‘ব্রিটেনে মৃত্যু এক লাখ ছাড়িয়ে যেতে পারে’

করোনাভাইরাস নিয়ে বাংলাদেশ বিশ্বের সকল খবর নিয়ে বিবিসি বাংলার এই লাইভ পাতা। এখানে দিনভর পাওয়া যাবে বিশ্লেষণ, মতামত ও পরিসংখ্যান।

সরাসরি কভারেজ

রায়হান মাসুদ and মোয়াজ্জেম হোসেন

  1. রায়েরবাজার গোরস্থানে একটি দিন

    পুড়িয়ে ফেলা হচ্ছে ব্যবহৃত পিপিই

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, পুড়িয়ে ফেলা হচ্ছে ব্যবহৃত পিপিই

    করোনাভাইরাস মহামারির সবচেয়ে মন খারাপ করা দৃশ্য। কোভিড-নাইনটিনে আক্রান্ত হয়ে বা এর লক্ষণ নিয়ে যারা মারা যাচ্ছেন, তাদের শেষ বিদায় জানাতেও যেতে পারছেন না প্রিয়জনরা। কঠিন স্বাস্থ্যবিধি মেনে মৃতদের গোসল, জানাজা আর দাফনের কাজটি করতে হয়।

    এখানে শেয়ার করা ছবিগুলো গতকাল ঢাকার রায়েরবাজার গোরস্থানে তোলা। আল-মারকাজুল ইসলামী বাংলাদেশের কর্মীরা জানাজা শেষে দাফন করেছেন এক ব্যক্তির দেহ। আর সব কাজ শেষে পুড়িয়ে ফেলা হচ্ছে তাদের ব্যবহৃত পিপিই বা পার্সোনাল প্রটেকটিভ ইকুইমেন্ট। ছবিগুলি তুলেছেন আহমেদ সালাউদ্দীন।

    লাশ নামানো হচ্ছে কবরে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, লাশ নামানো হচ্ছে কবরে
    জানাজায় অংশ নিতে পারছেন কেবল অল্প কজন মানুষ

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, জানাজায় অংশ নিতে পারছেন কেবল অল্প কজন মানুষ
    করোনাভাইরাসে মারা যাওয়া মানুষদের দাফনের কাজ করছেন আল-মারকাজুল ইসলামী বাংলাদেশের কর্মীরা।

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, করোনাভাইরাসে মারা যাওয়া মানুষদের দাফনের কাজ করছেন আল-মারকাজুল ইসলামী বাংলাদেশের কর্মীরা।
  2. ‘ব্রিটেনে মৃত্যু এক লাখ ছাড়িয়ে যেতে পারে’

    গণপরিবহনে সামাজিক দূরত্ব রক্ষার কড়াকড়ি নিয়ম কার্যকর করা কঠিন হবে।

    ছবির উৎস, AFP

    ব্রিটিশ সরকারের বৈজ্ঞানিক উপদেষ্টারা নাকি হুঁশিয়ারি দিয়েছেন যে লকডাউন খুব তাড়াতাড়ি শিথিল করা হলে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বছরের শেষ নাগাদ এক লাখ ছাড়িয়ে যেতে পারে। ব্রিটেনের সানডে টাইমস পত্রিকা অজ্ঞাতনামা এক উপদেষ্টাকে উদ্ধৃত করে এই খবর দিচ্ছে। তিনি বলেছেন, লকডাউনের বিধিনিষেধে “হেরফের করার সুযোগ খুব কমই আছে।”

    আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী বরিস জনসন এক ভাষণে লকডাউন থেকে ব্রিটেন কিভাবে বেরুবে তার রোডম্যাপ ঘোষণা করার কথা।

  3. ফেসবুক লাইভে বিয়ের পোশাক

    ফেসবুক লাইভে দেখানো হচ্ছে কনের পোশাক

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ফেসবুক লাইভে দেখানো হচ্ছে কনের পোশাক

    করোনাভাইরাস লকডাউনের মধ্যে অনলাইনে বিয়ে, অনলাইনে জন্মদিন পালনের খবর নতুন নয়। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানও এখন তাদের কাজকর্ম চালিয়ে নেয়ার জন্য অভিনব সব উপায় খুঁজে বের করছে। ঢাকায় এক ফ্যাশন হাউজে ফেসবুক লাইভের মাধ্যমে ক্রেতাদেরকে কনের সাজে বিয়ের পোশাক প্র্রদর্শন করছেন এক মডেল।

    উল্লেখ্য বাংলাদেশে আজ থেকে শপিং মল খোলার অনুমতি দিয়েছে সরকার। কিন্তু অনেক শপিং মল কর্তৃপক্ষই সিদ্ধান্ত নিয়েছেন, তারা তাদের শপিং মল খুলবেন না।

    কনের সাজে ফেসবুক লাইভে এক মডেল

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, কনের সাজে ফেসবুক লাইভে এক মডেল
  4. উহানে আবার প্রথম নতুন সংক্রমণ

    Wuhan

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, উহানের একটি স্কুলে ঢুকছে শিক্ষার্থীরা

    করোনাভাইরাস মহামারির শুরু চীনের যে উহান নগরী থেকে, সেখানে এক মাসেরও বেশি সময় পর এই প্রথম একটি নতুন সংক্রমণ ধরা পড়েছে। ৮৯ বছর বয়সী যে লোকটি করোনাভাইরাসে আক্রান্ত, তার অবস্থা সংকটজনক বলে জানানো হচ্ছে। যে আবাসিক এলাকায় এই লোকটি থাকতেন, সেখানে সবাইকে কড়া বিধিনিষেধের মধ্যে রাখা হয়েছে।

  5. বিশ্বের সবচেয়ে জনবহুল দশটি দেশের ছয়টিতে করোনাভাইরাস বাড়ছে সবচেয়ে বিপদজনক হারে। এই ছয়টি দেশ হচ্ছে: ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ব্রাজিল, রাশিয়া এবং মেক্সিকো। নিউ ইয়র্ক টাইমস বিশ্বের বিভিন্ন অঞ্চলের দেশগুলোর করোনাভাইরাস ট্রাজেক্টরির যে গ্রাফিক চিত্র প্রকাশ করেছে, তা দেখে পত্রিকাটির একজন সাংবাদিক মাইক বেকার এক টুইটে এই তথ্য জানিয়েছেন:

    Skip X post
    X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

    এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

    সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না

    End of X post

  6. লকডাউন শিথিল করার পরে কী ঘটতে পারে?

    লকডাউন শিথিল করার পর করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি কোনদিকে মোড় নেয়, সেটা নিয়ে শংকা কম-বেশি সবদেশেই আছে। একেকটা দেশের অভিজ্ঞতা একেক রকম। বাংলাদেশেও আজ রবিবার থেকে সীমিত পরিসরে মার্কেট খুলতে শুরু করেছে। এছাড়া এর আগেই খুলে দেয়া হয়েছে তৈরি পোশাক কারখানাগুলো। কোনদিকে যেতে পারে বাংলাদেশের পরিস্থিতি? এ নিয়ে বিবিসি বাংলার এই প্রতিবেদন:

    লকডাউন তুলে নেয়ার দাবিতে ঢাকায় পরিবহন শ্রমিকদের বিক্ষোভ

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, লকডাউন তুলে নেয়ার দাবিতে ঢাকায় পরিবহন শ্রমিকদের বিক্ষোভ
  7. মিরপুরের শপিং মল: “কাস্টমারের ভিড় কমও নয়, বেশিও নয়‍”

    মিরপুর নিউমার্কেট

    ছবির উৎস, Youtube/Knowthenew

    ছবির ক্যাপশান, মিরপুর নিউমার্কেট (এটি করোনাভাইরাস লকডাউন জারির আগে তোলা ছবি)

    বাংলাদেশে করোনাভাইরাসের বিধিনিষেধ জারি হওয়ার পর এই প্রথম ঢাকায় আজ কিছু শপিং মল খুলেছে। আমার সহকর্মী সানজানা চোধুরী প্রথম দিনে এসব শপিং মলের চিত্রটা কি তার খোঁজ নিচ্ছিলেন। টেলিফোনে তিনি কথা বলেছেন ঢাকার মিরপুর নিউমার্কেটের একজন সুপারভাইজার রুহেল আহমেদের সঙ্গে। তিনি বর্ণনা করেছেন তাদের শপিং মলের প্রথম দিনের পরিস্থিতি:

    এ বিষয়ে সানজানা চৌধুরীর বিস্তারিত রিপোর্ট শুনবেন আমাদের সান্ধ্য অধিবেশন প্রবাহে।

  8. রাশিয়ায় করোনাভাইরাস সংক্রমণ দুই লাখ ছাড়ালো

    করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে রাশিয়ায় গতকাল দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসী জার্মানির বিরুদ্ধে বিজয়ের বার্ষিকীর অনুষ্ঠান হয় সাদামাটাভাবে।

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে রাশিয়ায় গতকাল দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসী জার্মানির বিরুদ্ধে বিজয়ের বার্ষিকীর অনুষ্ঠান হয় সাদামাটাভাবে।

    রাশিয়া এখন ইউরোপে করোনাভাইরাস সংক্রমণের নতুন এপিসেন্টার হয়ে উঠছে। গত ২৪ ঘন্টায় দেশটিতে নতুন করে ১১ হাজারের বেশি সংক্রমণ ধরা পড়েছে। এর ফলে রাশিয়ায় মোট সংক্রমণ এখন দুই লাখ ছাড়িয়ে গেছে।

    নতুন করে করোনাভাইরাসে মারা গেছে ৮৮ জন। সব মিলিয়ে এ পর্যন্ত রাশিয়ায় করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ১ হাজার ৯১৫।

    গত এক সপ্তাহ ধরেই রাশিয়ায় প্রতিদিন সংক্রমণ বাড়ছে দশ হাজারের বেশি করে। সরকারী কর্মকর্তারা অবশ্য দাবি করছেন, তারা গণহারে টেস্টিং শুরু করেছেন বলেই সংক্রমণের ঘটনা বেশি ধরা পড়ছে।

    রাশিয়া এখন সংক্রমণের মোট সংখ্যার দিক থেকে বিশ্বে পাঁচ নম্বর অবস্থানে। শীর্ষে আছে যুক্তরাষ্ট্র (১,৩০৯,৫৪১), এরপর যথাক্রমে ব্রিটেন (২১৬,৫২৫), ইতালি (২১৮,২৬৮) এবং স্পেনের (২২৩,৫৭৮) অবস্থান।

  9. অস্ট্রেলিয়ায় লকডাউন বিরোধী দশ বিক্ষোভকারী গ্রেফতার

    মেলবোর্নের বিক্ষোভ

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, মেলবোর্নের পার্লামেন্ট ভবনের বাইরে লকডাউন বিরোধী বিক্ষোভ

    অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে এক লকডাউন বিরোধী বিক্ষোভ থেকে দশ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা সেখানে জারি করা নানা বিধি-নিষেধের প্রতিবাদ জানাচ্ছিল। মেলবোর্নে পার্লামেন্ট ভবনের বাইরে জড়ো হয়েছিল প্রায় দেড়শো বিক্ষোভকারী।

    সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম ভঙ্গ করে এরা সেখানে বিক্ষোভ করে। পুলিশ জানিয়েছে, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের ১ হাজার ৬শ অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারে।

    অস্ট্রেলিয়া ধীরে ধীরে তাদের লকডাউন শিথিল করছে। কিন্তু ভিক্টোরিয়া রাজ্যের একটি কসাইখানা থেকে নতুন করে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় এই রাজ্যে লকডাউন শিথিল করার সময় পিছিয়ে দেয়া হচ্ছে।

    এরকম বিক্ষোভ কেবল অস্ট্রেলিয়ায় নয়, এর আগে লকডাউন বিরোধী এমন বিক্ষোভ দেখা গেছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল সহ বিভিন্ন দেশে।

  10. লণ্ডন থেকে শুভ সকাল। ঢাকায় সহকর্মী মীর রায়হান মাসুদের কাছ থেকে এবার লাইভ পেজের দায়িত্ব নিচ্ছি আমি মোয়াজ্জেম হোসেন। আজকের দিনের বাকী সময়টা আমি আপনাদের পুরো বিশ্বের করোনাভাইরাস পরিস্থিতির সর্বশেষ খবরাখবর জানানোর চেষ্টা করবো। আমাদের সাথে থাকুন।

  11. ব্রেকিং, সবশেষ পরীক্ষাকৃতদের মধ্যে প্রতি ১০০ জনে ১৫জন রোগী শনাক্ত

    বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর সবশেষ যে আপডেট দিয়েছে সেটায় ৫৭৩৮ জনের পরীক্ষা করা হয়েছে।

    যার মধ্যে রোগী পাওয়া গেছে ৮৮৭ জন।

    অর্থাৎ প্রতি ১০০ জনে ১৫ জন রোগী শনাক্ত হয়েছে।

  12. মাস্ক, কিটসহ ছয় ধরণের মেডিকেল সামগ্রী রফতানি বন্ধ করছে চীন

    চীন সরকার বলছে, মান বাড়াতে ছয় ধরণের মেডিকেল সামগ্রী তারা আর রফতানি করবে না।

    যার মধ্যে আছে মাস্ক, গাউন, টেস্ট কিট ও ভেন্টিলেটর।

    Skip X post
    X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

    এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

    সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না

    End of X post

  13. ব্রেকিং, বাংলাদেশে আবারো একদিনে সর্বোচ্চ শনাক্ত

    নতুন করে ৮৮৭ জন শনাক্ত হয়েছে বাংলাদেশে।

    ৫৭৩৮ জনকে পরীক্ষা করে এই ফলাফল পাওয়া গেছে।

    এনিয়ে ১৪৬৫৭ জন রোগী শনাক্ত হয়েছে।

    গত ২৪ ঘন্টায় আরো ১৪জন মারা গেছেন বাংলাদেশে।

    এনিয়ে মোট ২২৮ জন মারা গেছেন বাংলাদেশে।

    পুরুষ ১০জন এবং নারী ৪ জন।

    ৩৬টি ল্যাবে পরীক্ষা হচ্ছে।

    নতুন করে ২৩৬ জন সুস্থ হয়েছেন বাংলাদেশে এবং মোট সুস্থ হয়েছে ২৬৫০।

  14. জুন থেকে যুক্তরাজ্যে ঢুকলে ১৪দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক

    এই ঘোষণার পর এয়ারলাইন্সগুলো যুক্তরাজ্যের সরকারকে সতর্ক করে দিয়েছে এতে এই খাতে ধ্বস নামতে পারে।

    অনেকেই ১৪দিন কোয়ারেন্টিনে থাকতে চাইবেন না।

    আবার নিয়ম না মানলে বড় শাস্তিও রয়েছে।

    জুনের প্রথম সপ্তাহ থেকেই ১৪দিনের কোয়ারেন্টিন দিয়ে চলাফেরা অবমুক্ত করতে পারে ব্রিটেন।

    করোনাভাইরাস

    ছবির উৎস, Getty Images

  15. এশিয়ার কোভিড-১৯ আপডেট

    সিঙ্গাপুরে সংক্রমণ ছাড়িয়েছে ২৩ হাজার, নতুন করে ৮৭৬ জন রোগী পাওয়া গেছে দেশটিতে।

    মালয়েশিয়ায় ৯ই জুন পর্যন্ত থাকবে চলাফেরায় নিষেধাজ্ঞা।

    দক্ষিণ কোরিয়ায় নতুন করে সংক্রমণের আশঙ্কা করছে বিশেষজ্ঞরা।

    থাইল্যান্ডে নতুন রোগী পাওয়া গেছে পাঁচজন। দেশটিতে মোট মৃতের সংখ্যা ৫৬।+

    দিল্লীর মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বলছেন ভারতের রাজধানীতে কোভিড-১৯ পরিস্থিতি ভয়াবহ নয়।

    Skip X post
    X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

    এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

    সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না

    End of X post

  16. চীনের বিরুদ্ধে ২৪টি অভিযোগ ও চীনের জবাব

    চীনের একজন মুখপাত্র করোনাভাইরাস মহামারি নিয়ে চীনের বিরুদ্ধে আনা নানা অভিযোগকে মিথ্যা আখ্যা দিয়ে ব্যাখ্যা দেন।

    কোভিড-১৯কে অনেকে চাইনিজ ভাইরাস বলে থাকে সেটার বিরোধিতা করে তিনি খেলেন একটা রোগকে একটা দেশের নামের সাথে মেলানো অপ্রাসঙ্গিক।

    উহানে রোগটি প্রথম পাওয়া গেছে ঠিক মানছেন তিনি তবে তিনি দাবি করেন এর মানে এই না যে এটি উহানেই উৎপন্ন হয়েছে।

    উহানের ল্যাবে তৈরি নিয়ে তিনি বলেন, সকল তথ্যপ্রমাণ বলছে এই ভাইরাস প্রকৃতিতেই তৈরি হয়েছে।

    চীনের বিরুদ্ধে অভিযোগ আছে বিশ্বব্যাপী ভাইরাস ছড়িয়ে দেয়ার। কিন্তু এই মুখপাত্র বলছেন চীনই সবচেয়ে কঠোর ব্যবস্থা নিয়েছে যাতে দ্রুততম সময়ে ভাইরাস রোধ করা যায়। পরিসংখ্যান অনুযায়ী চীন থেকে বাইরে বের হয়েছে এমন মানুষ কম শনাক্ত হয়েছে।

    এখানে একটা টুইট এমবেড করে দেয়া হল, যেখানে ২৪টি অভিযোগ ও তার উত্তর দিয়েছেন এই মুখপাত্র।

    Skip X post
    X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

    এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

    সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না

    End of X post

  17. লকডাউনে বিয়ে করলেন যারা

  18. করোনাভাইরাস নিয়ে বিশ্ব আপডেট

    চল্লিশ লাখ ছাড়িয়েছে সংক্রমণ, জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসেব অনুযায়ী এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২ লাখ ৮০ হাজারের কাছাকাছি।

    দক্ষিণ কোরিয়ার রাজধানী সৌলে বার ও ক্লাব বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ আরো ৩৪জন নতুন রোগী পাওয়া গেছে। যেটা এক মাসের মধ্যে সর্বোচ্চ।

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। করোনাভাইরাস সামলানোর বদলে ট্রাম্প দেশকে বিপর্যয়ে ফেলেছেন বলে দাবি ওবামার।

    যুক্তরাষ্ট্রের কোভিড-১৯ রেসপন্স টিমের শীর্ষ তিন ব্যক্তি কোয়ারেন্টিনে।

    অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে শুক্রবার থেকে ক্যাফে, রেস্টুরেন্ট, খেলার মাঠ খুলে দেয়া হবে।

    ফ্লোরিডায় রুদ্ধদ্বার অবস্থায় আয়োজিত হয়েছে ইউএফসি, একটি স্পোর্টিং ইভেন্ট।

    COVID-19

    ছবির উৎস, Getty Images

  19. মায়ের সাথে তারকাদের ছবি, মা দিবস উপলক্ষে তারকারা মায়ের সাথে ছবি পোস্ট করছেন

    Skip X post, 1
    X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

    এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

    সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না

    End of X post, 1

    Skip X post, 2
    X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

    এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

    সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না

    End of X post, 2

  20. ভারতের মৃতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে

    ভারতে মোট রোগী শনাক্ত হয়েছে ৬০ হাজারের বেশি।

    যার মধ্যে এখন চলমান কোভিড-১৯ রোগী আছে ৪১৪৭২ জন।

    সুস্থ হয়েছেন ১৯৩৫৭ জন।

    মারা গেছেন ২১০৯ জন।