আফগানিস্তানে দুই প্রতিদ্বন্দ্বী নেতার ক্ষমতা ভাগাভাগি, আশরাফ গানিই প্রেসিডেন্ট থাকবেন, তালেবানের সাথে আলোচনায় নেতৃত্ব দেবেন আবদুল্লাহ
আফগানিস্তানে প্রেসিডেন্ট আশরাফ গানি এবং তার প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ আবদুল্লাহ ক্ষমতা ভাগাভাগির একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন।
এর ফলে দেশটিতে কয়েকমাস ধরে চলতে থাকা রাজনৈতিক অনিশ্চয়তার অবসান হলো।
এই চুক্তি অনুযায়ী আশরাফ গানিই প্রেসিডেন্ট থাকবেন – তবে দুজনেই সমান সংখ্যক মন্ত্রীপদ কারা পাবেন তা নির্বাচন করতে পারবেন।
এর ফলে গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ক্ষমতার যে ভারসাম্য ছিল তা অক্ষুণ্ণ থাকবে।
তালেবানের সাথে যদি শান্তি আলোচনা কখনো শুরু হয় তবে তারও নেতৃত্ব দেবেন মি আবদুল্লাহ।












