শেখ মুজিবকে জাতির জনক মনে করে না অর্ন্তবর্তী সরকার: তথ্য উপদেষ্টা

আওয়ামী লীগের প্রবীণ নেতা মতিয়া চৌধুরী মারা গেছেন। উপদেষ্টা পরিষদ আটটি দিবস বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। উচ্চ আদালতের ১২ জন বিচারপতিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলাম গ্রেফতার। বাংলাদেশি জলসীমায় দুই ভারতীয় মাছ ধরার ট্রলার আটক।

সরাসরি কভারেজ

  1. বুধবার সারাদিন যা যা ঘটেছে:

    • আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সংসদের সাবেক উপনেতা মতিয়া চৌধুরী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
    • বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে বর্তমান সরকার জাতির জনক মনে করে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। অন্যদিকে, শোক দিবস, শিশু দিবস ও সাতই মার্চসহ জাতীয় আটটি দিবস বাতিল করা হচ্ছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার।
    • ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে বুধবার গ্রেফতার করেছে পুলিশ।
    • অনিয়ম ও দুর্নীতির অভিযোগে উচ্চ আদালতের ১২ জন বিচারপতিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এমন একটি সময় এই সিদ্ধান্ত নেওয়া হলো যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আওয়ামীপন্থী বিচারকদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাওয়ের কর্মসূচি পালন করেছে।
    • সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত আগামী ছয় মাসের মাঝে শেষ করার জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স কমিটিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
    • বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় মাছ ধরার সময় ভারতীয় দুইটি ট্রলার ও ৩১জন জেলেকে আটক করেছে বাংলাদেশের নৌবাহিনী।
    • বিএনপি নেতা হারিছ চৌধুরীর পরিচয় নিশ্চিত হতে সাভারে মাহমুদুর রহমান নামে দাফন করা মরদেহ উত্তোলন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
    • দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের দলটিতে ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানের নামও রয়েছে।
    • অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ ও জ্ঞাত-আয়বহির্ভূত বিপুল সম্পদ অর্জনের অভিযোগ থাকায় আওয়ামী লীগের সাবেক তিন সংসদ সদস্য শাহীন চাকলাদার, শওকত হাচানুর রহমান, মো. আবুল কালাম আজাদ এবং তাদের পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
    • সমুদ্রপথে বিদেশে পাচারের উদ্দেশ্যে কক্সবাজারে টেকনাফ একত্রিত করা ২০ জন ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। ওই সময় পাচারের সঙ্গে জড়িত তিন ব্যক্তিকেও আটক করা হয়েছে।
    • ইসরায়েলি বিমান হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর নাবাতিয়েহ শহরের মেয়রসহ পাঁচজন নিহত হয়েছে বলে স্থানীয় একটি সূত্র বিবিসিকে জানিয়েছে।

    বিবিসি বাংলার আরও খবর পড়তে ক্লিক করুন: https://bbc.com.im/bengali%3C/a%3E%3C/p%3E%3C/div%3E%3C/div%3E%3C/article%3E%3C/li%3E%3Cli class="css-xxlek1">

    বাংলাদেশের সাগরে মাছ ধরার সময় দুইটি ভারতীয় ট্রলার ও ৩১ জেলে আটক

    ছবির ক্যাপশান, ভারতের মাছ ধরার ট্রলার (ফাইল ফটো)
  2. আরও একটি মামলায় গ্রেফতার দেখানো হলো সালমান, মামুন, জিয়াউলকে

  3. জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী হলেন ওমর আবদুল্লাহ

    ওমর আবদুল্লাহ
    ছবির ক্যাপশান, ওমর আবদুল্লাহ
  4. গণঅভ্যুত্থানের গ্রাফিতি দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রধান উপদেষ্টা

  5. শেখ মুজিবকে জাতির জনক মনে করে না অর্ন্তবর্তী সরকার: তথ্য উপদেষ্টা, "আমরা তো মনে করি এখানে একজন জাতির পিতা না, বরং অনেক ফাউন্ডিং ফাদারস রয়েছে"

    নাহিদ ইসলাম
  6. পাচারকালে টেকনাফে শিশুসহ ২০ জন উদ্ধার, চক্রের তিন সদস্য আটক

  7. ইসরায়েলি হামলায় লেবাননে মেয়রসহ পাঁচজন নিহত

    ছবির ক্যাপশান, হামলার পর ধোঁয়া দেখা যায় কয়েকটি এলাকায়
  8. ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম গ্রেফতার

  9. সাকিবকে রেখেই মিরপুর টেস্টের দল ঘোষণা বিসিবি'র

  10. সাবেক তিন এমপি ও তাদের পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

  11. দুর্নীতির মামলায় ডাক বিভাগের সাবেক মহাপরিচালক শুধাংশু শেখর ভদ্র গ্রেফতার ও জামিন

    দুদক
  12. হারিছ চৌধুরীর পরিচয় নিশ্চিত হতে মরদেহ উত্তোলন

  13. খুলনার সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামান মোড়ল গ্রেফতার

  14. আওয়ামী লীগের প্রবীণ নেতা মতিয়া চৌধুরী মারা গেছেন

    বেগম মতিয়া চৌধুরী
    ছবির ক্যাপশান, বেগম মতিয়া চৌধুরী
  15. 'চায়ের আমন্ত্রণে' ডাকা ১২ বিচারপতিকে ছুটিতে পাঠানোর নির্দেশ

  16. ১২ জন বিচারপতিকে 'চায়ের আমন্ত্রণ' জানিয়েছেন প্রধান বিচারপতি

  17. সাগর-রুনি হত্যা মামলার তদন্ত ছয় মাসের মধ্যে শেষ করার নির্দেশ হাইকোর্টের

    ছবির ক্যাপশান, সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছিলো।

    মামলার তদন্ত কাজ সম্পন্ন করে প্রতিবেদন জমা দিতে তখনই ছয় মাসের সময়ও বেঁধে দিয়েছিলো হাইকোর্ট।

    এই হত্যা মামলায় বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বিবিসি বাংলাকে জানিয়েছেন, আদালতের নির্দেশনা অনুযায়ী আজ থেকে সেই শুরু হবে সেই ছয় মাসের সময়সীমা।

    ২০১২ সালের ১১ই ফেব্রুয়ারি ঢাকার একটি ভাড়া বাসায় খুন হন এই সাংবাদিক দম্পতি। পরে মেহেরুন রুনির ভাই নওশের রোমান একটি হত্যা মামলা দায়ের করেন।

    প্রথমে এই মামলা তদন্ত করছিল পুলিশ। কয়েকদিনের মাথায় তদন্তভার গোয়েন্দা বিভাগকে (ডিবি) দেয়া হয়।

    এরপর ২০১২ সালের ১৮ই এপ্রিল হাইকোর্ট র‍্যাবকে মামলাটি তদন্তের নির্দেশ দেন। তখন থেকে মামলাটির তদন্ত করছে র‍্যাব।

    এ নিয়ে এই মামলায় তদন্ত প্রতিবেদন জমার তারিখ ১১১ বার পিছিয়েছে। মামলা তদন্তে র‍্যাবের ভূমিকা নিয়ে নানা প্রশ্নও দেখা দেয়।

    মামলাটি র‍্যাবের কাছে পাঠানোর ওই আদেশের সংশোধন চেয়ে রোববার স্বরাষ্ট্র সচিবের পক্ষে হাইকোর্টে আবেদনটি করা হয়।

  18. বাতিল হচ্ছে জাতীয় আট দিবস

    ফেসবুক

    ছবির উৎস, Chief Adviser GOB/FACEBOOK

    শোক দিবস, শিশু দিবস ও সাতই মার্চসহ জাতীয়ভাবে পালন হত এমন আটটি দিবস বাতিল করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার।

    বুধবার বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, উপদেষ্টা পরিষদ সম্প্রতি এক বৈঠকে আটটি দিবস বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

    এবং শিগগিরই এসব দিবস বাতিল করে পরিপত্র জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

    বাতিল হওয়া দিবসগুলোর মাঝে পাঁচটিই শেখ হাসিনার পরিবারের সদস্যদের জন্ম ও মৃত্যু সংক্রান্ত।

    এর মধ্যে আছে ১৭ই মার্চ, এটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের জন্মদিন। এ দিনটি ১৯৯৬ সালে তৎকালীন মন্ত্রিসভা ‘জাতীয় শিশু দিবস’ হিসেবে ঘোষণা করে, এবং ১৯৯৭ সালের ১৭ই মার্চ থেকে দিনটি সরকারিভাবে জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হয়ে আসছিল।

    এছাড়া ১৫ই অগাস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালন হয়ে আসছিল। এক সামরিক অভ্যুত্থানে এ দিনে ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমান স্বপরিবারে নিহত হন।

    এ দিনটি ২০০৮ সাল থেকে জাতীয় শোক দিবস হিসেবে পালন হত, এবং এ দিনে সরকারি ছুটি থাকত। সর্বশেষ ২০২৪ সালের ১৩ই অগাস্ট অন্তর্বর্তী সরকার এই দিনের সাধারণ ছুটি বাতিল ঘোষণা করে।

    এছাড়া পাঁচই অগাস্ট শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের জন্মদিন, আটই অগাস্ট বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন, এবং ১৮ই অক্টোবর শেখ রাসেলের জন্মদিন - এই সবকটি দিনই জাতীয়ভাবে পালন হয়ে আসছিল।

    উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তে বাতিল হতে যাওয়া বাকি তিন দিবস হল ঐতিহাসিক সাতই মার্চ, চৌঠা নভেম্বর জাতীয় সংবিধান দিবস এবং ১২ই ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস।

  19. সাগরে ফের নিম্নচাপ, বন্দরে দূরবর্তী সতর্ক সংকেত

    স্যাটেলাইট ইমেজ

    ছবির উৎস, https://live8.bmd.gov.bd/satelite

    ছবির ক্যাপশান, স্যাটেলাইট ইমেজে নিম্নচাপের পরিস্থিতি

    দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়েছে।

    বুধবার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এটি আজ ১৬ই অক্টোবর ভোর ছয়টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে যথাক্রমে ১৪৭০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৪২০ কিলোমিটার, মোংলা সমুদ্র বন্দর থেকে ১৩৪৫ কিলোমিটার ও পায়রা সমুদ্রবন্দর থেকে ১৩৫৯ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

    এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

    বলা হয়েছে, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার।

    এটি দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

    নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

    তাই, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।