অত্যাবশ্যকীয় সংস্কার শেষেই নির্বাচন: অধ্যাপক ইউনূস, দুর্নীতি-অর্থ পাচারে যুক্ত দেড়শো প্রভাবশালীর তালিকা তৈরি
দায়িত্ব নেয়ার ১০০তম দিন পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরাতে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুতই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে। তিনি বলেছেন, দুর্নীতি-অর্থ পাচারে অভিযুক্ত দেড়শো প্রভাবশালীর তালিকা তৈরি এবং ৭৯ জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করা হয়েছে। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...
সার সংক্ষেপ
দায়িত্ব নেয়ার ১০০তম দিন পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরাতে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুতই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে।
অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, দুর্নীতি-অর্থ পাচারে অভিযুক্ত দেড়শো প্রভাবশালীর তালিকা তৈরি এবং ৭৯ জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে।
ব্যক্তি শ্রেণির করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেয়ার সময়সীমা এক মাস বাড়িয়েছে সরকার।
মাঠ পর্যায়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও দুই মাস বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সরাসরি কভারেজ
রোববার সারাদিন যা যা ঘটলো
জাতির উদ্দেশ্যে
দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রয়োজনীয়
সংস্কার শেষে দ্রুতই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে। এছাড়া গত ১৫ বছরে আওয়ামী
লীগ সরকারের সব অপকর্মের বিচার করা হবে।
ব্যক্তি
শ্রেণির করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেয়ার সময়সীমা এক মাস
বাড়িয়েছে সরকার।
গত ২৪ ঘণ্টায়
দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও আট জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মৃতের
সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১৫ জনে।
বিগত আওয়ামী
লীগ মন্ত্রী-উপদেষ্টা, সচিবসহ ১৪ জনকে সোমবার তোলা হচ্ছে আর্ন্তজাতিক অপরাধ
ট্রাইব্যুনালে।
ভারতের মণিপুর
ও আসামের সীমান্তবর্তী জিরি নদীতে শুক্রবার এক মহিলা ও দুই শিশুর মৃতদেহ উদ্ধারের
পর ফের সহিংসতা শুরু হয়েছে মনিপুরে।
বিভিন্ন সময়ে
গুম এবং নির্যাতনে পঙ্গু হওয়ার অভিযোগে ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে অভিযোগ দায়ের করেছেন।
যুক্তরাষ্ট্রের
নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কাজ ও সহযোগিতা করার
প্রতিশ্রুতি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
মাঠ পর্যায়ে
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের দেয়া নির্বাহী
ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও দুই মাস বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার।
ঢাকার সিএমএম
আদালত থেকে ডাকাতি মামলার আসামি পালানোর পর দু্ইজন পুলিশ কনস্টেবল সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আট জনের মৃত্যু
ছবির উৎস, Getty Images
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও আট জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মৃতের
সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১৫ জনে।
গত ২৪ ঘণ্টায়
দেশে ডেঙ্গুজ্বর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৩৮৯ জন।
রোববার
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য
অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায়
মারা যাওয়া আট জনের মধ্যে সাত জনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা। বাকি
একজন চট্টগ্রাম বিভাগের।
আক্রান্তদের
মধ্যে ২০৯ জন ঢাকা উত্তর সিটির ও ১৪৬ জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার।
এছাড়া
ঢাকা বিভাগে ৪১২ জন, চট্টগ্রাম
বিভাগে ১৭২ জন, বরিশাল বিভাগে
১২৩ জন, খুলনা বিভাগে
১৫৯ জন, ময়মনসিংহ
বিভাগে ৪৪ জন, রাজশাহী বিভাগে
৯৬ জন, রংপুর বিভাগে
১৯ জন এবং সিলেট বিভাগে ৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চার হাজার ৩৫ ডেঙ্গু রোগী
চিকিৎসাধীন আছেন, যার মধ্যে দুই হাজার ৩৬৬ জন ঢাকার বাইরে।
প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় সংস্কার শেষেই নির্বাচন অনুষ্ঠিত হবে: অধ্যাপক ইউনূস
ছবির উৎস, PID
দায়িত্ব নেয়ার ১০০তম দিন পর বাংলাদেশের
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরাতে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুতই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে।
জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি জানিয়েছেন, বর্তমান
সরকার শুধু জুলাই অগাস্ট না, গত ১৫ বছরের সব অপকর্মের বিচার করবে সরকার।
ভাষণে তিনি বলেন, “অন্তর্বর্তী সরকার
সৃষ্টি হয়েছে রাজনীতিকে নীতির কাঠামোয় আনার জন্য, এবং রাজনীতির জন্য নতুন পরিবেশ সৃষ্টির নিবিড় আকাঙ্ক্ষা থেকে। এই
আকাঙ্ক্ষা পূরণ করা থেকে জাতিকে বঞ্চিত করবেন না।”
একই সাথে রাষ্ট্র সংস্কারের সংস্কার
কমিশনের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা।
দেশের মানুষের কাছ থেকে সংস্কারের নানা
প্রস্তাবনাও আহবান করেন।
গত ১০০ দিনে দেশের সংকটময় পরিস্থিতির
কথা তুলে ধরে এই সময়ে অন্তবর্তীকালীন সরকারের নানা পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি।
বিগত
শেখ হাসিনা সরকারের শাসন আমলের সময়ের গুম খুনের ঘটনার বিষয়গুলো উল্লেখ করেন প্রধান
উপদেষ্টা।
এসময় তিনি জানান, বিগত সরকারের সময় ১,৬০০ গুমের তথ্য পেয়েছে গুম বিষয়ক কমিশন। তাদের ধারণা এই সংখ্যা ৩,৫০০ ছাড়িয়ে যাবে।
অধ্যাপক ইউনূস বলেন, “কমিশনের কাছে গুমের
অভিযোগ করতে অনেকে ভয় পাচ্ছেন এই ভেবে যে, অভিযুক্ত ব্যক্তিদের দ্বারা তারা আবার আক্রান্ত
হতে পারেন, ক্ষতিগ্রস্ত হতে পারেন। আমি আপনাদের আশ্বস্ত করতে
চাই, আপনারা দ্বিধাহীন চিত্তে কমিশনকে আপনাদের অভিযোগ জানান।”
তিনি বলেন, কেবল জুলাই-আগস্ট
হত্যাকাণ্ডই নয়, আমরা গত ১৫ বছরে সব অপকর্মের বিচার করবো।
প্রধান উপদেষ্টা বলেন, "এই গুম খুনে যারা
অভিযুক্ত তারা যতই শক্তিশালী হোক, যে বাহিনীরই হোক তাকে ছাড়
দেওয়ার কোনো সুযোগ নেই।"
তিনি
জানান,
কেবল দেশে নয়, গুম, খুন
ও জুলাই-আগস্ট গণহত্যার সাথে জড়িতদের আন্তর্জাতিক আদালতেও বিচারের উদ্যোগ নিয়েছে
সরকার।
এই ভাষণে গত ১০০ দিনে
সরকারের নেয়া নানা পদক্ষেপের কথাও তুলে ধরেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ালো এনবিআর
ব্যক্তি শ্রেণির করদাতাদের বার্ষিক
আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেয়ার সময়সীমা এক মাস বাড়িয়েছে সরকার।
রোববার সন্ধ্যায় জাতীয় রাজস্ব বোর্ড বা
এনবিআরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আয়কর রিটার্ন দাখিলের
সময়সীমা বৃদ্ধির জন্য বিভিন্ন পেশার করদাতাদের পক্ষ থেকে জাতীয় রাজস্ব বোর্ডকে
অনুরোধ করা হয়েছে।
সে জন্য করদাতাদের সুবিধায় কোম্পানি
ব্যতিত সকল করদাতার অনলাইনে ই রিটার্ন জাতীয়
রাজস্ব বোর্ডের আদেশে এক মাস বাড়িয়ে সময়সীমা আগামী ৩১শে ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত
বাড়ানো হয়েছে।
এনবিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এরই
মধ্যে তিন লাখ ৭৫ হাজার করদাতা এরই মধ্যে অনলাইনে ই-রিটার্ন দাখিল করেছেন।
ছবির ক্যাপশান, ব্যক্তি পর্যায়ে আয়কর রিটার্ন জমা দেয়ার সময় সীমা এক মাস বাড়িয়েছে সরকার।
পাচার হওয়া অর্থ ফেরতে বাংলাদেশকে সহায়তার আশ্বাস যুক্তরাজ্যের
দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরতে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছে যুক্তরাজ্য।
রোববার বাংলাদেশের
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এ আশ্বাস দিয়েছেন যুক্তরাজ্যের
ভারত-প্রশান্ত মহাসাগরবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট।
ঢাকায়
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাত করেন
তিনি।
এসময় প্রধান উপদেষ্টা
বলেন, দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা এবং পূর্ববর্তী
শাসনামলের ব্যাপক ভোট কারচুপির যে চর্চা সেটি দূর করতেই সংস্কার কাজে হাত দিয়েছে
অন্তর্বর্তীকালীন সরকার।
এই সংস্কার কাজে পশ্চিমা
দেশগুলোর সমর্থন রয়েছে জানিয়ে মিজ ওয়েস্ট বলেন, নির্বাচনি প্রক্রিয়া, বিচার বিভাগ এবং সাংবিধানিক সংস্কারের মূল দিকগুলোর ওপর
প্রাণবন্ত আলোচনা দেখতে চায় ব্রিটেন।
বৈঠকে
ভূ-রাজনৈতিক সমস্যা, সংখ্যালঘুদের অধিকার, দক্ষিণ এশিয়ার প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক এবং নেপালের সঙ্গে
বাংলাদেশের সাম্প্রতিক ৪০ মেগাওয়াট জ্বালানি চুক্তি নিয়েও আলোচনা হয়েছে।
বৈঠকে ঢাকায়
নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, জুলাই-আগস্টের আন্দোলনের সময় আহত ছাত্র ও বিক্ষোভকারীদের
চিকিৎসায় যুক্তরাজ্যের একটি মেডিকেল টিম চলতি মাসে বাংলাদেশে এসেছে। তারা দিনে
তিনটি করে অস্ত্রোপচার করছে’
ছবির উৎস, CA PRESS WING
ছবির ক্যাপশান, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগরবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্টের সাক্ষাৎ
আওয়ামী লীগের মন্ত্রী উপদেষ্টাসহ ১৪ জনকে তোলা হচ্ছে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালে, গণহত্যার অভিযোগে সোমবার তাদের আদালতে তোলা হবে
প্রথমবারের মতো সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, উপদেষ্টা,
সচিব ও সাবেক একজন বিচারপতিসহ ১৪ জনকে গণহত্যার অভিযোগে বিচারের জন্য তোলা হচ্ছে আর্ন্তজাতিক
অপরাধ ট্রাইব্যুনালে।
তাদের সবাই বিভিন্ন মামলায় গ্রেপ্তার অবস্থায় কারাগারে রয়েছেন।
এর আগে গত ১৭ অক্টোবর শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের
অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের
বিচারিক কার্যক্রম শুরু হয়।
ছবির ক্যাপশান, গণহত্যার অভিযোগে প্রথম বারের মতো আওয়ামী লীগের নেতা, মন্ত্রী, সচিবসহ ১৪ জনকে তোলা হচ্ছে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালে
সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস
ছবির উৎস, PID
ছবির ক্যাপশান, গত ২৫শে অগাস্ট প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস
অন্তর্বর্তীকালীন
সরকারের একশো দিন উপলক্ষে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন প্রধান উপদেষ্টা
অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
রোববার প্রধান উপদেষ্টার
প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
সন্ধ্যা সাতটায় প্রধান
উপদেষ্টার এই ভাষণ সম্প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি ওয়ার্ল্ডে।
এর আগে গত আটই
অগাস্ট দায়িত্ব নিয়েছিল অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার।
দায়িত্ব নেয়ার পর
গত ২৫শে অগাস্ট প্রথম বারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন অধ্যাপক ইউনূস।
এক মাসের মাথায়
গত ১১ই সেপ্টেম্বর ভাষণ দেন প্রধান উপদেষ্টা। সেখানে তিনি রাষ্ট্র সংস্কারে ছয়টি কমিশন
গঠন করে সেগুলোর প্রধানদের নাম ঘোষণা করেন।
মনিপুরে সহিংসতার ঘটনায় ইম্ফল ভ্যালীতে কারফিউ জারি
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, শনিবার মণিপুরে ইম্ফল উপত্যকার বেশ কয়েকজন বিধায়ক ও মন্ত্রীর বাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ জনগণ
মণিপুর ও
আসামের সীমান্তবর্তী জিরি নদীতে শুক্রবার এক মহিলা ও দুই শিশুর মৃতদেহ উদ্ধারের পর ফের সহিংসতা শুরু হয়েছে মনিপুরে।
শনিবার ইম্ফল উপত্যকার অনেক বিধায়ক এবং মন্ত্রীদের বাড়িতে বিক্ষুব্ধ জনগণ হামলা চালায়। এ সময় উত্তেজিত মানুষ বেশ কিছু গাড়িতেও আগুন দেয়।
লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী মণিপুরের পরিস্থিতি নিয়ে এক পোস্টের মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন।
তিনি লিখেছেন, “মণিপুরে সাম্প্রতিক সহিংস সংঘর্ষ এবং ক্রমাগত রক্তপাত গভীর উদ্বেগ বাড়িয়েছে। এক বছরেরও বেশি সময় বিভাজন এবং দুর্ভোগের পরে, এটি প্রতিটি ভারতীয়র আশা ছিল যে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারগুলি পুনর্মিলনের জন্য সম্ভাব্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবে এবং একটি সমাধান খুঁজে বের করবে।"
রাহুল গান্ধী বলেছেন, "আমি প্রধানমন্ত্রীকে আবার মণিপুর সফর করার এবং এই অঞ্চলে শান্তি ও সংস্কারের লক্ষ্যে কাজ করার আহ্বান জানাচ্ছি।"
ইম্ফল পশ্চিমের পুলিশ সুপার মেঘচন্দ্রও বলেছেন, ইম্ফল উপত্যকায় বিক্ষুব্ধ মানুষ সহিংসতা চালিয়েছে।
তিনি বিবিসিকে বলেন, "জেলায় পরিস্থিতির অবনতির পরিপ্রেক্ষিতে কারফিউ জারি করা হয়েছে। স্পর্শকাতর স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।"
গুম ও নির্যাতন নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইসলামী ছাত্র শিবির
ছবির উৎস, MIZAN AHMED
ছবির ক্যাপশান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
বিভিন্ন সময়ে গুম এবং নির্যাতনে পঙ্গু হওয়ার অভিযোগে ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে অভিযোগ দায়ের করেছেন।
ট্রাইব্যুনালের প্রসিকিউশন দপ্তরে জমা দেয়া এসব অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের ৫৩ জনকে অভিযুক্ত করা হয়েছে।
সকালে ট্রাইব্যুনালের প্রসিকিউশন দপ্তরে আসা ইসলামী ছাত্রশিবিরের আইন বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান সাংবাদিকদের জানান, সাতজন অভিযোগকারীর মধ্যে একজন এখনো নিখোঁজ।
দুইজন তিন বছরের মতো গুম ছিলেন।
চারজন পুলিশ ও র্যাবের নির্যাতনের শিকার হয়ে পঙ্গু হয়েছেন।
ঘটনার সময়কার পুলিশ, র্যাব ও আওয়ামী লীগের যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চেয়েছেন অভিযোগকারীরা। তবে, এ বিষয়ে কোন কথা বলতে রাজি হয় নি প্রসিকিউশন।
ট্রাম্পের সাথে কাজ করার প্রতিশ্রুতি শি জিনপিংয়ের
ছবির উৎস, Reuter
ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের
সাথে কাজ ও সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে নিজের শেষ বৈঠকে এ কথা জানিয়েছেন
জিনপিং।
শনিবার পেরুতে বার্ষিক এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো -
অপারেশনের (এপেক) শীর্ষ সম্মেলনের ফাঁকে তারা দুই জন বৈঠক করেন।
বৈঠকে বাইডেনের
চার বছরের শাসনকালে সম্পর্কের “উত্থান-পতন” ও স্বীকার করেছেন দুই নেতা।
কিন্তু দুইজনই বাণিজ্য এবং তাইওয়ানের মতো ইস্যুতে
উত্তেজনা কমানোর বিষয়ে গুরুত্বারোপ করেন।
বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প দুই মাসের মধ্যে দায়িত্বে
ফিরলে যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক আরও নাজুক হয়ে উঠতে পারে।
ট্রাম্প তার প্রথম মেয়াদে চীনকে একটি “কৌশলগত
প্রতিদ্বন্দ্বী” হিসাবে আখ্যায়িত করেছিলেন।
মহামারি কোভিডের সময় যখন সাবেক এই
প্রেসিডেন্ট কোভিডকে “চীনা ভাইরাস” হিসাবে সংজ্ঞায়িত করেন তখন সম্পর্ক
আরও অবনতি হয়।
পল্টনে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত
ঢাকার পল্টনে বাস, ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মার্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তা
জাকির হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার ভোরে পল্টন মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
পুলিশ জানিয়েছে, ভোরে ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে পেঁয়াজবাহী
ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে ট্রাক ও বাস উল্টে যায়।
এ সময় একটি
অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়। মারা যান রিকশার যাত্রী এবং আহত হন রিকশা চালক।
পুলিশ কর্মকর্তা কাজী নাসিরুল আমিন বলেন, ঢাকা
মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কতর্ব্যরত চিকিৎসকরা মার্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তা জাকির হোসেনকে
মৃত ঘোষণা করেন।
এবং রিকশাচালককে সেখানে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো সশস্ত্র বাহিনীর
ছবির ক্যাপশান, সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও দুই মাস বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার।
মাঠ পর্যায়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সশস্ত্র বাহিনীর
কর্মকর্তাদের দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও দুই মাস বাড়িয়েছে অন্তর্বর্তী
সরকার।
গত ১৭ই সেপ্টেম্বর থেকে সেনাবহিনীকে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী বিশেষ এ ক্ষমতা দেয়া হয়।
প্রথম দফায় সেসময় এ ক্ষমতা ৬০দিনের জন্য দেয়া হয়েছিল।
এখন নির্ধারিত
দুই মাস অতিবাহিত হওয়ার আগে শনিবার এ প্রজ্ঞাপন প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বিশেষ এ ক্ষমতার আওতায় গ্রেপ্তার ও বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার মত
সুযোগ থাকছে সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন থেকে তদুর্ধ্ব কমিশন পাওয়া
কর্মকর্তাদের।
পাশাপাশি
কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত সমপর্যায়ের কর্মকর্তারাও এ ক্ষমতা পাবেন
বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
এসব কর্মকর্তাদের
আরও ৬০ দিন নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া হয়েছে। নতুন প্রজ্ঞাপনে জানানো হয়েছে আগের মতই তা সারাদেশের জন্য প্রযোজ্য
হবে।
ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার আগে থেকে
সারাদেশে মোতায়েন ছিল সেনাবাহিনী।
পাঁচই অগাস্ট সরকার পতনের পর কারফিউ তোলা হলেও বিপর্যস্ত আইনশৃঙ্খলা
পরিস্থিতির উন্নয়নে সেনা সদস্যদের মাঠ পর্যায়ে রেখে দেয়া হয়।