আমেরিকার অঙ্গরাজ্যগুলোয় প্রে. ট্রাম্প কি আসলেই সেনা নামাতে পারেন?

বাংলাদেশ ও বিশ্বের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নানা খবর, তথ্য, বিশ্লেষণ ও মতামত, সেই সাথে বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ চলমান ঘটনার খবর পাবেন এই পাতায়।

সরাসরি কভারেজ

রায়হান মাসুদ and মানসী বড়ুয়া

  1. প্রেসিডেন্ট ট্রাম্পের কি আসলে সেনা নামানোর ক্ষমতা আছে?

    আফ্রিকান আমেরিকান জর্জ ফ্লয়েডের মত্যুর প্রতিবাদে গোটা আমেরিকা প্রাতিবাদে উত্তাল হয়ে ওঠার পর প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন অসন্তোষ দমনে তিনি বিক্ষুদ্ধ রাজ্যগুলোতে সেনাবাহিনী পাঠাবেন।

    কিন্তু তার পক্ষে সেনা নামানো কি সম্ভব?

    কোন কোন রাজ্যের গভর্নর বলেছেন রাজ্য কর্তৃপক্ষের অনুমতি ছাড়া মি. ট্রাম্প-এর প্রশাসন রাজ্যগুলোতে কেন্দ্রীয় সৈন্য পাঠাতে পারে না।

    কিন্তু অনেক রাজ্যেই ইতোমধ্যে ন্যাশানাল গার্ডের হাজার হাজার সৈন্য মোতায়েন করা হয়েছে। বিশটিরও বেশি রাজ্যে বিক্ষোভ দমনে কাজ করছে ন্যাশানাল গার্ডের সৈন্যরা। সংশ্লিষ্ট শহর বা রাজ্যগুলোর অনুরোধেই সেখানে এই সৈন্যদের পাঠানো হয়েছে।

    এই ন্যাশানাল গার্ড আমেরিকান সেনা বাহিনীর সংরক্ষিত বাহিনীরই অন্তর্ভুক্ত।

    বিবিসির বিশ্লেষক বলছেন রাজ্য গর্ভনররা যাই বলুন, কোন কোন পরিস্থিতিতে রাজ্যগুলোতে সেনা মোতায়েনের ক্ষমতা প্রেসিডেন্টের আছে।

    আমেরিকায় ১৯ শতকে পাস হওয়া একটি বিশেষ আইনের বলে রাজ্যের গভর্নরদের অনুমতি ছাড়াই কেন্দ্রীয় প্রশাসন যে কোন রাজ্যে সেনা মোতায়েন করতে পারে।

    ‘ইনসারেকশন অ্যাক্ট’ নামে এই আইনে বলা আছে কোন রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং নাগরিকদের অধিকার সঙ্কটাপন্ন হচ্ছে বলে যদি প্রেসিডেন্ট মনে করেন, তাহলে তিনি রাজ্য প্রশাসনে হস্তক্ষেপ করতে পারবেন এবং পরিস্থিতি মোকাবেলায় নিজের সিদ্ধান্ত প্রয়োগ করতে পারবেন।

    ন্যাশানাল গার্ড আমেরিকার সংরক্ষিত সেনা বাহিনীর অংশ।

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ন্যাশানাল গার্ড আমেরিকার সংরক্ষিত সেনা বাহিনীর অংশ।
  2. বিশ্বের বিভিন্ন দেশে জর্জ ফ্লয়েডের ম্যুরাল চিত্র

    সিরিয়া থেকে ক্যালিফোর্নিয়া বিশ্বের বিভিন্ন দেশের শিল্পী ও আন্দোলনকর্মীরা আমেরিকার মিনিয়াপোলিসে পুলিশি নির্মমতায় নিহত আফ্রিকান আমেরিকান জর্জ ফ্লয়েডের ম্যুরাল এঁকেছেন।

    বর্ণবাদ বিরোধী আন্দোলনের অন্যতম একজন প্রতীক হয়ে ওঠা এই জর্জ ফ্লয়েডকে নিয়ে আঁকা এরকম কিছু স্মারক ম্যুরাল।

    সিরিয়ার ইদলিব প্রদেশের এক চিত্রকরের আঁকা ফ্লয়েডের ছবি।

    ছবির উৎস, Gett

    ছবির ক্যাপশান, সিরিয়ার ইদলিব প্রদেশের এক চিত্রকরের আঁকা ফ্লয়েডের ছবি।
    লস এঞ্জেলসে দেয়াল চিত্র আঁকছেন একজন শিল্পী

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, লস এঞ্জেলসে দেয়াল চিত্র আঁকছেন একজন শিল্পী
    ফ্রান্সের নান্তে-তে এই শিল্পী তার আঁকা ম্যুরালে জর্জ ফ্লয়েডের ছবির সাথে লিখেছেন "আমাকে নি:শ্বাস নিতে দাও"

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ফ্রান্সের নান্তে-তে এই শিল্পী তার আঁকা ম্যুরালে জর্জ ফ্লয়েডের ছবির সাথে লিখেছেন "আমাকে নি:শ্বাস নিতে দাও"
    জার্মানির বার্লিনে আঁকা জর্জ ফ্লয়েডের একটি ম্যুরাল চিত্র

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, জার্মানির বার্লিনে আঁকা জর্জ ফ্লয়েডের একটি ম্যুরাল চিত্র
    আমেরিকার মিনিয়াপোলিসে জর্জ ফ্লয়েডের স্মৃতিসৌধ ও তার ম্যুরাল চিত্র

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, আমেরিকার মিনিয়াপোলিসে জর্জ ফ্লয়েডের স্মৃতিসৌধ ও তার ম্যুরাল চিত্র। এই মিনিয়াপোলিসেরই মারা যান জর্জ ফ্লয়েড
  3. জর্জ ফ্লয়েড মৃত্যু নিয়ে প্রতিবাদের পর নিউইয়র্কে গতরাতে ৭০০ গ্রেফতার

    নিউ ইয়র্ক সিটির পুলিশ কমিশনার বলেছেন ''নিউ ইয়র্ক সিটি যাতে অপরাধীদের নিয়ন্ত্রণে না যায় পুলিশ তা নিশ্চিত করবে''।

    তিনি বলেছেন লুটপাট, পুলিশের ওপর হামলা এসব অভিযোগে গত রাতে প্রায় ৭০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলে আরও লোককে পাঠানোর পর এই গ্রেপ্তারের সংখ্যা বাড়বে।

    "আমরা চাই মানুষ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করুক," বলেছেন শহরের পুলিশ কমিশনার ডারমট শ্যে। তিনি বলেছেন নৈরাজ্য বরদাস্ত করা হবে না।

  4. টোকিওতে হঠাৎ নতুন করে কোভিড সংক্রমণে উদ্বেগ - সতর্কতা জারি

    টোকিওতে নতুন সংক্রমণের খবরে উদ্বেগ ও সতর্কবার্তা

    ছবির উৎস, EPA

    জাপানের রাজধানী টোকিওতে আজ নতুন করে ৩৪জনের করোনা শনাক্ত হবার খবরের পর কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে।

    গতকালই ব্যবসাবাণিজ্য, ব্যায়ামগার ও বিপণি বিতানগুলোর ওপর থেকে বিধিনিষেধ তুলে নেয়া হয়।

    “এর উদ্দেশ্য আমাদের নাজুক অবস্থা সম্পর্কে বাসিন্দাদের সচেতন করা এবং তাদের সতর্ক থাকতে বলা,” জানিয়েছেন টোকিওর মেয়র ইউরিকো কইকি।

    তিনি বলেছেন আক্রান্তের সংখ্যা যদি বাড়তে থাকে তারা আবার বিধিনিষেধ ফিরিয়ে আনবেন।

    মে মাসের মাঝামাঝির পর এই প্রথম শনাক্ত রোগীর সংখ্যা তিরিশের ওপর গেল।

    জাপানে নিশ্চিত করোনা আক্রান্তের সংখ্যা ১৬,৮০০-র বেশি এবং কোভিড-১৯ এ মৃতের সংখ্যা ৯০০।

  5. ইউরোপে লকডাউন শিথিল হচ্ছে যেভাবে

    ফ্রান্স

    ফ্রান্সে ক্যাফে এবং রেস্তোরাঁগুলোতে আবার খাবার পরিবেশন করা শুরু হয়েছে। দেশটিতে করোনাভাইরাস লকডাউন শিথিল করা অব্যাহত আছে।

    তবে প্যারিসে যেহেতু সংক্রমণের ঝুঁকি এখনো বেশি বলে মনে করা হচ্ছে, তাই সেখানে কেবল বাইরে পাতা টেবিলেই লোকজন বসতে পারবে।

    প্যারিস থেকে বিবিসির সংবাদদাতা বলছেন, এই বিষয়টিকে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যাওয়ার লক্ষ্যে এক বড় পদক্ষেপ বলে গণ্য করা হচ্ছে।

    প্যারিসে খুলে দেয়া রেস্তোরাঁগুলোয় মানুষ শুধু বাইরে বসে খেতে পারবে

    ছবির উৎস, EP

    জার্মানি

    জার্মানির কয়েকটি শহরে ব্যায়ামাগার এবং পানশালা খুলে দেয়ার অনুমতি দেয়া হয়েছে। সেদেশেও করোনাভাইরাস লকডাউন শিথিল করা হচ্ছে।

    বিবিসির বার্লিন সংবাদদাতা বলছেন, ‌এঙ্গেলা মেরকেল চাননি এখনই এগুলো খুলুক। কিন্তু জার্মানির ১৬টি রাজ্যে লকডাউনের নিষেধাজ্ঞা শিথিল করার ক্ষমতা আঞ্চলিক নেতাদের হাতে।

    জার্মানিতে লোকজনকে এখনো সামাজিক দূরত্ব বজায় রাখতে হয় এবং বাইরে কোন দোকানে গেলে বা গণপরিবহনে উঠলে মাস্ক পরা বাধ্যতামূলক।

    ইতালি

    প্রায় তিন মাস আগে সবচেয়ে প্রথম যেদেশে লকডাউন আরোপ করা হয়েছিল সেই ইতালি এখন লকডাউন তোলার শেষ পর্যায়ে।

    ইতালির যাদুঘর

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ইতালির পর্যটন আকর্ষণগুলোতে শরীরের তাপমাত্রা পরীক্ষার মত কাজগুলো চলছে।

    আজ থেকে ইতালির ভেতর বিভিন্ন অঞ্চলে যাতায়াতের ওপর যে নিষেধাজ্ঞা ছিল তা তুলে নেয়া হচ্ছে। এখন থেকে আর চলাচলের কারণ ব্যাখ্যা করে আবেদন ফর্ম ভর্তি করতে হবে না।

    ইতালি থেকে এখন ইইউ, শেনগেন এবং ব্রিটেনে যাতায়াত করা যাবে।

    করোনা ভাইরাস মহামারিতে ইতালিতে আক্রান্ত হয়েছিল দুই লাখ ৩০ হাজার এবং মারা গেছে ৩৩ হাজার। ইতালি ইউরোপের অন্যতম সবচেয়ে মারাত্মক আক্রমণের শিকার একটি দেশ।

    ইতালিতে সংক্রমণের হার এখন প্রাদুর্ভাব শুরুর পর থেকে সর্বনিম্ন এবং দেশটির অর্থনীতি পর্যটনের ওপর অতিমাত্রায় নির্ভরশীল হওয়ায় বিধিনিষেধ তুলে নেয়া দেশটির জন্য এখন খুবই গুরুত্বপূর্ণ।

  6. আবু ধাবি ইউএই-র অন্যান্য অংশ থেকে রাজধানীতে ঢোকা বন্ধ করেছে

    সংযুক্ত আরব আমীরাতের রাজধানী আবু ধাবি দেশটির অন্যান্য অংশ থেকে রাজধানীতে ঢোকা ও বেরনর ওপর এক সপ্তাহের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছে।

    এর ফলে প্রতিবেশি দুবাই থেকে আবু ধাবিতে ঢোকার নিরাপত্তা চৌকিতে গাড়ির বিশাল লাইন পড়েছে।

    দুবাই থেকে  ধাবিতে ঢোকার মুখে নিরাপত্তা চৌকির সামনে গাড়ির বিশাল লাইন

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, দুবাই থেকে ধাবিতে ঢোকার মুখে নিরাপত্তা চৌকির সামনে গাড়ির বিশাল লাইন

    এই নিষেধাজ্ঞার ফলে প্রধান শহরগুলোর মধ্যে মানুষের যাতায়াত আজ থেকে বন্ধ থাকবে। তবে বিশেষ কারণ থাকলে মানুষ ব্যতিক্রমী ব্যবস্থা হিসাবে পারমিটের জন্য আবেদন করতে পারবে।

    কিন্তু শহরগুলোর মধ্যে মানুষের চলাচলের ওপর কোন নিষেধাজ্ঞা থাকছে না।

    যখন এই নিষেধাজ্ঞা দিয়েছে আবু ধাবি, তখন দেশটির বিভিন্ন জায়গায় সমুদ্র সৈকত, যাদুঘর খুলে দেয়া হচ্ছে এবং খেলাধুলাও আবার শুরু হচ্ছে।

    ইউএইতে সার্বিকভাবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩৬ হাজার মানুষ এবং মারা গেছে ৬৬জন।

  7. বাংলাদেশের সব জেলা হাসপাতালে আইসিইউ স্থাপনের নির্দেশ

    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির সব জেলা হাসপাতালে আইসিইউ (নিবিড় পরিচর্যা ইউনিট) স্থাপনের নির্দেশ দিয়েছেন আজ।

    তিনি সব জেলা হাসপাতালগুলোকে প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনারও নির্দেশ দিয়েছেন।

    বাংলাদেশের জাতীয় অর্থনৈতিক পরিষদ বা একনেক-এর এক বৈঠকের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্দেশ দেন। তার সভাপতিত্বে একনেক-এর এই বৈঠকটি আজ অনুষ্ঠিত হয়।

    বাংলাদেশের পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বিবিসি বাংলাকে এ খবরটি নিশ্চিত করেছেন।

  8. কোন্ দেশে দ্রুত বাড়ছে মৃতের সংখ্যা

    করোনা ভাইরাসে কোন দেশে মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়ছে
  9. করোনা ভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ৬০ লাখ ছাড়াল

    বিশ্বব্যাপী করোনা আক্রান্ত

    ছবির উৎস, BB

  10. ইন্দোনেশিয়া এ বছরের হজ বাতিল করল

    করোনা ভাইরাস বিস্তার নিয়ে উদ্বেগ থেকে ইন্দোনেশিয়া এবছরের হজ বাতিল করে দিয়েছে।

    ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রী এক টিভি ভাষণে বলেছেন: “সরকার ২০২০এর হজ বাতিল করে দেবার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের জন্য এটা খুবই কঠিন সিদ্ধান্ত ছিল এবং আমরা জানি বহু মানুষ এই সিদ্ধান্তে মর্মাহত হবেন।”

    ইন্দোনেশিয়া থেকে লক্ষ লক্ষ মুসলিম প্রতি বছর পবিত্র হজ পালন করতে মক্কা ও মদিনায় যান।

    সৌদি কর্তৃপক্ষ আগেই জানিয়ে দিয়েছিল পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত হজ এবং ওমরাহ স্থগিত থাকেছে। কিন্তু এই স্থগিতাদেশ যদি প্রত্যাহারও করা হয়, ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ জানিয়েছে এবছরের হজের প্রস্তুতির জন্য তারা যথেষ্ট সময় পা্বেন না।

    হজের জন্য যে কোটা পদ্ধতি আছে তাতে অপেক্ষার সময়কাল বিশ বছর। এই কোটায় এবছর ইন্দোনেশিয়া থেকে দুই লাখের বেশি মানুষ হজ করতে যেতে পারতেন।

    ইন্দোনেশিয়ায় করোনা ভাইরাসে নিশ্চিতভাবে আক্রান্তের সংখ্যা ১,৬০০র বেশি।

    কাবা

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, মুসলমানদের সবচেয়ে পবিত্র স্থান কাবা- অগাস্ট ২০১৯ হজের সময়।
  11. উহানের যে ডাক্তাররা কোভিড রোগীদের চিকিৎসায় পথপ্রদর্শক তারা এখনও মারা যাচ্ছেন

    সাংহাই থেকে বিবিসির সংবাদদাতা রবিন ব্রান্ট জানাচ্ছেন উহানে লকডাউন উঠে গেছে, রাস্তাঘাট আবার খুলেছে। জীবনযাত্রা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।

    কিন্তু উহানের ডাক্তাররা এখনও হাসপাতালে সবার অগোচরে মারা যাচ্ছেন। চার মাস ইনটেনসিভ কেয়ারে কাটানোর পর আজও মারা গেছেন ডাক্তার হু ওয়েইফেং নামে একজন চিকিৎসক।

    যেসব ডাক্তার প্রথম করোনা ভাইরাস রোগীদের উপসর্গ ধরতে পেরেছিলেন, যে করোনা ভাইরাসের সংক্রমণে কোভিড-১৯ হয় তার আচরণ বুঝে রোগীদের প্রথম চিকিৎসা দিতে শুরু করেছিলেন যেসব চিকিৎসক তাদের একজন ছিলেন ডা. হু ওয়েইফেং।

    হাসপাতালে ডাক্তার হু

    ছবির উৎস, thePaper.cn

    কিন্তু গত চারমাস ৪৩ বছর বয়স্ক ডাক্তার হু নিজেই অসুস্থ হয়ে ভর্তি ছিলেন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে। ভিডিওতে দেখা গেছে তার কিডনির ডায়ালিসিস হচ্ছে এবং নলের মাধ্যমে তিনি কৃত্রিমভাবে শ্বাস নিচ্ছেন।

    ডিসেম্বরের শেষ দিকে প্রথম যেসব ডাক্তার করোনা রোগীদের চিকিৎসা দিতে শুরু করেছিলেন উহান সেন্ট্রাল হসপিটালে, তাদের সংস্পর্শে আসা তার মত অনেক চিকিৎসক করোনায় আক্রান্ত হন।

    ডা. হু ওই হাসপাতালের ষষ্ঠ চিকিৎসক যিনি কোভিড-১৯ এ মারা গেলেন। সরকারি হিসাবে হাসপাতালের ২৩০জনের বেশি স্বাস্থ্যকর্মীও সেসময় ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন।

    তবে কেন প্রথম দিকে তাদের যথাযথ সুরক্ষা সরঞ্জাম দেয়া হয়নি এসব নিয়ে সহকর্মীদের অভিযোগ ধোপে টেঁকেনি, বরং চীনের শাসকরা অভিযোগকারীদের এসব প্রশ্ন তোলায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিলেন বলে বলা হয়ে থাকে।

  12. ব্রেকিং, বাংলাদেশে শনাক্ত বিচারে সুস্থতার হার ২১ শতাংশ

    ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন ৫২৩ জন।

    বাংলাদেশে মোট সুস্থ হয়েছেন ১১১২০।

    মোট শনাক্ত হওয়া রোগীর প্রতি ১০০ জনের মধ্যে ২১ জন সুস্থ হয়েছেন।

  13. ব্রেকিং, বাংলাদেশে মৃতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে

    বাংলাদেশে নতুন করে ৩৭ জন মারা গেছেন।

    এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭০৯।

    শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৫%।

    নতুন করে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রামে ১৫, সিলেটে ৪, বরিশালে ৩, রাজশাহী ২ এবং ময়মনসিংহ বিভাবে ১ জন মারা গেছেন।

    হাসপাতালে ২৮ জন ও বাসায় ৯ জন মারা গেছেন।

    নতুন মৃতদের ৩৩ জন পুরুষ, ৪ জন নারী।

    মৃতের বয়স বিশ্লেষণ:

    ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১

    ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৪

    ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১

    ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১০

    ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৯

    ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১০

    ৮১ এর ওপর ২ জন মারা গেছেন।

  14. ব্রেকিং, বাংলাদেশে ৫০ হাজার ছাড়িয়েছে মোট শনাক্তের সংখ্যা

    বাংলাদেশে আরো ২৯১১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

    এতে করে বাংলাদেশে এখন বায়ান্ন হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে।

    শেষ আপডেট অনুযায়ী বাংলাদেশে নমুনা পরীক্ষা করা হয়েছে ১২৭০৪ জনের।

    বাংলাদেশে মোট ৩ লাখ ৩৩ হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে।

  15. সাধারণ কাপড়ের মাস্ক পরুন: স্বাস্থ্য অধিদপ্তর

    আজ বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে বলা হয়েছে, কেবল কথা বলা থেকেই ভাইরাসের সংক্রমণ হতে পারে।

    এক্ষেত্রে সাধারণ কাপড়ের মাস্কই যথেষ্ট বলছে স্বাস্থ্য অধিদপ্তর।

    সার্জিকাল মাস্ক পরবেন যারা স্বাস্থ্যসেবায় নিয়োজিত তারা।

  16. ঢাকায় যেসব এলাকায় সংক্রমণ তিনশ ছাড়িয়েছে

    মহাখালী ৪০৮

    মিরপুর ৩৬৯

    যাত্রাবাড়ি ৩৫৪

    মোহাম্মদপুর ৩৩৯

    মুগদা ৩৩০

    উত্তরা ৩১৫

  17. ঢাকায় বাস চলাচলের কিছু ছবি

    বাসে দেয়া হচ্ছে স্যানিটাইজার

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, বাসে দেয়া হচ্ছে স্যানিটাইজার
    বাসে ওঠার আগে স্যানিটাইজার নিচ্ছেন এক যাত্রী

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, বাসে ওঠার আগে স্যানিটাইজার নিচ্ছেন এক যাত্রী
    ঢাকায় আবারো বাসের সাড়ি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ঢাকায় আবারো বাসের সাড়ি
  18. ব্রেকিং, করোনাভাইরাসে প্রথম রোহিঙ্গা শরণার্থীর মৃত্যু

    কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা শিবিরে একজন কোভিড-১৯ আক্রান্ত শরণার্থী গতরাতে মারা গেছেন।

    তার বয়স একাত্তর বছর।

    কক্সবাজারের সিভিল সার্জন ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, উখিয়ার কুতুপালং শিবিরে একটি আন্তর্জাতিক সংস্থার আইসোলেশন সেন্টারে আশংকাজনক অবস্থায় গতকালই নিয়ে আসা হয় এই ব্যক্তিকে।

    রাতেই তার মৃত্যু হয়।

    তাকে পরীক্ষা করে করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে।

    কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোতে এখন পর্যন্ত ৩১ জন করোনাভাইরাস আক্রান্তকে শনাক্ত করা হয়েছে।

    গত ১৪ই মে শরণার্থী শিবিরে প্রথম আক্রান্ত শনাক্ত হয়।

    মিয়ানমার থেকে সেনাবাহিনীর দমন পীড়নের কারণে ৭ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী পালিয়ে এসে এখন বাংলাদেশের আশ্রয়শিবিরগুলোতে অবস্থান করছে।

  19. জাপানে নতুন করে রোগী পাওয়া যাচ্ছে

    জাপানের রাজধানী টোকিওতে ৩০ জন নতুন রোগী পাওয়া গেছে।

    গেল তিন সপ্তাহে এটাই সর্বোচ্চ সংক্রমণ।

    জাপানে জরুরী অবস্থা প্রত্যাহার করা হয়েছে সংক্রমণ কমার পর।

    দেশটির দক্ষিণ পশ্চিম অঞ্চলে একটা ক্লাস্টারও পাওয়া গেছে।

    কড়াকড়ি এখন নেই তাই দ্বিতীয় একটা ধাক্কা আসার আশঙ্কা করছেন অনেকে।

    জাপানে এখন পর্যন্ত ১৬ হাজার রোগী পাওয়া গেছে, মারা গেছেন ১ হাজারের কম মানুষ।

    জাপানে এই কার্টুনটি দশকের পর দশক টানা চলেছে, কিন্তু করোনাভাইরাস এর সম্প্রচার থামিয়ে দিয়েছিল

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, জাপানে এই কার্টুনটি দশকের পর দশক টানা চলেছে, কিন্তু করোনাভাইরাস এর সম্প্রচার থামিয়ে দিয়েছিল
  20. যুক্তরাজ্য থেকে সর্বশেষ

    যুক্তরাজ্য ধীরে ধীরে ১৪ দিনের কোয়ারেন্টিন নিয়ম শিথিল করার পরিকল্পনা হাতে নিয়েছে।

    স্পেন এখনো ইংল্যান্ডের ভ্রমণকারীদের অনুমতি দিচ্ছে না দেশটিতে, স্পেনে আজ কোভিড-১৯ এ মৃতের সংখ্যা শূণ্য।

    সোমবার ইংল্যান্ডে কিছু প্রাইমারি স্কুল খুলেছে, প্রায় ১০ সপ্তাহ বন্ধ ছিল এগুলো। এখনো বাবা-মা নিশ্চিত নন তার সন্তানদের পাঠাবেন কি না।