাকিস্তানে লকডাউন তুলে নেয়া হয়েছে।

    পাকিস্তানে ১ লাখ ছাড়িয়েছে মোট রোগী শনাক্ত

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, পাকিস্তানে ১ লাখ ছাড়িয়েছে মোট রোগী শনাক্ত
  19. যুক্তরাষ্ট্রে একদিনে মৃতের সংখ্যা সাতশোর নিচে

    যুক্তরাষ্ট্রে নতুন করে মারা গেছেন ৬৯১ জন।

    গেল এক সপ্তাহে এটাই সর্বনিম্ন মৃতের সংখ্যা।

    যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ১০ হাজার।

    প্রায় ২ মিলিয়ন রোগী শনাক্ত হয়েছে এখন পর্যন্ত।

    যুক্তরাষ্ট্রে একদিনে মৃতের সংখ্যা সাতশোর নিচে

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্রে একদিনে মৃতের সংখ্যা সাতশোর নিচে
  20. ব্রেকিং, ভারতে আরো ১০ হাজারের মতো রোগী শনাক্ত

    নতুন করে ভারতে মারা গেছেন ২০৬ জন। দেশটিতে মোট মারা গেছেন ৭১৩৫ জন।

    মোট রোগী শনাক্ত হয়েছে ২ লাখ ৫৬ হাজার ৬১১ জন।

    সুস্থ হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৯৫ জন।